📘 ঈমান ভঙ্গের কারণ ও তাকফিরের ভুলনীতি > 📄 কোনো এক শায়েখের অভিমত

📄 কোনো এক শায়েখের অভিমত


'যে মুশরিকদের কাফের মনে করে না, তাদের কাফের হওয়ায় সন্দেহ পোষণ করে কিংবা তাদের ধর্মকে সঠিক মনে করে-সে কাফের।
যে বিশ্বাস করে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আদর্শের চেয়ে অন্য কারও আদর্শ অধিকতর পরিপূর্ণ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আদেশের চেয়ে অন্য কারও আদেশ অধিক সুন্দর-সে কাফের।
যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আনীত কোনো বিষয়ে বিদ্বেষ রাখে সে কাফের।
কুরআনের আয়াত এ সব কথার দলিল। আল্লাহ তায়ালা বলেন-
ذلِكَ بِأَنَّهُمْ كَرِهُوا مَا انْزَلَ اللَّهُ فَأَحْبَطَ أَعْمَالَهُمْ ﴿9﴾
এটা এ কারণে যে, তারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন, তা অপছন্দ করেছে। ফলে আল্লাহ তায়ালা তাদের আমল বাতিল করে দিয়েছেন।১
যে আল্লাহর দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করে, আল্লাহর ওয়াদাকৃত কোনো প্রতিদান ও ঘোষিত কোনো শাস্তির ব্যাপারে তুচ্ছ- তাচ্ছিল্য করে-সেও কাফের।
এর পক্ষেও কুরআনের আয়াতের দলিল রয়েছে। আল্লাহ বলেন-
قُلْ أَبِاللَّهِ وَأَيْتِهِ وَرَسُولِهِ كُنتُمْ تَسْتَهْزِءُونَ ﴿٢٥﴾ لَا تَعْتَذِرُوا قَدْ كَفَرْتُم بَعْدَ إِيْمَانِكُمْ
বলো, তোমরা কি আল্লাহ, তাঁর আয়াতসমূহ ও রাসুলদের নিয়ে ঠাট্টা করতে? নিশ্চয় তা হলে তোমরা ঈমানের পর কুফরিতে লিপ্ত হয়েছ।”

টিকাঃ
১. সুরা মুহাম্মদ, ৯。
১. সুরা তাওবা, ৬৫।

📘 ঈমান ভঙ্গের কারণ ও তাকফিরের ভুলনীতি > 📄 পর্যালোচনা

📄 পর্যালোচনা


- যে মুশরিকদের কাফের বলে না, তাদের কাফের হওয়ায় সন্দেহ করে, তাদের ধর্মকে সঠিক মনে করে-সে কাফের। এই বিষয়গুলো ঈমানের সঙ্গে সুস্পষ্ট সাংঘর্ষিক।
- যে বিশ্বাস করে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আদর্শের চেয়ে অন্য কোনো আদর্শ অধিকতর পরিপূর্ণ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আদেশের চেয়ে অন্য কারও আদেশ বেশি সুন্দর-সেও কাফের。
একই বিধান তারও ব্যাপারে, যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আনীত কোনো বিষয়ের ব্যাপারে বা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোনো ওহির ব্যাপারে বিদ্বেষ রাখে।
- যে দ্বীনের যে কোনো বিষয় নিয়ে ঠাট্টা করে, আল্লাহর ওয়াদাকৃত কোনো প্রতিদান ও ঘোষিত কোনো শাস্তির ব্যাপারে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তার উপরও আরোপিত হবে কুফরির বিধান।
এগুলো আল্লাহর প্রতি ও আল্লাহর বিশেষ নিদর্শনাবলির প্রতি সম্মান প্রদর্শনের বিপরীত। আল্লাহ তায়ালা ও তাঁর নিদর্শনাবলির প্রতি সম্মান প্রদর্শন ঈমানের আবশ্যকীয় দাবি।
শায়খের বক্তব্য সঠিক। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00