📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 হাকেম ফয়জে আলমের দৃষ্টিতে বুখারী শরীফ

📄 হাকেম ফয়জে আলমের দৃষ্টিতে বুখারী শরীফ


হাকীম ফয়জে আলম লিখেন, ইফকের ঘটনা সম্পর্কে মুহাদ্দীসদের তাকলীদী মানসিকতার প্রতি শোক পালন করতে মন চায়। এ ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। ৩১৬ তিনি আরো লিখেন, ইমাম বুখারী রহ. এর এই রেওয়ায়েতের ব্যাপারে আমার নিকটে তিনি মরফুউল কলাম ৩১৭ ৩১৮। বিশেষজ্ঞদের নিকট ইমাম বুখারী রহ. এর হাদীসসমূহের ব্যাপারে গবেষণা অসম্পূর্ণ থেকে গেছে। ৩১৯ হযরত আয়েশা রা. এর বয়স সম্পর্কিত আলোচনায় তিনি লিখেন, বুখারী রহ. এর নয় বছরের রেওয়ায়েত মাওজু (জাল)। ৩২০ তিনি ইমাম ইবনে শিহাব যুহরী রহ. এর প্রতি আপত্তি তুলে বলেন, ইবনে শিহাব মিথ্যাবাদীদের একজন উকিল ছিলেন। ৩২১ ৩২২ ৩২৩

টিকাঃ
৩১৬. হযরত আয়েশা রা. সম্পর্কে মুনাফিক কর্তৃক অপবাদ আরোপের ঘৃণ্য প্রচেষ্টা সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আন নূরে ১১-১৮ আয়তে বর্ণিত ঘটনা।
৩১৭. যাদের উপর শরীয়তের হুকুম প্রযোজ্য নয়। যেমন, বাচ্চা, পাগল ইত্যাদি।
৩১৮. সিদ্দীকায়ে কায়েনাত (১০৬ পৃষ্ঠা)
৩১৯. সিদ্দীকায়ে কায়েনাত (১০৬ পৃষ্ঠা)
৩২০. সিদ্দীকায়ে কায়েনাত (৮০ পৃষ্ঠা)
৩২১. সিদ্দীকায়ে কায়েনাত (৮০০ পৃষ্ঠা)
৩২২. তাতিম্মাতুল মুনতাহী (১/২৮৭)
৩২৩. সিদ্দীকায়ে কায়েনাত (১০৮ পৃষ্ঠা)

📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 বুখারী শরীফের প্রতি হাদীসের মিথ্যা সম্বন্ধ

📄 বুখারী শরীফের প্রতি হাদীসের মিথ্যা সম্বন্ধ


গাইরে মুকাল্লিদ হযরতরা সহীহ বুখারীর ব্যাপারে এমন উদাসীনতার পরিচয় দিয়েছেন যে, নির্দিধায় এমন হাদীসের সম্বন্ধ ইমাম বুখারীর দিকে করেছেন, যা সহীহ বুখারীতে বর্ণিত হয়নি।

(এক) মাওলানা মুহাম্মদ ইসমাঈল সালাফী সাহেব রফয়ে ইয়াদাইনের ক্ষেত্রে চার জায়গায় রফয়ে ইয়াদাইনের হাদীস বুখারীর উদ্ধৃতিতে উল্লেখ করেছেন। অথচ বুখারীর মূল রেওয়ায়েতে তিনবার রফয়ে ইয়াদাইনের কথা আছে। ৩২৪
(দুই) মুফতি আবুল বারাকাত আহমদ সাহেব এক প্রশ্নোত্তরে লিখেন, সহীহ বুখারীতে বর্ণনা রয়েছে যে 'বিতির তিন রাকাআত পড়ো না'। অথচ এই হাদীসটি সিহাহ সিত্তাহের কোথাও নেই। ৩২৫
(তিন) হাকেম সাদিক শিয়ালকুটি সাহেব সহীহ বুখারীর উদ্ধৃতি দিয়ে লিখেন, উত্তম আমল হল নামাজ প্রথম ওয়াক্তে আদায় করা। ৩২৬ ৩২৭ এ ধরণের কোন রেওয়ায়েত বুখারীতে নেই।
(চার) তিনি ইবনে আব্বাস রা. এর উদ্ধৃতি দিয়ে তিন তালাক এক তালাক সাব্যস্ত হওয়ার হাদীস বুখারীর নামে চালিয়ে দিয়েছেন, যা বুখারীতে নেই। ৩২৮
(পাঁচ) সালাতুর রাসূল গ্রন্থে রুকুর দোয়া হিসেবে 'সুবহানা যিল জাবারুত...' উল্লেখ করেছেন যা বুখারী ও মুসলিমে নেই।
(ছয়) আযানের জোড়া শব্দাবলী সম্পর্কিত বর্ণনা বুখারী ও মুসলিমে নেই।
(সাত) তাকবীরের বেজোড় শব্দাবলী সম্পর্কিত বর্ণনা বুখারী ও মুসলিমে নেই।
(আট) আযানের পদ্ধতিতে মাথা ঘুরানো সম্পর্কিত বর্ণনা বুখারী ও মুসলিমে নেই। ৩২৯
( নয়) মাওলানা সানাউল্লাহ আমরতসারী সাহেব লেখেন, সিনার উপর হাত বাঁধার অগণিত রেওয়ায়েত বুখারী ও মুসলিম শরীফে রয়েছে। অথচ এর কোন অস্তিত্বই নেই। ৩৩০
(দশ) ফতোয়া উলামায়ে হাদীস গ্রন্থে দাবি করা হয়েছে রুকুর পরে দোয়ায়ে কুনুত পড়া বুখারী শরীফে বর্ণিত রয়েছে, যা সম্পূর্ণ ভুল। ৩৩১
(এগারো) মাওলানা হাবীবুর রহমান ইয়াজদানী দাবি করেছেন ইমাম বুখারী রহ. 'আল মাসহু আলাল জাওরাবাইন' নামে অধ্যায় কায়েম করেছেন, যা একেবারেই বানানো। ৩৩২

টিকাঃ
৩২৪. সহীহ বুখারী (৭৩৮)
৩২৫. ফতোয়ায়ে বারাকাতিয়্যা (৪২ পৃষ্ঠা)
৩২৬. সহীহ বুখারী
৩২৭. সাবিলুর রাসূল (২৪৬ পৃষ্ঠা)
৩২৮. সাবিলুর রাসূল (২৬৭ পৃষ্ঠা)
৩২৯. বুখারী ও মুসলিম
৩৩০. ফতোয়ায়ে সানায়িয়‍্যাহ (১/৪৪৩)
৩৩১. ফতোয়া উলামায়ে হাদীস (৩/২০৬)
৩৩২. খুতুবাতে শহীদুল ইসলাম (১/২৩৪)

ফন্ট সাইজ
15px
17px