📘 ঈমানের দুর্বলতা > 📄 অত্যধিক রাত্রি জাগরণ এবং অনর্থক কথাবার্তা বলা

📄 অত্যধিক রাত্রি জাগরণ এবং অনর্থক কথাবার্তা বলা


০৮. অনর্থক কথাবার্তা বলা: অনর্থক কথাবার্তা এবং মানুষের সাথে পর্দাহীন মেলামেশা মানুষের অন্তরকে কঠিন করে তোলে এবং অত্যধিক হাসি অন্তরকে মৃতপ্রায় করে তোলে। রাসূল ﷺ ইরশাদ করেন-
لَا تُكْثِرُوا الضَّحِكَ، فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ
"তোমরা অত্যধিক হেসো না; কেননা অত্যধিক হাসি অন্তরকে মেরে ফেলে।"

টিকাঃ
৫৩. সুনানে ইবনে মাজাহ: ৪১৯৩

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00