📄 এক নজরে সহীহ বুখারীর ব্যাখ্যাগ্রন্থসমূহ (১০৬টি)
জামে সহীহ এর গ্রহণযোগ্যতা ও গুরুত্বের প্রতি লক্ষ্য রেখে প্রত্যেক যামানার উলামায়ে কেরাম তার হাশিয়া ও ব্যাখ্যাগ্রন্থ রচনা করতে মনোনিবেশ করেছেন। কেউ কেউ তার রিজালের উপর আলোচনা করেছেন, কেউবা আবার তরজমাতুল বাবের ফিকহী দিক নিয়ে আলোচনা করেছেন। আবার কেউ তালিকাত করেছেন, কেউ আবার জটিল শব্দের লোগাত আলোচনা করেছেন, কেউ নাহবী মাসায়েল হল করে দিয়েছেন। যার ফলে সহীহ বুখারীর অগণিত ব্যাখ্যাগ্রন্থ বাজারে পাওয়া যায়। নিচে এক নজরে বিবরণ দেয়া হল।
(১) اعلام السنن: এটি বুখারীর সর্বপ্রথম ব্যাখ্যাগ্রন্থ। যা আল্লামা আবু সুলাইমান হামদ ইবনে মুহাম্মদ ইবনে ইবরাহীম খাত্তাবী রহ. (মৃত্যুঃ ৩৮৮হিজরী) রচনা করেন। তিনি ৩১৯ হিজরী মোতাবেক ৯৩১ খ্রিস্টাব্দে জন্ম গ্রহণ করেন। আর ১৬ই রবিউল আউয়াল ৩৮৬ হিজরীতে ইন্তিকাল করেন। তিনি বিখ্যাত ও সুনামধন্য মুহাদ্দীস ছিলেন। এছাড়া তিনি কবিতাও রচনা করতেন। তিনি বিভিন্ন বিষয়ে কিতাব রচনা করেন। হাজী খলিফা (মৃত্যুঃ ১০৬৪ হিজরী) লিখেন, তিনি ৩৮৮ হিজরী মোতাবেক ৯৯৮ খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন। তাঁর রচনা গ্রন্থের মধ্যে সুনানে আবী দাউদ এর ব্যাখ্যাগ্রন্থ মায়ালিমুস সুনান, গারীবুল হাদীস, ইলমুল হাদীস বিশেষভাবে উল্লেখযোগ্য। ৩৩৩
(২) شرح المهلب: এই ব্যাখ্যাগ্রন্থটি মুহাল্লাব ইবনে আহমদ ইবনে আবী সাফরাহ আল আযদী আল আন্দালুসী রহ. (মৃত্যুঃ ৩৪৫হিঃ) রচনা করেন। ৩৩৪ মুহাল্লাব ইবনে ইবনে আবী সাফরাহ নামে একজন সেনাপতিও রয়েছেন। তবে তিনি এ গ্রন্থকার নয়। তিনি ৮২ হিজরী সনে মৃত্যু বরণ করেছিলেন।
(৩) شرح ابن بطال: এই ব্যাখ্যাগ্রন্থটি ইমাম আবুল হাসান আলী ইবনে খলফ ইবনে আবদিল মালেক ইবনে বাত্তাল আল কুরতুবী রহ. (মৃত্যুঃ ৪৪৯ হিজরী) রচনা করেন। এই ব্যাখ্যাগ্রন্থের অধিকাংশই মালেকী মাযহাবের আলোচনা দিয়ে ভরা। মূলত গ্রন্থকার মূল বিষয় থেকে সরে গিয়ে আলাদা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সর্বশেষ এটি মালেকী মাযহাবের তথ্য ভান্ডারে রূপান্তর হয়েছে। ৩৩৫
(৪) مختصر شرح المهلب: এই ব্যাখ্যাগ্রন্থটি আবু উবাইদুল্লাহ মুহাম্মদ ইবনে খলফ আল আন্দালুসী আস সাদাফী (মৃত্যুঃ ৫৩৫ হিজরী) রচনা করেন। তিনি মুহাল্লাব রহ. এর ছাত্র ছিলেন। এটি শরহুল মুহাল্লাবকে সংক্ষিপ্ত করে আরো অনেক ফায়দা যোগ করে রচনা করা হয়।
(৫) شرح صحيح البخاري: আবুল কাসেম ইসমাঈল ইবনে মুহাম্মদ আল ইস্পাহানী আল হাফিয (মৃত্যুঃ ৫৩৫ হিজরী) এই ব্যাখ্যাগ্রন্থটি রচনা করেন। ৩৩৬
(৬) كتاب النجاح في شرح كتاب اخبار الصحيح: ইমাম নাযমুদ্দীন আবু হাফস উমর ইবনে মুহাম্মদ ইবনে আহমদ ইবনে ইসমাঈল নাসাফী আস সমরকান্দী আল হানাফী রহ. (মৃত্যু: ৫৩৭ হিজরী) এ ব্যাখ্যাগ্রন্থটি রচনা করেন। এই ব্যাখ্যাগ্রন্থের শুরুতে গ্রন্থকার নিজের সনদ ইমাম বুখারী পর্যন্ত পঞ্চাশটি আলাদা পদ্ধতিতে বর্ণনা করেন। ৩৩৭
(৭) شرح صحيح البخاري: কাযী আবু বকর মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আরাবী আল মালেকী আল হাফেয রহ. (মৃত্যুঃ ৫৪৩ হিজরী) রচনা করেন। ৩৩৮
(৮) شرح صحيح البخاري: ইমাম রাযীউদ্দীন হাসান ইবনে মুহাম্মদ আস সাগানী আল হানাফী রহ. (মৃত্যুঃ ৬৫০ হিজরী) রচনা করেন। তিনি ৫৭৭ হিজরী সনে লাহোরে জন্মগ্রহণ করেন। এটি সংক্ষিপ্ত আকারে এক খণ্ডে পাওয়া যায়। ৩৩৯
(৯) شرح صحيح البخاري للنووى: ইমাম আবু জাকারিয়া মহীউদ্দীন ইয়াহইয়া ইবনে শরফ আন নববী আশ শাফেয়ী (মৃত্যুঃ ৬৭৬ হিজরী) এই ব্যাখ্যাগ্রন্থটি রচনা করেন। আলোচ্য গ্রন্থের কথা আল্লামা নববী সহীহ মুসলিমের ব্যাখ্যাগ্রন্থের ভূমিকায় তুলে ধরেন। তবে আফসোসের বিষয় হল, গ্রন্থটি কেবল কিতাবুল ঈমান পর্যন্ত সম্পূর্ণ হয়েছে। তিনি বলেন, أنه جمع فيه جملاً مشتملة على نفائস من أنواع العلوم এই গ্রন্থটিতে বিভিন্ন প্রকার ইলমের অনেক মূল্যবান কথাগুলো আলোচিত হয়েছে। ৩৪০
(১০) بهجة النفوس وغايتها: আবদুল্লাহ ইবনে সাঈদ ইবনে আবী হামযাহ আল আযদী আল আন্দালুসী রহ. (মৃত্যুঃ ২৯৯হিজরী) সহীহ বুখারীর اختصار النهاية في بدع الخير والغاية নামে একটি সংক্ষিপ্ত আকারে শরাহ রচনা করেন। অতঃপর লেখক নিজেই এই ব্যাখ্যাগ্রন্থের আরো একটি ব্যাখ্যাগ্রন্থ রচনা করেন। আর নাম اختصار النهاية في بدع الخير | بهجة النفوس وغايتها والغاية এর হাশিয়া করেন আল্লামা মুহাম্মদ শানওয়ায়ী রহ. (মৃত্যুঃ ১২৩৩ হিজরী)। এই সংক্ষিপ্ত ব্যাখ্যাগ্রন্থটি শানওয়ায়ী রহ. এর হাশিয়াসহ ১৩০৫ হিজরীতে কাহেরা থেকে ছাপা হয়। ৩৪১
(১১) شرح صحيح البخاري للحلبي: এই ব্যাখ্যাগ্রন্থটি কুতুব উদ্দীন আবদুল কারীম ইবনে আবদুন নূর অথবা ইবনে আবদুল গাফুর ইবনে মুনীর আল হালাবী আল হানাফী রহ. (মৃত্যুঃ ৭৩৫ হিজরী) রচনা করেন। গ্রন্থটি দশ খণ্ডে রচিত। তবে গ্রন্থকার এটির অর্ধেক পর্যন্ত করতে সক্ষম হন। সম্পূর্ণ করতে পারেননি। ৩৪২
(১২) شرح صحيح البخاري: হাফিয ইমাদ উদ্দীন ইসমাঈল ইবনে আবু হাফস উমর ইবনে কাসীর আদ দামেশকী রহ. (মৃত্যুঃ ৭৭৪ হিজরী) এই ব্যাখ্যাগ্রন্থটি রচনা করেন। এটি বুখারী শরীফের এক খণ্ডের শরাহ। যা শেষ পর্যন্ত পৌঁছায়নি। ৩৪৩
(১৩) ارشاد السامع والقارى المنتقى من صحيح البخارى ومن الكتب المصنفه على صحيح البخاري: এই ব্যাখ্যাগ্রন্থটি আল্লামা বদরুদ্দীন হাসান ইবনে উমর ইবনে হাবীব আল হালাবী রহ. (মৃত্যুঃ ৭৭৯ হিজরী) রচনা করেন। এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
(১৪) شرح صحيح البخاري: আল্লামা রুকুনুদ্দীন আহমদ ইবনে মুহাম্মদ ইবনে মুমীন আল কারীমী (মৃত্যুঃ ৭৮৩ হিজরী) ব্যাখ্যাগ্রন্থটি রচনা করেন।
(১৫) الكواكب الدراري: এ ব্যাখ্যা গ্রন্থটি আল্লামা শামসুদ্দীন মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনে আলী কিরমানী রহ. (মৃত্যুঃ ৭৯৬ হিজরী) রচনা করেছেন। আল্লামা আসকালানী ও আল্লামা আইনী ফতহুল বারী ও উমদাতুল ক্বারী এ দুই ব্যাখ্যাগ্রন্থে আল্লামা কিরমানী থেকে অনেক সহযোগিতা গ্রহণ করেছেন। এ ব্যাখ্যাগ্রন্থে তিনি নাহবী এ'রাব এবং দুর্লভ শব্দগুলিকে বিশ্লেষণ করেছেন।
(১৬) التلويح شرح الجامع الصحيح: গ্রন্থটি ইমাম হাফেয আলাউদ্দীন মুগলতাঈ ইবনে কিলিজ আত তুর্কী রচনা করেন। তিনি ৬৯০ হিজরীতে জন্মগ্রহণ করেন। আর ৭৯২হিজরীতে ইন্তিকাল করেন। এটি একটি লম্বা ব্যাখ্যাগ্রন্থ।
(১৭) مختصر شرح مغلطائی: জালালুদ্দীন রাসূলা ইবনে আহমদ আল বাসতানী আত তুব্বানী রহ. (মৃত্যুঃ ৭৯৩ হিজরী) আলাউদ্দীন মুগলতাঈ রহ. এর ব্যাখ্যাগ্রন্থের সংক্ষিপ্ত নির্যাস। ৩৪৬
(১৮) التنقيح لالفاظ الجامع الصحيح: মুহাম্মদ ইবনে বাহাদির ইবনে আবদুল্লাহ আত তুর্কী বদরুদ্দীন আয যারকুশী রহ. গ্রন্থটি রচনা করেন। তিনি ৭৪৫ হিজরী সনে জন্মগ্রহণ করেন। তিনি ৭৯৪ হিজরীতে ইন্তিকাল করেন।
(১৯) شواهد التوضيح: ইমাম ওমর ইবনে আলী ইবনে আহমদ ইবনে মুহাম্মদ সিরাজ উদ্দীন আবু হাফস আল আনসারী প্রসিদ্ধ ইবনে মুলাক্কীন আশ্ শাফেয়ী রহ. গ্রন্থটি রচনা করেন। যা বিশ খণ্ডে বিরাটকায় ব্যাখ্যাগ্রন্থ। ৩৪৭ মুসান্নিফ রহ. গুরুত্বপূর্ণ সুন্দর একটি ভূমিকা লিখেছেন। তিনি ৭২৩ হিজরী সনে জন্মগ্রহণ করেন। আর ৮০৪ হিজরী সনে ইন্তিকাল করেন।
(২০) الفيض الجاري: আল্লামা সিরাজ উদ্দীন উমর ইবনে রাসলান আল বুলকীনী আল কাহেরী আশ শাফেয়ী রহ. (মৃত্যুঃ ৮০৫হিজরী) গ্রন্থটি রচনা করেন। ৩৪৮ তিনি ৭২৪ হিজরীতে জন্মগ্রহণ করেন। ৩৪৯
(২১) شرح صحيح البخاري: কাজী মাজদ উদ্দীন ইসমাঈল ইবনে ইব্রাহীম আল বুলবী রহ. (মৃতঃ ৮১০ হিঃ) গ্রন্থটি রচনা করেন।
(২২) منح الباري الفسيح المجاري: গ্রন্থটি আল্লামা মাজদ উদ্দীন আবু তাহের মুহাম্মদ ইবনে ইয়াকুব আল ফিরোজাবাদী আস সীরাজী রহ. (মৃত্যুঃ ৮১৭ হিঃ) রচনা করেন। গ্রন্থটি এক চতুর্থাংশেই বিশ খন্ডে পৌঁছে। তিনি গ্রন্থটি চল্লিশ খন্ডে শেষ করতে চেয়েছিলেন। ৩৫০
(২৩) الافهام لما في البخاري من الابهام: এই গ্রন্থের প্রণেতা আবুল ফযল জালালুদ্দীন আবদুর রহমান ইবনে ওমর আল বুলকীনী রহঃ (মৃত্যুঃ ১৪২১ ঈসায়ী)।
(২৪) مصابيح الجامع الصحيح: আল্লামা বদরুদ্দীন মুহাম্মদ ইবনে আবী বকর আদ দামামীনী রহ. (মৃত্যুঃ ৮২৮হিঃ) গ্রন্থটি রচনা করেন। তিনি গ্রন্থটি মৃত্যুর বছরই শেষ করেন। ৩৫২
(২৫) اللامع الصبيح بشرح الجامع الصحيح: আল্লামা শামসুদ্দীন আবু আবদুল্লাহ মুহাম্মাদ ইবনে আবদুদ দায়েম ইবনে মুসা আল বারমাবী রহ. (মৃত্যুঃ ৮৩১ হিঃ) রচনা করেন। ৩৫৩ তিনি শাফেয়ী মাযহাবের অনুসারী ছিলেন। ৮৩১ হিজরীতে তিনি ইন্তিকাল করেন। ৩৫৪
(২৬) الكواكب السارى فى شرح صحيح البخاري: মুহাম্মদ ইবনে আহম্মদ ইবনে মুসা কাফিরি (মৃত্যুঃ ৮৩১ হিজরী) রহ. রচনা করেন।
(২৭) التلقيح لفهم قارئ الصحيح: বুরহান উদ্দীন ইবরাহীম ইবনে মুহাম্মদ আল হালাবী রহ. যিনি সিবত ইবনুল আযামী নামে পরিচিত ছিলেন গ্রন্থটি রচনা করেন। যা দুই ভলিয়ামে সন্নিবেশিত। তিনি হিজরী ৮৪১ সনে ইন্তিকাল করেন। ৩৫৫
(২৮) المتجر الربيح والمسعى الرجيح: আল্লামা আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আহম্মদ ইবনে সারযুক আত তিলিমসানী আল মালেকী শারেহুল বুরদাহ (মৃত্যুঃ ৮৪২হিঃ) এ ব্যাখ্যাগ্রন্থটি রচনা করেন। ৩৫৬
(২৯) افتتاح القارى الصحيح البخاري: মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আল হামুবী আদ দামেশকী আশ শাফেয়ী। তিনি হিজরী ৭৭৭ সনে জন্মগ্রহণ করেন এবং ৮৪২ হিজরী সনে ইন্তিকাল করেন। ৩৫৭
(৩০) نکت: কাযী মুহিব্বুদ্দীন আহমদ ইবনে নাসরুল্লাহ আল বাগদাদী আল হাম্বলী (মৃত্যুঃ ৮৪৪ হিঃ) রচনা করেন। ৩৫৮
(৩১) شرح صحيح البخاري: শিহাব উদ্দীন আহমদ ইবনে রাসলান আল মাকদিসী আদ দামেলী আশ শাফেয়ী (মৃত্যুঃ ৮৪৪ হিঃ) রচনা করেন। যা তিন খন্ডে সমাপ্ত।
(৩২) فتح الباري شرح صحيح البخاري: গ্রন্থটি শায়খুল ইসলাম হাফেয আবুল ফযল আহমদ ইবনে আলী ইবনে হাজর আসকালানী রহ. (মৃত্যুঃ ৮৫২ হিজরী) রচনা করেছেন। এটি উম্মতের নিকট সবচেয়ে গ্রহণযোগ্য বুখারীর ব্যাখ্যাগ্রন্থ।
(৩৩) هدى السارى مقدمة فتح البارى: শায়খুল ইসলাম হাফিয ইবনে হাজার আসকালানী রহ. এর রচনা। এটি ফতহুল বারীর একটি ভূমিকা যা একটি পরিপূর্ণ ব্যাখ্যাগ্রন্থের মর্যাদা রাখে।
(৩৪) الاعلام بمن ذكر في البخاري من الاعلام: গ্রন্থটি শায়খুল ইসলাম হাফিয ইবনে হাজার আসকালানী রহ. এর প্রসিদ্ধ গ্রন্থগুলোর অন্যতম।
(৩৫) تغليق التعليق على صحيح البخاري: এটিও শায়খুল ইসলাম হাফিয ইবনে হাজার আসকালানী রহ. এর রচিত।
(৩৬) انتقاض الاعتراض: এটিও শায়খুল ইসলাম হাফিয ইবনে হাজার আসকালানী রহ. এর রচিত। ৩৬০
[ হাফেয ইবনে হাজার আসকালানী রহ. (মৃত্যুঃ ৮৫২ হিজরী): নাম আহমদ, উপনাম আবুল ফযল। মিসরের আসকালান শহরে জন্মগ্রহণ করেন। ৭৭৩ হিজরী সনে তাঁর জন্ম। ৮৫২ হিজরী সনে তিনি ইন্তিকাল করেন। তাঁর সুদীর্ঘ জীবন কেটেছে মূলত তিন কাজে, ১. গ্রন্থ অধ্যয়ন, ২. রচনা ও সংকলন ৩. ইবাদত বন্দেগী। তিনি দেড় শতাধিক গ্রন্থ রচনা করেছেন। ]
(৩৭) تلخيص ابي الفتح المقاصد الفتح: গ্রন্থটি আবুল ফাতাহ শরফুদ্দীন মুহাম্মদ ইবনে আবী বকর আল হুসাইন আল কুরাশী আল মুরাগী আল মাদনী রহ. (মৃত্যুঃ ৮৫৯ হিজরী) রচনা করেন। ৩৬১
(৩৮) شرح البخاري: গ্রন্থটি শরফুদ্দীন ইয়াহইয়া ইবনে আবদুর রহমান ইবনে মুহাম্মদ আল কিন্দী আল মুকরী আল আযীসী (মৃত্যুঃ ৮৬২ হিজরী) রচনা করেন। ৩৬২
(৩৯) مختصر شرح البخاري للبرهان الحلبي: কামাল উদ্দীন মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে আবদুর রহমান আল মিসরী আশ শাফেয়ী রহ. যিনি ইবনে ইমাম আল কামিলিয়্যাহ নামে পরিচিত। তিনি ৮৭৪ হিজরী সনে ইন্তিকাল করেন।
(৪০) التوضيح للاوهام الواقعة في الصحيح: গ্রন্থটি আবু যর আহমদ ইবনে ইবরাহীম ইবনুস সিবত আল হালাবী রহ. (মৃত্যুঃ ৮৮৪ হিজরী) রচনা করেন। ৩৬৩
(৪১) الدرر في شرح صحيح البخاري: আহমদ ইবনে ইবরাহীম আল হালাবী রহ. (মৃত্যুঃ ৮৮৪ হিজরী) রচনা করেন।
(৪২) شرح البخاري: আবুল বাকা মুহাম্মদ ইবনে আবদুর রহমান ইবনে আহমদ আল বাকরি আল মিসরী আশ শাফেয়ী রহ. (মৃত্যুঃ ৮৯১হিজরী) গ্রন্থটি রচনা করেন। ৩৬৪
(৪৩) الكوثر البخاري على رياض البخاري: গ্রন্থটি আহমদ ইবনে ইসমাঈল আল কৌরানী আল হানাফী রহ. (মৃত্যুঃ ৮৯৩ হিজরী) রচনা করেন।
(৪৪) شرح صحيح البخاري: গ্রন্থটি ইমাম জয়নুদ্দীন আবু মুহাম্মদ আবদুর রহমান ইবনে আবি বকর আল আইনী আল হানাফী রহ. (মৃত্যুঃ ৮৯৩ হিজরী) রচনা করেন।
(৪৫) شرح صحيح البخاري: ফখরুল ইসলাম আলী ইবনে মুহাম্মদ আল বযদাবী হানাফী রহ. (মৃত্যুঃ ৮৯৪ হিজরী) রচনা করেন।
(৪৬) التوشيح على الجامع الصحيح: জালালুদ্দীন আবদুর রহমান ইবনে আবী বকর সুয়ূতী রহ. (মৃত্যুঃ ৯১১ হিজরী) এর সংক্ষিপ্ত ব্যাখ্যাগ্রন্থ।
(৪৭) شرح الكتاب الصوم من صحيح البخاري: গ্রন্থটি ইসমাঈল আল জারাহী রহ. (মৃত্যুঃ ৯১৫ হিজরী) রচনা করনে।
(৪৮) ارشاد الساري على صحيح البخاري: গ্রন্থটি আল্লামা আবুল আব্বাস শিহাবউদ্দীন আহমদ ইবনে মুহাম্মদ আল খতীব আল কাস্তালানী আল মিসরী রহ. (মৃত্যুঃ ৯২৩ হিজরী) রচনা করেন। ৩৬৫
(৪৯) تحفة البارى بشرح صحيح البخاري: শায়খুল ইসলাম জাকারিয়া ইবনে মুহাম্মদ ইবনে আহমদ আনসারী কাহেরী রহ. (মৃত্যুঃ ৯২৬ হিজরী/১৫৪৯ইং) রচনা করেন।
(৫০) شرح عدة احاديث صحيح البخاري: মুহাম্মদ ইবনে ওমর ইবনে আহমদ আস সাফীরী আল হালাবী রহ. (মৃত্যুঃ ৯৫৬ হিজরী/১৫৪৯ ইং) গ্রন্থটি রচনা করেন।
(৫১) شرح صحيح البخاري: গ্রন্থটি আল্লামা যয়নুদ্দীন ইবনে আবদুর রাহীম ইবনে আবদুর রহমান ইবনে আহমদ আল আব্বাস আশ শাফেয়ী রহ. (মৃত্যুঃ ৯৬৩ হিজরী) রচনা করেন।
(৫২) فتح البارى: গ্রন্থটি হাফিয যয়নুদ্দীন আবদুর রহমান ইবনে আহমদ ইবনে রযব হাম্মলী রহ. (মৃত্যুঃ ৯৯৫ হিজরী) রচনা করেন। ৩৬৬ ৩৬৭
(৫৩) الخير الجاري شرح صحيح البخاري: গ্রন্থটি মুহাম্মদ ইয়াকুব আল বুনানী (মৃত্যুঃ ১০০৩ হিজরী) রচনা করেন। ৩৬৮
(৫৪) شرح صحيح البخاري: গ্রন্থটি কাযী যয়নুদ্দীন আবদুর রহীম ইবনুর রকন আহমদ রহ. (মৃত্যুঃ ৭৬৪ হিজরী) রচনা করেন।
(৫৫) شرح صحيح البخاري: ইমাম আফীফুদ্দীন সাঈদ ইবনে মাসউদ আল গাযরুনী রহ. (মৃত্যুঃ ৭৫৮ হিজরী) গ্রন্থটি রচনা করেন। ৩৬৯
(৫৬) شرح السراج: গ্রন্থটি আবু যিনাদ সিরাজী রহ. রচনা করেন। ৩৭০
(৫৭) شرح صحيح البخاري: গ্রন্থটি আবুল হাফস ওমর ইবনুল হাসান ইবনে ওমর আল গুরী আল শাবিলী রহ. রচনা করেন।
(৫৮) شرح صحيح البخاري: গ্রন্থটি আবুল কাসেম আহমদ ইবনে মুহাম্মদ ইবনে ওমর ইবনে ওয়ারদুত তামিমী রহ. রচনা করেন।
(৫৯) شرح ابن التين: গ্রন্থটি আবদুল ওয়াহেদ ইবনুত তীন আস সাফাকুসী আল মাগরীবী রহ. রচনা করেন। ৩৭১
(৬০) شرح ابن المنير: গ্রন্থটি ইমাম নাসির উদ্দীন আলী ইবনে মুহাম্মদ ইবনে আল মুনায়্যির আল ইসকেন্দারী রহ. রচনা করেন। ৩৭২ ৩৭৩
(৬১) المتوارى على تراجم البخاري: এই গ্রন্থটিও ইমাম নাসির উদ্দীন আলী ইবনে মুহাম্মদ ইবনে আল মুনায়্যির আল ইসকেন্দারী রহ. রচনা করেন।
(৬২) شرح صحيح البخاری: গ্রন্থটি আবুল অসবা ঈসা ইবনে সাহাল ইবনে আবদুল্লাহ আল উসদী রহ. রচনা করেন।
(৬৩) مجمع البحرين وجواهر البحرين: আল্লামা তাকী উদ্দীন ইয়াহইয়া ইবনে মুহাম্মদ আল কিরমানী গ্রন্থটি রচনা করেন।
(৬৪) غاية التوضيح للجامع الصحيح: গ্রন্থটি আল্লামা উসমান ইবনে ঈসা ইবনে ইবরাহীম আস সাদ্দিকী হানাফী রচনা করেছেন।
(৬৫) شرح صحيح البখারি: গ্রন্থটির রচয়িতা নিয়ে সন্দেহ রয়েছে। তবে হাফিয আবদুর রহমান আহমদ ইবনে রযব আল বাগদাদী রহ. এর ব্যাপারে মত পাওয়া যায়। ৩৭৪
(৬৬) داودي: গ্রন্থটি আবু জাফর আহমদ ইবনে সাঈদ আদ দাবুদী রহ. রচনা করেন।
(৬৭) شرح صحيح البখারি: গ্রন্থটি বুরহান উদ্দীন ইবরাহীম ইবনে নূমান রহ. রচনা করেন। এটি অসম্পূর্ণ।
(৬৮) البارع الفصيح في شرح جامع الصحيح: গ্রন্থটি আবুল বাকা মুহাম্মদ ইবনে আলী ইবনে খালফ আল আহমাদী আল মিসরী আশ শাফেয়ী রহ. রচনা করেন।
(৬৯) بغية السامع في شرح الجامع: আল্লামা জালালুদ্দীন আবু ইউসুফ রহ. গ্রন্থটি রচনা করেন। ৩৭৫
(৭০) معونة القارى: আবুল হাসান আলী ইবনে নাসরুদ্দীন মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল মালেকী রহ. এই উপকারী গ্রন্থটি রচনা করেন।
(৭১) شرح صحيح البخاري: গ্রন্থটি আল্লামা আবদুল বাকী রহ. (মৃত্যুঃ ১২৫১ হিজরী) রচনা করেন। ৩৭৬
(৭২) شرح صحيح البخاري: মাহমুদ ইবনে ইবরাহীম ইবনে আসলামী রহ. এই গ্রন্থের প্রণেতা। ৩৭৭
(৭৩) مقدمه وشرح للكتابين الأولين من صحيح البخاري: আবু ওমর ইবনে মুহাম্মদ আরিফ নাহরাওয়ালী গ্রন্থটি রচনা করেন। ৩৭৮
(৭৪) শাওয়াহেদুত তাওযীহ ওয়াস-সহীহ লি মুশকিলাতিল জামে’ইস-সহীহ: শায়খ জামালুদ্দীন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মালিক আন নাহবী রহ. গ্রন্থটি রচনা করেন। ৩৭৯
(৭৫) আল মুখতাসার লিন-নওয়বী: ইমাম নববী রহ.ও সহীহ বুখারীর এই ব্যাখ্যাগ্রন্থটি রচনা করেন।
(৭৬) মুখতাসার সহীহ আল বুখারী: ইমাম জামালুদ্দীন আবুল আব্বাস আহমদ ইবনে ওমর আল আনসারী আল কুরতুবী (মৃত্যুঃ ৬৫৬ হিজরী মোতাবেক ১২৫৮ইং) গ্রন্থটি রচনা করেন। ৩৮০ ৩৮১
(৭৭) تجريد التفسير: শায়খুল ইসলাম হাফেয ইবনে হাজার আসকালানী রহ. গ্রন্থটি রচনা করেন। ৩৮২
(৭৮) حاشية السندى على صحيح البخاري: এটি আবুল আব্বাস আস সিনদী আহমদ যাররুক রহ. এর ব্যাখ্যাগ্রন্থ। ৩৮৩
(৭৯) تعليقات على اعراب القارى: কারী হারবী রহ. (মৃত্যুঃ ১০১৪ হিজরী) রচনা করেন। ৩৮৪
(৮০) تعليقة صحيح البخاري: গ্রন্থটি লতিফুল্লাহ ইবনে হাসান আত তাওকাতী রহ. (মৃত্যুঃ ৯০০ হিজরী) ৩৮৫
(৮১) تعليقة: গ্রন্থটি আল্লামা শামসুদ্দীন আহমদ ইবনে সুলাইমান ইবনে কামাল পাশা (মৃত্যুঃ ৯৪০ হিজরী) রচনা করেন। ৩৮৬
(৮২) تعليقة: মুসলেউদ্দীন আল মুস্তফা ইবনে শুবান আস সুরুরী (মৃত্যুঃ ৯৬৯ হিজরী) এই গ্রন্থটি রচনা করেন। ৩৮৭
(৮৩) تعليقة: হুসাইন আল কাহনবী (মৃত্যুঃ ১০১২ হিজরী) রচনা করেন।
(৮৪) تَعلِيْقَة: ফুযায়েল ইবনে আলী আল জামালী আল হানাফী (মৃত্যুঃ ৯৯১ হিজরী) রচনা করেন। ৩৮৮
(৮৫) تَعلِيْقَات عَلَى اَبْوَاب الْبُخَارِی: শাহ্ ওলীউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহ. গ্রন্থটি রচনা করেন। ৩৮৯
(৮৬) শَرْحُ تَرَاجِم اَبْوَاب صَحِيْحِ الْبُخَارِی: এ গ্রন্থটিও শাহ্ ওলীউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহ. রচনা করেন। ৩৯০
(৮৭) حل اغراض البخارى المبهمة في الجمع بين الحديث والترجمة: ফকীহ আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মুনসুর ইবনে হামামাহ আল মাগরাবী আস সিজিলমাসী রহ. গ্রন্থটি রচনা করেন। ৩৯১
(৮৮) الاحتفال في بيان احوال الرجال: গ্রন্থটি আল্লামা ইবনে হাজার আসকালানী রহ. রচনা করেন। ৩৯২
(৮৯) اسماء التابعين: গ্রন্থটি ইমাম দারা কুতনী রহ. (মৃত্যুঃ ৩৮৫ হিজরী) রচনা করেন।
(৯০) اسماء رجال الصحيح: আল্লামা আবু নাসর আহমদ ইবনে মুহাম্মদ আল হুসাইনী আল কালাবাযী রহ. (মৃত্যুঃ ৩৯৮ হিজরী) রচনা করেন। ৩৯৩ ৩৯৪
(৯১) হিদায়াতুল বারী ইলা তারতীব আহাদীসিল বুখারী: গ্রন্থটি সাইয়্যেদ আবদুর রাহীম আনবার তাহতাবী রহ. রচনা করেন।
(৯২) উকদুল জুম্মান আল লামিউল মুনতাকা মিন ক্বারি বহরিল জামি: গ্রন্থটি মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে আলী আল আকোজিলী রহ. (মৃত্যুঃ ১০৮০ হিজরী) রচনা করেন।
(৯৩) ইশারাতুস সহীহীল বুখারী ওয়া আসানীদ: গ্রন্থটি মুহাম্মদ আফীফুদ্দীন আবদুল্লাহ ইবনে সালিম আল বিসরী আশ শাফেয়ী রহ. (মৃত্যুঃ ১১৩৪ হিজরী) রচনা করেন।
(৯৪) اسماء من رواعنهم بخارى: আবু আহমদ ইবনুল কাত্তান আবদুল্লাহ ইবনে আদী আল জুরজানী রহ. রচনা করেন। ৩৯৫
(৯৫) تقريب الغريب في غريب صحيح البخاري: এই গ্রন্থটি ইবনে হাজার আসকালানী রহ. এর রচিত। ৩৯৬
(৯৬) شرح غريب صحيح البخاري: আবুল হাসান মুহাম্মদ ইবনে আহমদ আল জায়্যানী আন নাহবী রহ. (মৃত্যুঃ ৫৪০ হিজরী) রচনা করেন। ৩৯৭
(৯৭) حل صحيح بخاری: হযরত মাওলানা আহমদ আলী সাহারানপুরী রহ. গ্রন্থটি রচনা করেন।
(৯৮) رجال الصحيحين: আবুল কাসেম হিবাতুল্লাহ ইবনে হাসান আত তাবারী রহ. (মৃত্যুঃ ৪১৮ হিজরী) গ্রন্থটি রচনা করেন। ৩৯৮
(৯৯) كتاب التعديل والتجريح لرجال البخاري: কাযী আবুল ওয়ালিদ সুলাইমান ইবনে খলফ আল বাযী রহ. (মৃত্যুঃ ৪৭৪ হিজরী) গ্রন্থটি রচনা করেন।
(১০০) الجمع بين الصحيحين: আবু মুহাম্মদ আবদুল হক ইবনে আবদির রহমান ইবনে আবদুল্লাহ আল উযদী আল ইশবিলী রহ. (মৃত্যুঃ ৫৮২ হিজরী) গ্রন্থটি রচনা করেন।
(১০১) المعلم في ما رواه البخاري على شرط المسلم: আবুল আব্বাস ইবনে আদ্দুমিয়্যাহ আহমদ ইবনে মুহাম্মদ আল ইশবিলী আল বিনানী (মৃত্যুঃ ৬৩৭ হিজরী) গ্রন্থটি রচনা করেন।
(১০২) المنهل الجارى: শায়খ কুতুবুদ্দীন মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল খায়দিরী আদ দামেশকী আশ শাফেয়ী রহ. (মৃত্যুঃ ৮৯৪ হিজরী) গ্রন্থটি রচনা করেন। ৩৯৯
(১০৩) تيسير القاري: গ্রন্থটি আল্লামা নুরুল হক ইবনে মাওলানা আবদুল হক দেহলবী রহ. (মৃত্যুঃ ১০৭৩ হিজরী) রচনা করেন।
(১০৪) شرح فارסי: শায়খ আবদুল হক মুহাদ্দিসে দেহলবী রহ. রচনা করেন। এটি ফার্সি শরাহ তাইসিরুল কারীর সারাংশ।
(১০৫) تحفة القارى بحل مشكلات البخاري: শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলবী রহ. রচনা করেন।
(১০৫) [দ্বিতীয়] تشریحات بخاری: এটি হযরত মাওলানা আবদুল কাদের কাসেমী রচনা করেন।
(১০৬) كشف الباري: এই উর্দু ব্যাখ্যাগ্রন্থটি শায়খুল হাদীস আল্লামা সলিমুল্লাহ খান সাহেব রচনা করেন। এটি বর্তমানে আধুনিক যুগের সমস্যাবলীর সমাধানের ক্ষেত্রে অত্যন্ত সমাদৃত।
টিকাঃ
৩৩৩. বুসতানুল মুহাদ্দীসীন (২০৮ পৃষ্ঠা)
৩৩৪. কাশফুয যুনুন (২/৫৪৫)
৩৩৫. কাশফুয যুনুন (২/৫৪৬)
৩৩৬. কাশফুয যুনুন (২/৫৫৪)
৩৩৭. কাশফুয যুনুন (২/৫৫৩)
৩৩৮. কাশফুয যুনুন (২/৫৫৩)
৩৩৯. কাশফুয যুনুন (২/৫৫৩)
৩৪০. কাশফুয যুনুন (২/৫৫০)
৩৪১. কাশফুয যুনুন (২/৫৫০)
৩৪২. কাশফুয যুনুন (২/৫৪৬)
৩৪৩. কাশফুয যুনুন (২/৫৫০)
৩৪৬. কাশফুয যুনুন (২/৫৪৮)
৩৪৭. আল বদরুত তালী (১/৫০৮)
৩৪৮. কাশফুয যুনুন (২/৫৫০)
৩৪৯. আল বদরুত তালী (১/৫০৬)
৩৫০. আল বদরুত তালী (২/২৮০-২৮৪)
৩৫২. বুসতানুল মুহাদ্দিসীন (২০০ পৃষ্ঠা)
৩৫৩. কাশফুয যুনুন (২/৫৪৭)
৩৫৪. আল বদরুত তালী (২/১৮১)
৩৫৫. আল বদরুত তালী (১/২৮-২৯)
৩৫৬. কাশফুয যুনুন (২/৫৫০)
৩৫৭. আল বদরুত তালী (২/১৯৯)
৩৫৮. কাশফুয যুনুন (২/৫৪৯)
৩৬০. বরকলামন (৩/১৬৯)
৩৬১. নযমুল ইকইয়ান (১৪০ পৃষ্ঠা)
৩৬২. নাযমুল ইকইয়ান (১৭৭ পৃষ্ঠা)
৩৬৩. কাশফুয যুনুন (২/৫৫৩)
৩৬৪. আল বদরুত তালী (২/১৮২)
৩৬৫. কাশফুয যুনুন (২/৫৫২)
৩৬৬. কাশফুয যুনুন (২/৫৫০)
৩৬৭. আল বদরুত তালী (১/৩২৭)
৩৬৮. বরাকলামান (৩/১৭৪)
৩৬৯. কাশফুয যুনুন (১/৫৫৩)
৩৭০. কাশফুয যুনুন (১/৫৪১)
৩৭১. কাশফুয যুনুন (১/৫৪১)
৩৭২. তারিখুল ইসলাম (১৫/৪৯১)
৩৭৩. কাশফুয যুনুন (১/৫৪২)
৩৭৪. আল বদরুত তালী (১/৩২৮)
৩৭৫. কাশফুয যুনুন (২/৫৫১)
৩৭৬. ইতহাফুন নুবালা (৩১০ পৃষ্ঠা)
৩৭৭. বরাকলামান (৩/১৭৩)
৩৭৮. বরাকলামান (৩/১৭৩)
৩৭৯. কাশফুন যুনুন (২/৫৫৩)
৩৮০. কাশফুয যুনুন (২/৫৫৪)
৩৮১. Baraklaman (৩/১৭৬)
৩৮২. ইতহাফুন নুবালা (৫৭ পৃষ্ঠা)
৩৮৩. বুসতানুল মুহাদ্দিসীন (২০৫ পৃষ্ঠা)
৩৮৪. ইতহাফুন নুবালা (২০ পৃষ্ঠা)
৩৮৫. কাশফুয যুনুন (২/৫৫৪)
৩৮৬. কাশফুয যুনুন (২/৫৫৪)
৩৮৭. কাশফুয যুনুন (২/৫৫৪)
৩৮৮. কাশফুয যুনুন (২/৫৫৪)
৩৮৯. বরাকলামান (৩/১৭৩)
৩৯০. বরাকলামান (৩/১৭৭)
৩৯১. কাশফুয যুনুন (২/৫৫৪)
৩৯২. নাযমুল ইকইয়ান (৪৬ পৃষ্ঠা)
৩৯৩. ইতহাফুন নুবালা (১১৩ পৃষ্ঠা)
৩৯৪. কাশফুয যুনুন (১/৮১)
৩৯৫. বরাকলামান (৩/২২৬)
৩৯৬. নযমুল ইকইয়ান (৪৬ পৃষ্ঠা)
৩৯৭. কাশফুয যুনুন (২/৫৫৩)
৩৯৮. ইতহাফুন নুবালা (১৭ পৃষ্ঠা)
৩৯৯. ইতহাফুন নুবালা (৫৭ পৃষ্ঠা)
📄 দোয়া ও সালাম
হাদীস যাচাই বাচাই এর দৃষ্টিকোন থেকে ইমাম বুখারী রহ. মর্যাদা সবচেয়ে উপরে। যার কারণে তাঁকে 'আমীরুর মুমিনীন ফিল হাদীস' বলা হয়। সার্বিক দৃষ্টিকোন থেকে সহীহ বুখারী রচনা করে ইমাম বুখারী রহ. ইসলামের এক মহত্ত্বপূর্ণ খিদমতের আঞ্জাম দিয়েছেন। আল্লাহ তায়ালা এই গ্রন্থটিকে পবিত্র কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থের মর্যাদা দিয়েছেন। আল্লাহ যেন মহান এই মনীষীর কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন এবং আমাদের সহীহ বুখারীর নূর দ্বারা আলোকিত করেন। আল্লাহুম্মা আমিন!