📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 সহীহ বুখারীর পরিচ্ছেদ শিরোনামের উপর স্বতন্ত্র কিতাব রচনা

📄 সহীহ বুখারীর পরিচ্ছেদ শিরোনামের উপর স্বতন্ত্র কিতাব রচনা


সহীহ বুখারীর অধ্যায়ের শিরোনামই সহীহ বুখারীর একটি স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য। যা দুর্বোধ্য ও সূক্ষ্ম মাসায়েলের উপর হওয়ার কারণে অন্যান্য হাদীসের কিতাবগুলো থেকে আলাদা। আল্লামা শাহ আনোয়ার কাশ্মীরী রহ. বলেন, সবচেয়ে সূক্ষ্মাতিসূক্ষ্ম পরিচ্ছেদ শিরোনাম সহীহ বুখারীর। ইমাম বুখারী রহ. কখনো কখনো ইশারা ও ইঙ্গিতের আশ্রয় গ্রহণ করে পরিচ্ছেদ শিরোনাম প্রদান করেছেন। এই বিষয়ের উপর উল্লেখযোগ্য গ্রন্থ হল:

(এক) المتوارى على تراجم ابواب البخاري : আল্লামা নাসির উদ্দীন আহমদ ইবনে মুহাম্মদ আল ইসকেন্দারী রহ. এটি রচনা করেন।
(দুই) ترجمان التراجم : আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে উমর আল ফিহরী আস সীবতী রহ. (ইবনে রুশদ) এটি রচনা করেন।
(তিন) فلك الاعراض المبهمة في الجمع بين الحديث والترجمة : আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মুনসুর আল মাগরুবী রহ. এটি রচনা করেন।
(চার) تعليق المصابيح على ابوب الجامع الصحيح : বদরুদ্দীন মুহাম্মদ ইবনে আবী বকর ইবনে উমর রহ. এটি রচনা করেন।
(পাঁচ) شرح تراجم ابواب البخاري : শাহ্ ওয়ালীউল্লাহ মুহাদ্দীসে দেহলবী রহ. এটি রচনা করেন।
(ছয়) الابواب والتরাজম : মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্দলবী রহ. এটি রচনা করেন।

টিকাঃ
২২৭. (৫) شرح مناسبات تراجم البخاري (২) مناسبات على تراجم البخاري (৩) تراجم البخارى الموسوم مناسبات ابواب صحيح البخاري لبعضها بعضا (৪) اراز المعانى الغামضه في تتابع البخاري بالمعارضة (৫) الدراري في ترتيب ابواب البخاري (৬) شرح تراجم البخاري।

📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 ইমাম দ্বারা কুতনী ও অন্যদের সন্দেহ

📄 ইমাম দ্বারা কুতনী ও অন্যদের সন্দেহ


সহীহ বুখারীর যে রেওয়ায়েতগুলোর প্রতি ইমাম দারা কুতনী রাহ.সহ অন্যান্যরা যে আপত্তি তুলেছেন, তার সংখ্যা একশো দশটির মত। হাফেয ইবনে হাজার আসকালানী রহ. ও আল্লামা বদরুদ্দীন আইনী তাঁর বিস্তারিত জবাব দিয়েছেন। হাফেয ইবনে হাজার আসকালানী রহ. পরিপূর্ণভাবে জবাব দেয়ার পর বলেন, আল-হামদুলিল্লাহ! অধিকাংশ আপত্তির পরিপূর্ণ ও সঠিক জবাব দেয়া হয়েছে। আপত্তিকারীদের আপত্তির মানদন্ড ছিল খুবই সাধারণ এবং তা ছিল জমহুর উলামাদের মতের বিরোধী। সুতরাং তারতম্য সমন্বয় করার সময় সহীহাইনই প্রধান্য পেয়েছে। ২২৮

তিনি আরো বলেন, প্রত্যেক সৃজনশীল অন্তরের মানুষের এ কথা বুঝা উচিত যে, ইমাম বুখারী রহ. স্বীয় গ্রন্থে যে সমস্ত রাবী থেকে উদ্ধৃত করেছেন, তাঁর নিকটে সে সমস্ত রাবীর আদেল ও সহীহুল হিফয হওয়ার ব্যাপারে প্রমাণ রয়েছে। ২২৯ এ জন্য জমহুর উলামা সহীহ বুখারী ও সহীহ মুসলিমকে সহীহাইন বলেছেন। তবে ইমাম বুখারী রহ. এর নিজের সমস্ত জ্ঞানগত ও শাস্ত্রগত পূর্ণাঙ্গতা সত্ত্বেও একজন মানুষ ছিলেন। এ জন্য সহীহ বুখারী সংকলনে তাঁর থেকে ভুল-বিস্মৃতি পদস্খলন ও ত্রুটি-বিচ্যুতি ঘটা অসম্ভব নয়। ২০০

টিকাঃ
২২৮. লামেউদ দারারী (৬ পৃষ্ঠা)
২২৯. ফতহুল বারী (১/৩৮৪)
২০০. ইমাম বুখারী রহ. এর উপর যেসব প্রশ্ন ও সমালোচনা হয়েছে, হাফেয ইবনে হাজার আসকালানী রহ. হাদইয়ুস সারী মুকাদ্দামায়ে ফতহুল বারীতে তার বিস্তারিত বিবরণ দিয়েছেন। যেমন: (এক) বানি ইস্তিনজা বিল মা-ই এর অধীনে আতা ইবনে আবু মাইমূনা নামক বর্ণনাকারী সম্পর্কে ইমাম বুখারী নিজেই কিতাবুয যুয়াফাতে লিখেছেন যে তিনি কাদরিয়া আকিদায় বিশ্বাসী ছিলেন। (দুই) কিতাবুল মাগাযীতে আইয়ূব ইবনে আইয সম্পর্কে তিনি নিজেই মুরজিয়া আকিদাহ পোষণকারী বলেছেন। (তিন) ইসমাঈল ইবনে আবান আল ওয়াররাক সম্পর্কে তিনি মাতরুক বা পরিতাজ্য বলেছেন অথচ তার থেকে হাদীস নিয়েছেন। এছাড়াও সনদের বিবরণে কিছু ভুল হয়েছে, যেমন আতা খুরাসানীকে আতা ইবনে আবু রাবাহ মনে করা, মালিক ইবনে বুহাইনার ক্ষেত্রে বুহাইনাকে মা না বলে স্ত্রী বুঝানো ইত্যাদি। হাদীসের মূল পাঠেও কিছু ঐতিহাসিক ত্রুটি লক্ষ্য করা যায়, যেমন সাওদা রা.-এর ওফাত আগে হওয়ার কথা বলা (যদিও যয়নব রা.-এর আগে হয়েছিল), খুবাইব রা. হারিসকে হত্যা করার কথা বদর যুদ্ধে বলা (যা অন্য খুবাইব করেছিলেন) ইত্যাদি।

📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 একটি ভুল বুঝাবুঝির সমাধান

📄 একটি ভুল বুঝাবুঝির সমাধান


সহীহাইনের প্রতি আরো একটি আপত্তি তোলা হয় যে, ইমাম আবু হানিফা রহ. ও অন্যান্য ইমাম রহ. গণ এমন অনেক রেওয়ায়েত দ্বারা প্রমাণ উত্থাপন করেছেন। কিন্তু সেগুলো সহীহ বুখারী ও সহীহ মুসলিমে বর্ণিত নেই। তাহলে তা সবচেয়ে সহীহ হওয়ার উদ্দেশ্যেই বা কী? মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে আমীরুর হাজ্জ হাম্বলী রাহ. এই আপত্তির জবাবে বলেন, সহীহাইনের সহীহ হওয়া পরবর্তীদের দৃষ্টিকোণ থেকে। আর আইম্মায়ে মুজতাহিদীন ছিলেন, এর পূর্বের সময়কার। তাঁরা এ দলের অন্তর্ভুক্ত নয়। ২৩২

আল্লামা কাওছারী রহ. বলেন, শায়েখাইন ও আসহাবে সুনান ইত্যাদি ফিকহে ইসলামীর পরে সৃষ্টি হয়েছে এবং হাদীসের দিকে মনোযোগ দেয়া হয়েছে। কিন্ত আইম্মায়ে মুজতাহিদীন যাঁরা অনেক পূর্বে অতিবাহিত হয়েছেন, তাঁদের নিকট মারফু ও মাওকুফ এবং সাহাবী ও তাবেয়ীদের ফতোয়ার ভাণ্ডার উপস্থিত ছিল। আর্থাৎ এমন রেওয়ায়েত সম্মলিত গ্রন্থ, যেখানে কেবল সহীহ হাদীসই বর্ণনা করা হয়েছে। ২৩৩

টিকাঃ
২৩১. সহীহ বুখারী ও সহীহ মুসলিম।
২৩২. আত তাকরীর ওয়াত তাহবীর (৩/৩০)
২৩৩. লামেউদ দারারী (৮৪ পৃষ্ঠা)

📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 ইমাম আবু হানিফা থেকে রেওয়ায়াত না গ্রহণের কারণ

📄 ইমাম আবু হানিফা থেকে রেওয়ায়াত না গ্রহণের কারণ


কথিত আছে, ইমাম বুখারী রহ. যেহেতু হানাফীদের প্রতি নাখোশ ছিলেন। তাই তিনি ইমাম আবু হানিফা রহ. থেকে রেওয়ায়েত করেননি। আল্লামা যায়লায়ী রহ. বলেন, ইমাম বুখারী রহ. কঠিন পক্ষপাতিত্ব এবং ইমাম আবু হানিফা রহ. এর মসলকের বিরুদ্ধে অনুপযোগী সমালোচনার কারণে ইমাম আবু হানিফা রহ. এর কোন রেওয়ায়েত তাঁর কিতাবে বর্ণনা করেননি। ২৩৪

মাওলানা আবদুর রশিদ নূমানী লিখেন, ইমাম বুখারী রহ. ইমাম আবু হানিফা রহ. এর সাথে ঐ রীতিনীতিই অবলম্বন করেন, যা তিনি ইমাম জা'ফর সাদিক রহ. এর সাথে করেছেন। আল্লামা যাহাবী রহ. বলেন, ইমাম জা'ফর সাদিক রহ.কে ইমাম বুখারী রহ. দলিলের উপযুক্তই মনে করেন না। ২৩৫

আল্লামা কাওছারী এ ব্যাপারে সঠিক মতামত প্রকাশ করেন, তিনি লিখেন, ইমাম বুখারী রহ. ও ইমাম মুসলিম রহ. ইমাম আবু হানিফা রহ. থেকে কোন রেওয়ায়েত বর্ণনা করেননি ঠিকই। কিন্তু ইমাম আবু হানিফা রহ. এর অল্প বয়েসী ছাত্রের সাথে সাক্ষাত ও তাঁর থেকে রেওয়ায়েত গ্রহণ দু'টিই প্রমাণিত। তেমনই ভাবে ইমাম বুখারী রহ. ইমাম শাফেয়ী রহ. এর কতক ছাত্রের সাথে সাক্ষাত করেন। মুহাদ্দিসীনে কেরামের এ রীতিনীতি থেকে প্রমাণিত হয় যে, যে সমস্ত মুহাদ্দীসগণের ছাত্রদের সংখ্যা এ পরিমাণ বেশি যে, তাঁরা স্বীয় শায়েখের হাদীসগুলি জমা ও সংরক্ষণ করতে সক্ষম। সে সমস্ত শায়েখদের প্রতি ইমাম বুখারী রহ. মনোযোগ কম দিয়েছেন। ২৩৬

ফন্ট সাইজ
15px
17px