📘 ঈমান ভঙ্গের কারণ ও তাকফিরের ভুলনীতি > 📄 আবু বকর বাকিল্লানি আল-আশআরি রহ.

📄 আবু বকর বাকিল্লানি আল-আশআরি রহ.


ইমাম আবু বকর মুহাম্মদ ইবনুত তাইয়েব আল-বাকিল্লানি আল-আশআরি (মৃত্যু: ৪০৩ হি.) বলেন, 'আমাদের জানতে হবে, পৃথিবীর সৃষ্টিকর্তা একজনই। তিনি একক। অর্থাৎ, তিনি ছাড়া এতে আর কেউ অংশীদার নেই, ইবাদতের উপযুক্ত একমাত্র তিনিই।'২

টিকাঃ
২. আল-ইনসাফ, পৃ. ৯।

📘 ঈমান ভঙ্গের কারণ ও তাকফিরের ভুলনীতি > 📄 ইমাম ফখরুদ্দিন রাজি রহ.

📄 ইমাম ফখরুদ্দিন রাজি রহ.


ইমাম ফখরুদ্দিন রাজি আল-আশআরি (মৃত্যু: ৬০৬) রহ. বলেন, 'আল্লাহর বাণী: 'আমরা তোমারই ইবাদত করি' প্রমাণ করে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহ তায়ালা ছাড়া যেহেতু কোনো মাবুদ নেই, তিনি ছাড়া কোনো প্রভুও নেই। 'আমরা তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই'-কুরআনের এই বাণী বিশুদ্ধ তাওহিদের অনন্য দলিল।"৩
কুরআনের আয়াত: 'তারা যা কিছু তার সঙ্গে শরিক করে, তা থেকে তিনি পবিত্র'-এর ব্যাখ্যায় তিনি বলেন, 'আদেশ করা ও বিধান আরোপে কোনো অংশীদারের বিদ্যমানতা থেকে আল্লাহ তায়ালা পবিত্র। সেজদা, উপাসনা ও সর্বোচ্চ সম্মানপ্রাপ্তির অধিকারী হওয়ার ক্ষেত্রেও তার কোনো শরিক নেই।"১
তিনি আরও বলেন, 'আল্লাহর সঙ্গে অন্য কাউকে উপাস্যরূপে গ্রহণ করাই শিরক। '২

টিকাঃ
৩. মাফাতিহুল গাইব, খ. ১, পৃ. ২১০。
১. প্রাগুক্ত, খ. ১৬, পৃ. ৩১।
২. প্রাগুক্ত, খ. ১৬, পৃ. ১৬।

📘 ঈমান ভঙ্গের কারণ ও তাকফিরের ভুলনীতি > 📄 ইমাম ইজ্জুদ্দিন আবদুস সালাম রহ.

📄 ইমাম ইজ্জুদ্দিন আবদুস সালাম রহ.


ইমাম ইজুদ্দিন আবদুল আজিজ বিন আবদুস সালাম (মৃত্যু: ৬৬০ হি.) বলেন, 'কারও প্রভু হওয়ার ভিত্তি তার উপাস্য হওয়ার অধিকারী হওয়ার উপর। কেবল সে-ই উপাস্য হওয়ার অধিকারী, যে উল্লিখিত গুণসমূহে গুণান্বিত।' অন্যত্র তিনি বলেন, 'প্রভুত্বের অধিকারী কেবল সে-ই হবে, যে আমাদের বর্ণিত গুণসমূহে গুণান্বিত হবে।"৩

টিকাঃ
৩. বর্ণিত গুণসমূহ দ্বারা এখানে উদ্দেশ্য, আশআরি উলামায়ে কেরাম কর্তৃক আল্লাহর নিরানব্বইটি গুণবাচক নামকে চারটি ব্যাপকার্থবোধক বাক্যের মাধ্যমে বোঝার প্রচেষ্টা। তারা বলেন, 'আল্লাহর সকল গুণবাচক নাম 'সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ'- এই চারটি মৌলিক বাক্যের মাঝে পাওয়া যায়। 'সুবহানাল্লাহ' দ্বারা উদ্দেশ্য, আল্লাহর সকল ত্রুটি থেকে পবিত্র হওয়া। 'আলহামদলিল্লাহ' দ্বারা উদ্দেশ্য, তাঁর সকল পরিপূর্ণতার গুণের ধারক হওয়া। 'আল্লাহু আকবার' দ্বারা উদ্দেশ্য, উচ্চতা ও মর্যাদার যত বড় স্তর আমরা কল্পনা করতে পারি, তিনি তাঁর সব কিছুর ঊর্ধ্বে। আর যিনি সকল ত্রুটি থেকে পবিত্র, সকল গুণের আধার, বড়ত্বে যার সমকক্ষ কেউ নেই, তিনি ছাড়া আর কেউ প্রভু বা উপাস্য হওয়ার উপযুক্ত নয়। (তাবাকাতুশ শাফিয়িয়্যাতুল কুবরা [সংক্ষেপিত), খ. ৮, পৃ. ২২০-২২১)

📘 ঈমান ভঙ্গের কারণ ও তাকফিরের ভুলনীতি > 📄 ইমাম নববি রহ.

📄 ইমাম নববি রহ.


ইমাম ইয়াহইয়া ইবনে শারাফ আন-নববি রহ. (মৃত্যু: ৬৭৬ হি.) বলেন, 'কুরআন তেলাওয়াতের পর সবচেয়ে উত্তম জিকির, 'লা ইলাহা ইল্লাল্লাহ'-এর জিকির করা। এর অর্থ, আল্লাহ তায়ালা ব্যতীত আর কোনো সত্য উপাস্য অস্তিত্বে নেই।'

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00