📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 ইমাম বুখারী র. ও বুখারীর প্রতি গাইরে মুকাল্লিদের আচরণ

📄 ইমাম বুখারী র. ও বুখারীর প্রতি গাইরে মুকাল্লিদের আচরণ


ইমাম বুখারী রহ. এবং সহীহ বুখারীর প্রতি গাইরে মুকাল্লিদ আলিমদের আচরণ সম্পর্কে বলতে গেলে দেখা যায়, ইমাম বুখারী রহ. সহীহ বুখারী রচনায় যে পরিমাণ কষ্ট ও ইখলাস ব্যয় করেছেন, মহান আল্লাহ এটিকে সে পরিমাণই কবুল ও মর্যাদা দান করেছেন। তবে প্রসিদ্ধ গাইরে মুকাল্লিদ কিছু আলিমদের বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, যার দ্বারা তারা ইমাম বুখারী রহ. ও সহীহ বুখারীর প্রতি বিশ্বাস ও ভালবাসার দাবী থাকা সত্ত্বেও সূক্ষ্ম আক্রমণ করেছেন।

📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 বুখারী শরীফে আগুন দাও (নাউযুবিল্লাহ)

📄 বুখারী শরীফে আগুন দাও (নাউযুবিল্লাহ)


আতশ কুদাহ ইরান এর প্রসিদ্ধ গ্রন্থকার আখতার কাশ্মীরী তার সফরনামায় লিখেন, আহলে হাদীস আলিম বশীর উর রহমান মুসতাহসীন এক বক্তব্যে বলেন, যদি আপনি একনিষ্ঠভাবে ঐক্য চান, তাহলে সে সমস্ত রেওয়ায়েত, যেগুলো অন্যের কষ্টের কারণ হয়, তা জ্বলিয়ে দিন। চলুন! আমরা বুখারীকে আগুনে নিক্ষেপ করি। ৩১২

টিকাঃ
৩১২. আতশ কুদাহ ইরান (১০৯ পৃষ্ঠা)

📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 ওহীদুজ্জামান এর ইমাম বুখারী রহ. এর প্রতি আপত্তি

📄 ওহীদুজ্জামান এর ইমাম বুখারী রহ. এর প্রতি আপত্তি


আল্লামা ওহীদুজ্জামান সাহেব ইমাম বুখারী রহ. এর প্রতি আপত্তি তোলে লিখেন, ইমাম বুখারীর কি সন্দেহ হয়েছে জানা নেই, তিনি ইমাম জাফর সাদিকের মতো সিকাহ ও ফকীহ থেকে কোন রেওয়ায়েতই সহীহ বুখারীতে বর্ণনা করেননি। আল্লাহ তায়ালা ইমাম বুখারীর প্রতি রহম করুন, তিনি মারওয়ান ও খারেজী থেকেও রেওয়ায়েত করেছেন কিন্তু ইমাম জাফর সাদিকের রেওয়ায়েতের প্রতি তিনি সন্দেহ পোষণ করেছেন। ৩১৩ ৩১৪ তিনি আরো লিখেন, ইমাম বুখারী রহ. প্রতি আশ্চর্য লাগে যে, তিনি আহলে বাইয়েতের শত্রুদের থেকে রেওয়ায়েত করেছেন কিন্তু ইমাম জাফর সাদিক থেকে নেননি। ৩১৫

টিকাঃ
৩১৩. বারো জন ইমাম বলতে, হযরত আলী রা, ইমাম হাসান রা, ইমাম হোসাইন রা, ইমাম জয়নুল আবেদীন, ইমাম মুহাম্মদ বাকীর, ইমাম জাফর সাদীক, ইমাম মুসা কাযাম, ইমাম আলী রেজা, ইমাম মুহাম্মদ ত্বাকী, ইমাম আলী নাকী, ইমাম হাসান আসকীরী, ইমাম মাহদী আলাইহিস সালামকে বুঝায়।
৩১৪. লোগাতুল হাদীস (১/৬১)
৩১৫. লোগাতুল হাদীস (২/৩৯)

📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 হাকেম ফয়জে আলমের দৃষ্টিতে বুখারী শরীফ

📄 হাকেম ফয়জে আলমের দৃষ্টিতে বুখারী শরীফ


হাকীম ফয়জে আলম লিখেন, ইফকের ঘটনা সম্পর্কে মুহাদ্দীসদের তাকলীদী মানসিকতার প্রতি শোক পালন করতে মন চায়। এ ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। ৩১৬ তিনি আরো লিখেন, ইমাম বুখারী রহ. এর এই রেওয়ায়েতের ব্যাপারে আমার নিকটে তিনি মরফুউল কলাম ৩১৭ ৩১৮। বিশেষজ্ঞদের নিকট ইমাম বুখারী রহ. এর হাদীসসমূহের ব্যাপারে গবেষণা অসম্পূর্ণ থেকে গেছে। ৩১৯ হযরত আয়েশা রা. এর বয়স সম্পর্কিত আলোচনায় তিনি লিখেন, বুখারী রহ. এর নয় বছরের রেওয়ায়েত মাওজু (জাল)। ৩২০ তিনি ইমাম ইবনে শিহাব যুহরী রহ. এর প্রতি আপত্তি তুলে বলেন, ইবনে শিহাব মিথ্যাবাদীদের একজন উকিল ছিলেন। ৩২১ ৩২২ ৩২৩

টিকাঃ
৩১৬. হযরত আয়েশা রা. সম্পর্কে মুনাফিক কর্তৃক অপবাদ আরোপের ঘৃণ্য প্রচেষ্টা সম্পর্কে পবিত্র কোরআনে সূরা আন নূরে ১১-১৮ আয়তে বর্ণিত ঘটনা।
৩১৭. যাদের উপর শরীয়তের হুকুম প্রযোজ্য নয়। যেমন, বাচ্চা, পাগল ইত্যাদি।
৩১৮. সিদ্দীকায়ে কায়েনাত (১০৬ পৃষ্ঠা)
৩১৯. সিদ্দীকায়ে কায়েনাত (১০৬ পৃষ্ঠা)
৩২০. সিদ্দীকায়ে কায়েনাত (৮০ পৃষ্ঠা)
৩২১. সিদ্দীকায়ে কায়েনাত (৮০০ পৃষ্ঠা)
৩২২. তাতিম্মাতুল মুনতাহী (১/২৮৭)
৩২৩. সিদ্দীকায়ে কায়েনাত (১০৮ পৃষ্ঠা)

ফন্ট সাইজ
15px
17px