📘 ঈমান-কুফর ও তাকফীর > 📄 ইমাম মালেক রাহিমাহুল্লাহ

📄 ইমাম মালেক রাহিমাহুল্লাহ


তিনি বলেন, মুরতাদ বিষয়ে আমার নিকট ঐ কথাই গ্রহণযোগ্য, যা ফারুকে আজম রাজিয়াল্লাহু আনহু বলেছেন। অর্থাৎ তাকে ৩দিন সুযোগ দিয়ে তাওবা করার আহ্বান জানানো হবে। তাওবা না করলে হত্যা করে দেওয়া হবে ।(১)

টিকাঃ
১. 'শিফা' প্রভৃতি।

📘 ঈমান-কুফর ও তাকফীর > 📄 ইমাম শাফেয়ি রাহিমাহুল্লাহ

📄 ইমাম শাফেয়ি রাহিমাহুল্লাহ


ইমাম শাফেয়ি রাহিমাহুল্লাহ থেকে এ বিষয়ে দুটি বর্ণনা রয়েছে- ১. মুরতাদকে কোনো সুযোগ দেওয়া হবে না। তখনই যদি সে তাওবা না করে, তৎক্ষণাৎ হত্যা করে দেওয়া হবে। ২. তিন দিনের সুযোগ দেওয়ার পর তাওবা না করলে হত্যা করে ফেলতে হবে। (২)

টিকাঃ
২. শিফা, পৃ. ২৪৮

📘 ঈমান-কুফর ও তাকফীর > 📄 ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ

📄 ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ


ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহরও [১৬৪-২৪১ হি.] একই মাজহাব বর্ণনা করা হয়।

এ পরিমাণ নিবেদন পেশ করার পর আমাদের ধারণা হলো, কোনো মুসলমানের যেভাবে মুরতাদের হুকুমের ব্যাপারে সন্দেহ থাকার সুযোগ নেই; তদ্রূপ এটাও সন্দেহাতীত বাস্তব, কাদিয়ানিরা ইসলামের অকাট্য বিষয়গুলো অস্বীকার করা ও নির্লজ্জভাবে কোরআন-হাদিসের উক্তিসমূহ ঠোকরানোকে কোনো মন্দ কাজ মনে করে না।

وَيَحْسَبُوْنَهُ هَيِّنًا وَهُوَ عِنْدَ اللَّهِ عَظِيمٌ

বান্দা মুহাম্মদ شفی আফাল্লাহু আনহু শিক্ষক, দারুল উলুম দেওবন্দ রবিউল আউয়াল, ১৩৪০ হি.

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00