📘 ঈমানের দুর্বলতা 📄 পাপাচারে নিমজ্জিত হওয়া এবং হারাম কাজ করা

📄 পাপাচারে নিমজ্জিত হওয়া এবং হারাম কাজ করা


০১. পাপাচারে নিমজ্জিত হওয়া এবং হারাম কাজ করা: অনেক পাপিষ্ঠ ব্যক্তি পাপ করে এর ওপর অটল থাকে। কেউ কেউ আবার নানান ধরনের পাপ করে থাকে। বেশি বেশি পাপে নিমজ্জিত হলে তা অভ্যাসে পরিণত হয়ে যায়। ক্রমান্বয়ে এমন অনুভূতি গড়ে ওঠে যে, পাপ কাজ করতে ভাল লাগে। যেমন, হাদীসে উল্লেখ রয়েছে-
كُلُّ أُمَّتِي مُعَافَى إِلَّا المُجَاهِرِينَ، وَإِنَّ مِنَ المُجَاهَرَةِ أَنْ يَعْمَلَ الرَّجُلُ بِاللَّيْلِ عَمَلًا ، ثُمَّ يُصْبِحَ وَقَدْ سَتَرَهُ اللَّهُ عَلَيْهِ، فَيَقُولَ: يَا فُلاَنُ، عَمِلْتُ البَارِحَةَ كَذَا وَكَذَا ، وَقَدْ بَاتَ يَسْتُرُهُ رَبُّهُ، وَيُصْبِحُ يَكْشِفُ سِتْرَ اللَّهِ عَنْهُ
"আমার সমস্ত উম্মতকে ক্ষমা করা হবে। একমাত্র প্রকাশকারী ব্যতীত। প্রকাশকারী হলো সেই ব্যক্তি, যে রাত্রে পাপ করার পরে আল্লাহ তা গোপন রেখেছেন। কিন্তু সকালে সে বলে, হে অমুক! আমি আজ রাতে এমন এমন কাজ করেছি। অথচ সে এমন অবস্থায় রাত অতিবাহিত করল যে, তার রব তার কর্ম গোপন রেখেছিলেন। আর সে ভোরে ওঠে তার ওপর আল্লাহর পর্দা খুলে ফেলল।”

টিকাঃ
৭. সহীহ বুখারী: ৬০৬৯; ফাতহুল বারী: ১০/৪৮৬

📘 ঈমানের দুর্বলতা 📄 অন্তঃকরণে কাঠিন্যতা অনুভব করা

📄 অন্তঃকরণে কাঠিন্যতা অনুভব করা


০২. অন্তঃকরণে কাঠিন্যতা অনুভব করা: মানুষ তার অন্তরে কাঠিন্যতা অনুভব করে। মনে হয় যেন তা একটি কঠিন পাথরে রূপান্তরিত হয়েছে। কোনো কিছুই এর ওপর ক্রিয়া করছে না। মহান আল্লাহ বলেন-
ثُمَّ قَسَتْ قُلُوبُكُم مِّن بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةٌ
"অতঃপর তোমাদের অন্তর এ ঘটনার পর কঠিন হয়ে গেছে। এটি যেন পাথরের মতো অথবা এর চেয়েও কঠিন।”
যার অন্তর কঠিন হয়ে যায়, তাকে মৃত্যুর কথা স্মরণ করার উপদেশ দিলে বা কোনো মৃত্যুর ঘটনা, এমনকি জানাযা দেখলেও সে প্রভাবিত হয় না। সে নিজেই জানাযা বহন করল এবং লাশ কবরস্থ করল; কিন্তু এ কবরের ভিতর নিজের গমনাগমনের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া তার মাঝে সৃষ্টি হয় না।

টিকাঃ
৮. সূরা বাকারা: ৭৪

📘 ঈমানের দুর্বলতা 📄 ভালোভাবে ইবাদত না করা

📄 ভালোভাবে ইবাদত না করা


০৩. ভালোভাবে ইবাদত না করা: যেমন, নামাজ, কুরআন তিলাওয়াত, দুআর সময় একাগ্র-একনিষ্ঠ না থাকা। দুআ করার সময় এর অর্থের দিকে খেয়াল না করা, মনে হয় যেন এমনিতেই তা মুখে আওড়িয়ে যাচ্ছে; যদিও সে এ দুআ নির্দিষ্ট সময়ে মাসনূন তরীকায় পাঠ করে থাকে। মহান আল্লাহ গাফেল ও উদাসীন ব্যক্তির দুআ কবুল করেন না।

টিকাঃ
৯. সুনানে তিরমিযী: ৩৪৭৯

📘 ঈমানের দুর্বলতা 📄 আনুগত্য ও ইবাদতে শৈথিল্যতা ও অলসতা প্রদর্শন করা

📄 আনুগত্য ও ইবাদতে শৈথিল্যতা ও অলসতা প্রদর্শন করা


০৪. আনুগত্য ও ইবাদতে শৈথিল্যতা ও অলসতা প্রদর্শন করা: সঠিক সময়ে ইবাদত করে না। আর যদি ইবাদত করে; তবে তাতে প্রাণ থাকে না। মহান প্রভু মুনাফিকদের সম্পর্কে বলেন-
وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى
“বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায়, তখন দাঁড়ায় একান্ত শিথিলভাবে।"
ইবাদতের সময় পার হয়ে গেলে এর জন্য তাদের মনে কোনো কষ্ট অনুভব হয় না। হাজ্ব আদায় করে না। জামাতে নামাজ আদায় করে না। উপরন্তু জুমার নামাজেও দেরি করে। রাসূল ﷺ বলেন-
لَا يَزَالُ قَوْمٌ يَتَأَخَرُونَ عَنِ الصَّفِّ الْأَوَّلِ حَتَّى يُؤَخِّرَهُمُ اللَّهُ فِي النَّارِ
"যে সম্প্রদায় জামাতের প্রথম কাতারে উপস্থিত হতে সব সময় দেরি করতে থাকবে, শেষ অবধি আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন।"
তেমনিভাবে ফরয নামাজ না পড়ে ঘুমিয়ে গেলেও মনে কষ্ট অনুভব করে না। সুন্নাতে মুয়াক্কাদা বা ফরযে কিফায়া ছুটে গেলে ইচ্ছাকৃতভাবেই তা আদায় করে না। এমনকি ঈদের জামাতেও উপস্থিত হয় না। জানাযার নামাজ পড়তে চায় না। প্রকৃতপক্ষে, সে নেকীর কাজ করতে আগ্রহী নয়। সে হলো আল্লাহ তাআলা'র এ বাণীর সম্পূর্ণ বিপরীত।
إِنَّهُمْ كَانُوا يُسَارِعُونَ فِي الْخَيْرَاتِ وَيَدْعُونَنَا رَغَبًا وَرَهَبًا وَكَانُوا لَنَا خَاشِعِينَ
"তাঁরা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত, তাঁরা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তাঁরা ছিল আমার কাছে বিনীত।"
ইবাদতের ক্ষেত্রে অলসতার বহিঃপ্রকাশ হলো রাতে তাহাজ্জুদ না পড়া। সুন্নাত আদায়ে অনীহা প্রদর্শন করা, মাসজিদের দিকে তাড়াতাড়ি না যাওয়া ইত্যাদি।

টিকাঃ
১০. সূরা নিসা: ১৪২
১১. সুনানে আবু দাউদ: ৬৭৯
১২. সূরা আম্বিয়া: ৯০

ফন্ট সাইজ
15px
17px