📘 ঈমান-কুফর ও তাকফীর > 📄 কতিপয় পরিভাষার ব্যাখ্যা

📄 কতিপয় পরিভাষার ব্যাখ্যা


মুমিন ও কাফেরের পরিচয় এবং কুফরের প্রকারভেদ এ বিষয়ের সংক্ষিপ্ত ধারণা পূর্বে অতিবাহিত হয়েছে। তা সত্ত্বেও পরিপূর্ণ স্পষ্ট হওয়ার জন্য এখানে বিষয়টি ব্যাখ্যা করা হচ্ছে। পূর্বে উল্লেখিত আয়াতগুলোই বর্তমান আলোচনার ভিত্তি। ঈমান ও কুফরের সংজ্ঞায় কয়েকটি পারিভাষিক শব্দ ব্যবহৃত হয়। তাই প্রথমে শব্দগুলোর ব্যাখ্যা উল্লেখ করা হচ্ছে।

📘 ঈমান-কুফর ও তাকফীর > 📄 ঈমান

📄 ঈমান


ঈমান : প্রত্যেক ঐ ক্ষেত্রে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আন্তরিকভাবে সত্যায়ন করাকে ঈমান বলা হয়, যা অকাট্য ও সুস্পষ্টভাবে তাঁর থেকে প্রমাণিত রয়েছে। এ সত্যায়নের সঙ্গে আনুগত্যের স্বীকৃতি থাকা শর্ত।

📘 ঈমান-কুফর ও তাকফীর > 📄 ইসলাম

📄 ইসলাম


ইসলাম : ইসলাম হলো, আল্লাহ তাআলা ও তাঁর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও মান্যতার স্বীকৃতি প্রদানের নাম। এ স্বীকৃতির সঙ্গে ঈমান তথা অন্তরের সত্যায়ন থাকা শর্ত।

📘 ঈমান-কুফর ও তাকফীর > 📄 কুফর

📄 কুফর


কুফর : ঈমানের মধ্যে যেসকল বিষয়ের সত্যায়ন করা আবশ্যক, তার মধ্য থেকে কোনো একটিকে মিথ্যা প্রতিপন্ন করা ও অস্বীকার করার নাম কুফর।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00