📄 কুফর
কুফর : ঈমানের মধ্যে যেসকল বিষয়ের সত্যায়ন করা আবশ্যক, তার মধ্য থেকে কোনো একটিকে মিথ্যা প্রতিপন্ন করা ও অস্বীকার করার নাম কুফর।
📄 ঈমানদার
ঈমানদার : যে ব্যক্তি প্রত্যেক ঐ ক্ষেত্রে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে সত্যায়ন করে, যা তাঁর থেকে অকাট্য ও সুস্পষ্টভাবে প্রমাণিত, সে হলো ঈমানদার। তবে মুখেও তা সত্যায়ন ও মান্য করার স্বীকৃতি থাকা শর্ত। [যখন মৌখিক স্বীকৃতি প্রদান করা অসম্ভব না হয় । -অনুবাদক।]
📄 মুসলমান
মুসলমান : মুসলমান হলো সে ব্যক্তি, যে আল্লাহ ও তাঁর রাসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও মান্য করার স্বীকৃতি প্রদান করে। অন্তরে তাঁর সত্যবাদী হওয়ার বিশ্বাস থাকা শর্ত।
📄 কাফের
কাফের : যেসকল জিনিস নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিয়ে আসা অকাট্য ও সুস্পষ্টরূপে প্রমাণিত রয়েছে, যে ব্যক্তি সেগুলোর কোনো একটি অন্তর থেকে অস্বীকার করে, অথবা মুখে মিথ্যা সাব্যস্ত করে, তার নাম কাফের।