📘 ঈমানের দুর্বলতা > 📄 বিপদাপদে ভীতসন্ত্রস্ত হওয়া

📄 বিপদাপদে ভীতসন্ত্রস্ত হওয়া


১৮. বিপদাপদে ভীতসন্ত্রস্ত হওয়া: ভয়ে কম্পমান থাকে, যখন কোনো বিপদের কথা শুনে। বলিষ্ঠভাবে দৃঢ়তার সাথে সমস্যার সমাধান করতে পারে না। আর এর পিছনে মূল কারণ হলো- ঈমানের দুর্বলতা।

📘 ঈমানের দুর্বলতা > 📄 অনর্থক ঝগড়া-বিবাদ বা তর্ক-বিতর্ক করা

📄 অনর্থক ঝগড়া-বিবাদ বা তর্ক-বিতর্ক করা


১৯. অনর্থক ঝগড়া-বিবাদ বা তর্ক-বিতর্ক করা: এরা প্রমাণ ব্যতিরেকেই তর্ক-বিতর্কে লিপ্ত থাকে এবং সঠিক উদ্দেশ্য ছাড়াই অহেতুক বিতর্ক করে মানুষকে সঠিক পথ থেকে বিচ্যুত করে ফেলে। বর্তমান যুগে অধিকাংশ লোকেরই তর্ক-বিতর্ক হয় বাতিল বিষয় নিয়ে। এ বদ অভ্যাস পরিত্যাগের জন্য রাসূল ﷺ এর এ হাদীসটিই যথেষ্ট। তিনি বলেন-
أَنَا زَعِيمُ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًا
“আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের একটি ঘরের জিম্মাদার, যে ব্যক্তি বিতর্ক পরিহার করেছে; যদিও সে হক্ব পথেই ছিল।”

টিকাঃ
৩৪. সুনানে আবু দাউদ: ৪৮০০ (৫/১৫০)

📘 ঈমানের দুর্বলতা > 📄 দুনিয়ার প্রতি আকর্ষণ ও এর প্রতি ঝুঁকে পড়া

📄 দুনিয়ার প্রতি আকর্ষণ ও এর প্রতি ঝুঁকে পড়া


২০. দুনিয়ার প্রতি আকর্ষণ ও এর প্রতি ঝুঁকে পড়া: দুনিয়ার মোহে এমনভাবে জড়িয়ে পড়ে যে, যদি কোনো মাল বা টাকা-পয়সা ছুটে যায়; তাহলে মনে খুব যাতনা অনুভব করে। নিজেকে খুবই বঞ্চিত মনে করে। যখন দেখে অন্য কেউ তা পাচ্ছে, তখন অন্যের ব্যাপারে মনে হিংসার উদ্রেক ঘটে; যেটা ঈমানের পরিপন্থী। নবী কারীম ﷺ বলেন-
لَا يَجْتَمِعَانِ فِي قَلْبِ عَبْدِ الْإِيمَانُ وَالْحَسَدُ
“কোনো বান্দার অন্তরে ঈমান এবং হিংসা-বিদ্বেষ একত্র হতে পারে না।”

টিকাঃ
৩৫. সুনানে নাসাঈ: ৩১০৯; সুনানে আবু দাউদ: ৫/১৫০

📘 ঈমানের দুর্বলতা > 📄 জনশ্রুতিকে বর্ণনার জন্য গ্রহণ করা

📄 জনশ্রুতিকে বর্ণনার জন্য গ্রহণ করা


২১. জনশ্রুতিকে বর্ণনার জন্য গ্রহণ করা: ঈমানদারের পরিচয় তার কথায় পাওয়া যায় না। তার কথায় কুরআন, হাদীস বা সালাফে সালেহীনদের উদ্ধৃতি থাকে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00