📘 ঈমান-কুফর ও তাকফীর > 📄 খোলাফায়ে রাশেদিনের পর ইসলামের অন্যান্য খলিফাদের দৃষ্টিতে মুরতাদ হওয়া

📄 খোলাফায়ে রাশেদিনের পর ইসলামের অন্যান্য খলিফাদের দৃষ্টিতে মুরতাদ হওয়া


১. হজরত আবদুল্লাহ বিন জুবাইর রাজিয়াল্লাহু আনহু [১-৭৩ হি.) তাঁর খেলাফতকালে মুখতার বিন আবি উবাইদকে [১-৬৭ হি.) এ অপরাধেই হত্যা করেছিলেন, যা বর্তমানে মির্জা সাহেবের জন্য উন্নতির সোপান। অর্থাৎ মুখতার বিন আবি উবাইদের নবুওয়াতের দাবিকে ইসলাম ধর্মত্যাগ সাব্যস্ত করে তাকে হত্যা করেছিলেন। (১)

২. উমাইয়া নেতা খালেদ বিন আবদুল্লাহ কাসরি [মৃ. ৭৪৩ খ্রি.) তার রাজত্বকালে জাদ বিন দিরহামকে [৪৬-১০৫ হি.] ইসলাম ধর্মত্যাগের শাস্তি হিসেবেই হত্যা করেছিলেন। (২)

৩. আবদুল মালিক বিন মারওয়ান রাহিমাহুল্লাহ [২৬-৮৬ হি.] তাঁর খেলাফাতকালে হারেস নামক এক লোককে এ অপরাধেই [নবুওয়াত দাবি করা] হত্যা করেছেন, যা বর্তমানে মির্জা সাহেবের দাবি ও তার উম্মতের ধর্ম। (১)

৪. আব্বাসি খলিফা আবু জাফর মনসুর রাহিমাহুল্লাহ [৯৫-১৫৮ হি.] তাঁর খেলাফতকালে বাতিনি ফেরকার মুরতাদদেরকে হত্যা করেছেন। (২)

স্মর্তব্য, বাতিনি ফেরকার প্রতিষ্ঠাতাও শুরুতে একজন সুফি মানসিকতার লোক ছিল। সে সাধারণভাবে মুসলমানদের প্রতি এবং বিশেষভাবে নবি পরিবারের প্রতি অনেক সহমর্মিতার দাবিদার ছিল। প্রথম দিকে মির্জা সাহেবের মতো মানুষের সামনে নিজের তাসাউফের রঙ প্রকাশ করেছে। কিছু লোক তার ভক্ত হয়ে গিয়েছিল। তখন সে নবুওয়াতের দাবি করে বসেছে। এ অপরাধেই তাকে হত্যা করা হয়েছে।

৫. খলিফা মনসুরের পর খেলাফতের আসন অলংকৃত করেছেন আবু আবদুল্লাহ মুহাম্মদ আল-মাহদি রাহিমাহুল্লাহ [১২৭-১৬৯ হি.]। তিনি অবশিষ্ট বাতিনিদেরকে মূলোৎপাটন করার প্রতি মনোযোগ দিয়েছেন। এবং তাদের অনেককে মৃত্যুর ঘাটের পানি পান করিয়েছেন। (৩)

৬. খলিফা মুতাসিম বিল্লাহ রাহিমাহুল্লাহ [১৭৯-২২৭ হি.] নিজ খেলাফতকালে ইবনে আবিল গারাকিরকে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যাওয়ার কারণে হত্যা করেছেন। (৪)

কাজি ইয়াজ রাহিমাহুল্লাহ [৪৯৬-৫৪8 হি.] 'শিফা' কিতাবে প্রচুর সংখ্যক মুরতাদের মৃত্যুদণ্ডের আলোচনার পর লিখেছেন,

وَفَعَلَ ذَلِكَ غَيْرُ وَاحِدٍ مِنَ الْخُلَفَاءِ وَالمُلُوكِ بِأَشْبَاهِهِمْ، وَأَجْمَعَ عُلَمَاءُ وَقْتِهِمْ عَلَى صَوَابٍ فِعْلِهِمْ.

অনেক খলিফা ও বাদশাহ মুরতাদদের সাথে অনুরূপ আচরণ করেছেন। এবং তাঁদের যুগের আলেমগণ তাঁদের কাজটি শরিয়তের অনুকূল হওয়ার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন। (১)

এই সংক্ষিপ্ত পরিসরে সকল খলিফার ইতিহাস ও তাঁদের মুরতাদ হত্যার সকল ঘটনা উল্লেখ করা আমার উদ্দেশ্য নয়। বরং কয়েকজন খলিফার কর্মপদ্ধতির নমুনা পেশ করে 'পয়গামে সুল্ল্‌হ'-এর সম্পাদককে দেখানো উদ্দেশ্য, আজ নেয়ামতুল্লাহ মির্জায়ির হত্যা উপলক্ষে বিভিন্ন ধরনের যেসকল আপত্তি কাবুল সরকারের বিরুদ্ধে করা হচ্ছে, তা দ্বারা প্রকৃতপক্ষে শুধু সকল মুসলিম খলিফা ও ইসলামি খেলাফতকে দোষারোপ করা হচ্ছে না, উপরন্তু তা খোলাফায়ে রাশেদিনের সুন্নতের বিরুদ্ধে অর্থহীন অভিযোগ, এবং কোরআন মাজিদ ও নববি হাদিসের বিরুদ্ধে আপত্তি উত্থাপনও বটে। নাউযুবিল্লাহ।

টিকাঃ
১. ফাতহুল বারি, ৬: ৪৫৫, তারিখুল খোলাফা, পৃ. ১৫০
২. ফাতহুল বারি, ১২: ২৩৯
১. কাজি ইয়াজ প্রণীত 'শিফা', পৃ. ২
২. ফাতহুল বারি, ১২ : ২৩৯
৩. ফাতহুল বারি।
৪. শিফা, পৃ. ২৮২
১. মিশরে প্রকাশিত 'শিফা', পৃ. ২৮২

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00