📄 মু'তাজিলাদের ঈমান
এটা খারেজিদের বক্তব্য। চূড়ান্ত ফলাফলে এটা মুতাজিলাদেরও বক্তব্য। তারা যদিও, যে ফরজ ছেড়ে দেয় বা কবিরা গুনাহ করে, তাকে কাফের বলে না; কিন্তু তাকে মুমিন হিসেবেও স্বীকার করে না। তারা ঈমান ও কুফরের মাঝে ভিন্ন আরেকটি অবস্থান তৈরি করে নিয়েছে। তারা বলে, তওবা ছাড়া যদি এই ব্যক্তি ইন্তেকাল করে, তা হলে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে অবস্থান করবে।