📄 ইমাম ইজ্জুদ্দিন আবদুস সালাম রহ.
ইমাম ইজুদ্দিন আবদুল আজিজ বিন আবদুস সালাম (মৃত্যু: ৬৬০ হি.) বলেন, 'কারও প্রভু হওয়ার ভিত্তি তার উপাস্য হওয়ার অধিকারী হওয়ার উপর। কেবল সে-ই উপাস্য হওয়ার অধিকারী, যে উল্লিখিত গুণসমূহে গুণান্বিত।' অন্যত্র তিনি বলেন, 'প্রভুত্বের অধিকারী কেবল সে-ই হবে, যে আমাদের বর্ণিত গুণসমূহে গুণান্বিত হবে।"৩
টিকাঃ
৩. বর্ণিত গুণসমূহ দ্বারা এখানে উদ্দেশ্য, আশআরি উলামায়ে কেরাম কর্তৃক আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামকে চারটি ব্যাপকার্থবোধক বাক্যের মাধ্যমে বোঝার প্রচেষ্টা। তারা বলেন, 'আল্লাহর সকল গুণবাচক নাম 'সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ'- এই চারটি মৌলিক বাক্যের মাঝে পাওয়া যায়। 'সুবহানাল্লাহ' দ্বারা উদ্দেশ্য, আল্লাহর সকল ত্রুটি থেকে পবিত্র হওয়া। 'আলহামদলিল্লাহ' দ্বারা উদ্দেশ্য, তাঁর সকল পরিপূর্ণতার গুণের ধারক হওয়া। 'আল্লাহু আকবার' দ্বারা উদ্দেশ্য, উচ্চতা ও মর্যাদার যত বড় স্তর আমরা কল্পনা করতে পারি, তিনি তাঁর সব কিছুর ঊর্ধ্বে। আর যিনি সকল ত্রুটি থেকে পবিত্র, সকল গুণের আধার, বড়ত্বে যার সমকক্ষ কেউ নেই, তিনি ছাড়া আর কেউ প্রভু বা উপাস্য হওয়ার উপযুক্ত নয়। (তাবাকাতুশ শাফিয়িয়্যাতুল কুবরা [সংক্ষেপিত), খ. ৮, পৃ. ২২০-২২১)
📄 ইমাম নববি রহ.
ইমাম ইয়াহইয়া ইবনে শারাফ আন-নববি রহ. (মৃত্যু: ৬৭৬ হি.) বলেন, 'কুরআন তেলাওয়াতের পর সবচেয়ে উত্তম জিকির, 'লা ইলাহা ইল্লাল্লাহ'-এর জিকির করা। এর অর্থ, আল্লাহ তায়ালা ব্যতীত আর কোনো সত্য উপাস্য অস্তিত্বে নেই।'
📄 শায়খ মুহাম্মাদ বিন ইউসুফ তিলিমসানি রহ.
শায়খ মুহাম্মদ বিন ইউসুফ বিন উমার তিলিমসানি আস-সানুসি রহ. (মৃত্যু: ৭৯৫) বলেন, 'ইলাহ অর্থ অবধারিত অস্তিত্বের অধিকারী ইবাদতের উপযুক্ত সত্তা। এটাই ইলাহ শব্দের বাস্তব মর্ম। এর অর্থ দাঁড়ায় এই যে, সেই একক সত্তা, যিনি সৃষ্টি করেছেন, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত আর কারও অস্তিত্ব নেই। কারণ, ইবাদতের উপযুক্ত একমাত্র তিনিই হতে পারেন, যিনি চির-অমুখাপেক্ষী এবং তিনি ছাড়া আর সবই যাঁর কাছে মুখাপেক্ষী। ও
মুকাদ্দিমাতের ব্যাখ্যাগ্রন্থে তিনি আরও বলেন, 'শিরক ছয় প্রকার:
এক. শিরকে ইস্তেকলাল - একাধিক স্বয়ংসম্পূর্ণ প্রভুর অস্তিত্ব মানা। যেমন, অগ্নিপূজারিদের শিরক।
দুই. শিরকে তাবয়িজ-কয়েকজন প্রভুর সমষ্টিকে একজন প্রভু বলা। যেমন, খ্রিষ্টানদের শিরক।
তিন. শিরকে তাকরিব-আল্লাহ ছাড়া অন্য কারও ব্যাপারে এই বিশ্বাস রাখা যে, তার ইবাদত করলে সে আল্লাহর কাছে ইবাদতকারীর মর্যাদা বৃদ্ধি করার সক্ষমতা রাখে। জাহেলি যুগে এ ধরনের শিরকের প্রমাণ পাওয়া যায়।'
এরপর তিনি শিরকের অন্যান্য প্রকারেরও উল্লেখ করেন।'১
টিকাঃ
৪. শরহুল উম্মিল বারাহিন লিস সানুসি。
১. শরুহল মুকাদ্দিমাত লিস সানুসি।
📄 শায়খ ইবরাহিম বিন মুহাম্মাদ বাজুরি রহ.
শায়খ ইবরাহিম বিন মুহাম্মদ আল-বাজুরি রহ. (মৃত্যু: ১২৮৬) বলেন, 'ইলাহ অর্থ সত্য উপাস্য। যেহেতু ইলাহ অর্থ সত্য উপাস্য, তাই 'লা ইলাহা ইল্লাল্লাহ' অর্থ 'আল্লাহ তায়ালা ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই'।'২
টিকাঃ
২. হাশিয়াতুল বাজুরি আলা মতনিস সানুসিয়্যা।