📘 ঈমানের দুর্বলতা > 📄 উচ্চাকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষা-বিলাস

📄 উচ্চাকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষা-বিলাস


০৭. উচ্চাকাঙ্ক্ষা বা আকাঙ্ক্ষা-বিলাস: মহান আল্লাহ বলেন-
ذَرْهُمْ يَأْكُلُوا وَيَتَمَتَّعُوا وَيُلْهِهِمُ الأَمَلُ فَسَوْفَ يَعْلَمُونَ
“আপনি ছেড়ে দিন তাদেরকে, খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং আশায় ব্যাপৃত থাকুক। অতি সত্বর তারা জেনে নেবে।”
হযরত আলী রাযি. বলেন, "আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি আশংকা করছি প্রবৃত্তির অনুসরণ এবং অধিক আশা-আকাঙ্ক্ষার। কেননা তা পরকালকে ভুলিয়ে দেয়।”
জনৈক সাহাবী হতে বর্নিত, চারটি জিনিস দুর্ভাগ্যের কারণ। স্থূল দৃষ্টিভঙ্গি, অন্তরের কাঠিন্যতা, বেশি বেশি আকাঙ্ক্ষা এবং দুনিয়ার প্রতি অধিক লালসা।
অধিক কামনা-বাসনার ফলে আল্লাহর আনুগত্যে ভাটা পড়ে। তাওবা করতে শিথিলতা এসে যায়। দুনিয়ার প্রতি প্রবল ঝোঁক ও পরকালের ব্যাপারে উদাসীনতা সৃষ্টি হয় এবং অন্তর কঠিন পাথরে পরিণত হয়। কেননা অন্তরের কোমলতা মৃত্যু, কবর, সাওয়াব-আযাবের কথা স্মরণ করিয়ে দেয়। যেমনটি মহান আল্লাহ তাঁর এ বাণীতে উল্লেখ করেছেন-
فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُم
“তাদের আশা-প্রত্যাশাগুলো অনেক দীর্ঘ হয়ে গেছে; ফলে তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে।”
এ জন্য বলা হয়েছে যে, যার আশা-আকাঙ্ক্ষা কম থাকবে, তার দুনিয়াবী চিন্তা-ভাবনাও কম হবে এবং তার অন্তর আলোকিত হবে। কেননা, যখন সে মৃত্যুর কথা স্মরণ করবে, তখন আল্লাহর আনুগত্য পালনের জন্য চেষ্টা করবে।

টিকাঃ
৪৯. সূরা হিজর: ০৩
৫০. ফাতহুল বারী: ১১/২৩৬
৫১. সূরা হাদীদ: ১৬
৫২. ফাতহুল বারী: ১১/২৩৭

📘 ঈমানের দুর্বলতা > 📄 অন্তরের কাঠিন্যতা

📄 অন্তরের কাঠিন্যতা


০৮. অন্তরের কাঠিন্যতা: তেমনিভাবে যদি সময়কে আল্লাহর আনুগত্যে ব্যবহার করা না হয়; তাহলে অন্তরে কাঠিন্যতার সৃষ্টি হয়। এর ফলে কুরআনের বাণী এবং ঈমানী উপদেশ অন্তরে প্রতিক্রিয়ার সৃষ্টি করে না।

📘 ঈমানের দুর্বলতা > 📄 বেশি খাওয়া

📄 বেশি খাওয়া


০৮. বেশি খাওয়া: বেশি ভক্ষণ করলে অন্তর অনুভূতিহীন হয়ে যায় এবং আল্লাহর আনুগত্যে শরীর ভারী মনে হয়। ফলে শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশের সুযোগ পায়।

📘 ঈমানের দুর্বলতা > 📄 বেশি ঘুমানো

📄 বেশি ঘুমানো


০৮. বেশি ঘুমানো: যেমন বলা হয়েছে, যে ব্যক্তি বেশি ভক্ষণ করল, অত্যধিক পান করল, অতঃপর অধিক ঘুমাল; সে বিরাট নেকী থেকে বঞ্চিত হলো।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00