📄 আল্লাহর নিকট সর্বদা দুআ করা
২০. পরিশেষে আল্লাহর নিকট সর্বদা দুআ করা; যেন ঈমান মজবুত হয়, দুর্বলতা দূর হয়। রাসূল ﷺ বলেন-
إن الإيمان ليخلق في جوف أحدكم كما يخلق الثوب فاسألوا الله أن يجدد الإيمان في قلوبكم
“নিশ্চয়ই তোমাদের পেটের মাঝে ঈমান জরাজীর্ণ হয়ে পড়ে। সুতরাং তোমরা আল্লাহর নিকট দুআ কর; যেন তিনি তোমাদের অন্তঃকরণে ঈমানকে নতুন করে দেন।”
হে আল্লাহ! আপনার নিকট প্রার্থনা করছি, আপনার সুন্দরতম নাম এবং সুমহান গুণাবলির মাধ্যমে যেন আপনি আমাদের অন্তঃকরণে ঈমানকে নব জীবন দান করেন। হে আল্লাহ! আমাদের নিকট ঈমানকে পছন্দনীয় করে দিন। এবং তা আমাদের অন্তঃকরণে সৌন্দর্যময় করে তুলুন। আমাদের নিকট কুফরী, খোদাদ্রোহীতা এবং অবাধ্যতাকে ঘৃণিত করে দিন। আর আমাদেরকে হিদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন (আমীন)। আমাদের প্রভু প্রশংসিত এবং তা হতে পবিত্র যা তারা (কাফের-মুশরিকরা) সাব্যস্ত করে। রাসূলগণের ওপর শান্তি বর্ষিত হোক এবং সমস্ত প্রশংসা একমাত্র বিশ্বজাহানের প্রতিপালকের জন্য।