📘 ঈমান ভঙ্গের কারণ ও তাকফিরের ভুলনীতি > 📄 কোনো এক শায়েখের অভিমত

📄 কোনো এক শায়েখের অভিমত


'হারামকে হালাল মনে করা সুস্পষ্ট কুফরি। হারামকে হালাল মনে করার অর্থ, কোনো হারাম কাজকে হালাল বলে বিশ্বাস করা। হারামকে হালাল মনে করার অনেকগুলো অবস্থা হতে পারে। একটা কাজ হারাম, কিন্তু কারও বিশ্বাস, আল্লাহ তায়ালা কাজটি হারাম করেননি। অথবা হতে পারে, আল্লাহ তায়ালা হারাম করেছেন সেটা স্বীকার করে, কিন্তু নিজে কাজটিকে হারাম মনে করে না। কখনও এমনও হয়, কেউ জানে, আল্লাহ তায়ালা কাজটি হারাম করেছেন, কিন্তু সে এই হারামকে একগুঁয়েমি ও জিদের কারণে নিজের জন্য আবশ্যক করে নেওয়া থেকে বিরত থাকে—এটি আগের দুটোর চেয়েও শক্ত কুফরি।'

📘 ঈমান ভঙ্গের কারণ ও তাকফিরের ভুলনীতি > 📄 পর্যালোচনা

📄 পর্যালোচনা


যে কাজ অকাট্যভাবে হারাম, যা হারাম হওয়ায় কোনো সন্দেহ নেই, কর্তাও জানে, আল্লাহ তায়ালা কাজটি হারাম করেছেন, তা যদি কেউ হালাল মনে করে করে, সে সর্বসসম্মতভাবে কাফের, যেমনটি শায়খ বলেছেন।
কেউ যদি জিদ বা একগুঁয়েমি করে হারাম কাজ করে, এখানে একটু কথা আছে—যদি আল্লাহ তায়ালার উপর জিদ করে করে, সে কাফের। কারণ, এটা আল্লাহ তায়ালাকে যে সম্মান প্রদর্শন প্রয়োজন, তার বিপরীত। কিন্তু জিদটা যদি হয় হারাম কাজ থেকে বাধাদানকারীর উপর, তার অযাচিত কঠোরতা ও বাধাদানে যথাযথ পন্থা অনুসরণ না করার কারণে—তা হলে সে ফাসেক ও নিজের উপর জুলুমকারী হবে; তার প্রতি কাফেরের বিধান আরোপিত হবে না।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00