📄 আবু আবদুল্লাহ হুসাইন ইবনে ইসমাঈল আল মুহামীলী
২৩৬ হিজরী সনে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র দশ বছর বয়স থেকে তিনি হাদীস শ্রবণ করতে থাকেন। শায়েখদের মধ্যে ইমাম বুখারী রহ, আহমদ ইবনে মিকদাম আযলী রহ. ছিলেন উল্লেখযোগ্য। তাঁর সমকালীন সকল মুহাদ্দিসীনই তাঁকে শ্রদ্ধা ও সমীহ করতেন। ইমাম দারে কুতনী রহ, তাবরানী রহ, আবু বকর ইবনুল মুকরী রহ. এর মত মহান ব্যক্তিত্ব তাঁর ছাত্রদের তালিকায় ছিলেন। তাঁর একটি ইলমী মজলিসে দশ হাজার ছাত্র জমা হতেন। তিনি ৩৩০ হিজরী সনে ইন্তিকাল করেন। তিনি ইমাম বুখারী রহ. থেকে সহীহ বুখারী রেওয়ায়েত করেন।
📄 আবু ইসহাক ইবরাহীম ইবনে মা’কাল আন নাসাফী
মাগরিবের (পশ্চিমা) দেশগুলিতে তাঁর সনদেই সহীহ বুখারী রেওয়ায়েত করা হয়। তিনি ইমাম বুখারী রহ.এর বিশেষ ছাত্রদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি কুতাইবা ইবনে সাঈদ রহ, যুবারাহ ইবনে মুগাল্লিস রহ, হিশাম ইবনে আম্মার রহ. আবু কুরাইব রহ. এবং আহমদ ইবনে মানী রহ. সহ প্রমুখের কাছ থেকে হাদীস শ্রবণ করেন। আর তাঁর ছাত্রদের মধ্যে আলী ইবনে ইবরাহীম আত তাগামী রহ, খালাফ ইবনে মুহাম্মদ আল খাইয়্যাম রহ, আবদুল মুমিন ইবনে খলফ রহ, মুহাম্মদ ইবনে যাকারিয়া রহ. এবং তাঁর ছেলে সাঈদ ইবনে ইবরাহীম রহ. ছিলেন উল্লেখযোগ্য। তিনি একজন মুজতাহিদ ফকীহ ছিলেন।
📄 ইমাম বুখারী রহ.এর শায়েখদের তালিকা
ইমাম বুখারী রহ. যে সমস্ত মহান মনীষী শায়খদের থেকে সহীহ বুখারীর হাদীস গ্রহণ করেছেন। তারই একটি সংক্ষিপ্ত তালিকা নিম্নে আলোচনা করা হবে। মুহাদ্দিসীনে কিরামদের মতামত এই যে, সহীহ বুখারীর রাবীদের যরাহ তা'দিলের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিশ্লেষণ করা হয়েছে। সুতরাং বুখারীর রাবী হওয়া সিকাহ ও আদিল প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট।
১. আহমদ ইবনে আবী বকর আল কাসেম ইবনুল হাদীস। (যিনি ইমাম মালেক রহ. এর ছাত্র ছিলেন)
২. আহমদ ইবনে ইসহাক ইবনুল হুসাইন রহ.
৩. আহমদ ইবনুল হাসান ইবনে যুনাইদিব আবুল হাসান আত তিরমিযি রহ.
৪. আহমদ ইবনে হাফস ইবনে আবদুল্লাহ রহ.
৫. আহমদ ইবনে সাঈদ সাখার রহ.
৬. আহমদ ইবনুল হাজ্জাজ আয যুহলী আল মারওয়াযী রহ.
৭. আবু আবদুল্লাহ আহমদ ইবনে সাঈদ আর রবাতী রহ.
৮. আহমদ ইবনে সিনান ইবনে আসাদ ইবনে হিব্বান আল ওয়াসাতী আল কাত্তান রহ.
৯. আহমদ ইবনে শাবীব ইবনে সাঈদ আল হাবাতী রহ.
১০. আহমদ ইবনে সালেহ রহ.
১১. আহমদ ইবনুস সাব্বাহ আন নুহাশালী রহ.
১২. আহমদ ইবনে আবু তৈয়ব আল মারওয়াযী রহ.
১৩. আহমদ ইবনে আবদুল্লাহ ইবনে আইয়ূব আল হানাফী রহ.
১৪. আহমদ ইবনে আবদুল্লাহ রহ.
১৫. আহমদ ইবনে আবদুল মালেক রহ.
১৬. আহমদ ইবনে ওবায়দুল্লাহ রহ.
১৭. আহমদ ইবনে আসেম রহ.
১৮. আহমদ ইবনে ওবায়দুল্লাহ ইবনে ইয়াযিদ রহ.
১৯. আহমদ ইবনে উসমান রহ.
২০. আহমদ ইবনে ওমর আল হিমিয়ারী রহ.
২১. আহমদ ইবনে ঈসা ইবনে হাসান রহ.
২২. আহমদ ইবনে মুহাম্মদ শাব্বুওয়াইহ রহ.
২৩. আহমদ ইবনে মুহাম্মদ আল বায্যায়ু রহ.
২৪. আহমদ ইবনে মুহাম্মদ ইবনে হাম্বল আশ শায়বানী রহ.
২৫. আহমদ ইবনে মুহাম্মদ ইবনে মূসা আল মারওয়াযী রহ.
২৬. আহমদ ইবনে মুহাম্মদ আল মক্কী রহ.
২৭. আহমদ ইবনে আল মিকদাম রহ.
২৮. আহমদ ইবনে নাছর রহ.
২৯. আহমদ ইবনে ইয়াকুব আল মাসউদী রহ.
৩০. আহমদ ইবনে ইউনূস রহ.
৩১. ইবরাহীম ইবনুল হারেস রহ.
৩২. ইবরাহীম ইবনে হামযা রহ.
৩৩. ইবরাহীম ইবনুল মানযির রহ.
৩৪. ইবরাহীম ইবনে মূসা রহ.
৩৫. ইবরাহীম ইবনে ইউসুফ রহ.
৩৬. আদম ইবনে আবু ইয়াস রহ.
৩৭. আযহার ইবনে জামিল রহ.
৩৮. ইসহাক ইবনে ইবরাহীম রহ.
৩৯. ইসহাক ইবনে ইবরাহীম রহ.
৪০. ইসহাক ইবনে রাহওয়াহ রহ.
৪১. ইসহাক ইবনে ইবরাহীম রহ.
৪২. ইসহাক ইবনে শাহীন রহ.
৪৩. ইসহাক ইবনে মুহাম্মদ ইবনে ইসমাঈল রহ.
৪৪. ইসহাক ইবনে মানসুর রহ.
৪৫. ইসমাঈল ইবনে আবান রহ.
৪৬. ইসমাঈল ইবনে ইবরাহীম রহ.
৪৭. ইসমাঈল ইবনুল খালিল রহ.
৪৮. ইসমাঈল ইবনে আবদুল্লাহ রহ.
৪৯. আসবাগ ইবনুল ফারায রহ.
৫০. উমায়্যা ইবনে বিসতাম রহ.
৫১. আইয়ূব ইবনে সুলাইমান রহ.
৫২. বদল ইবনুল মুহাব্বার রহ.
৫৩. বিশর ইবনে আদম আয যারীর রহ.
৫৪. বিশর ইবনুল হাকীম রহ.
৫৫. বিশর ইবনে উবাইস রহ.
৫৬. বিশর ইবনুল খালিদ রহ.
৫৭. বিশর ইবনে মুহাম্মদ রহ.
৫৮. বুরু ইবনে আসরাম রহ.
৫৯. বায়ান ইবনে উমার আল বুখারী রহ.
৬০. সাবেত ইবনে মুহাম্মদ রহ. ১৯৭
৬১. জুমআহ ইবনে আবদুল্লাহ রহ.
৬২. হামেদ ইবনে ওমর রহ.
৬৩. হিব্বান ইবনে মূসা রহ.
৬৪. হাজ্জায ইবনে মিনহাল রহ.
৬৫. হারামীয়্যা ইবনে হাফস রহ.
৬৬. হাসান ইবনে হাসান রহ.
৬৭. হাসান ইবনে আবদুল্লাহ রহ.
৬৮. আল হাসান ইবনে বিশর রহ.
৬৯. হাসান ইবনে খলফ রহ.
৭০. আল হাসান ইবনে রাবী রহ.
৭১. আল হাসান ইবনে শুযা' রহ.
৭২. আল হাসান ইবনুস সাব্বহ রহ.
৭৩. আল হাসান ইবনে আবদুল আযীয রহ.
৭৪. হাসান ইবনে আলী রহ.
৭৫. আল হাসান ইবনে ওমর রহ.
৭৬. আল হাসান ইবনে ঈসা রহ.
৭৭. আল হাসান ইবনে মুহাম্মদ রহ.
৭৮. হাসান ইবনে মুদরিক রহ.
৭৯. হুসাইন ইবনে হারীস রহ.
৮০. হুসাইন ইবনে ঈসা রহ.
৮১. আল হুসাইন ইবনে মুহাম্মদ রহ.
৮২. আল হুসাইন ইবনে মানসুর রহ.
৮৩. আল হাকাম ইবনে মূসা রহ.
৮৪. হাফস ইবনে উমার রহ.
৮৫. আবুল ইয়ামান ইবনে নাফে' রহ.
৮৬. হুমাইদ ইবনে জানজুবিয়্যাহ রহ.
৮৭. হাইওয়াহ ইবনে শুরাইহ রহ.
৮৮. খালিদ ইবনে খাল্লী রহ.
৮৯. খালিদ ইবনে মাখলাদ রহ. ১৯৯
৯০. খালিদ ইবনে ইয়াযিদ রহ.
৯১. খালিদ ইবনে ইয়াহইয়া রহ.
৯২. খলফ ইবনে খালিদ রহ.
৯৩. খালিফা ইবনে খাইয়্যাত রহ.
৯৪. দাউদ ইবনে শাবীব রহ.
৯৫. রাবী' ইবনে ইয়াহইয়া রহ.
৯৬. রাওহা ইবনে আবদিল মু'মিন রহ.
৯৭. যাকারিয়া ইবনে ইয়াহইয়া রহ.
৯৮. যাকারিয়া ইবনে ইয়াহইয়া ইবনে সুলাইমান রহ.
৯৯. যাকারিয়া ইবনে ইয়াহইয়া ইবনে উমর রহ.
১০০. জুহাইর ইবনে হারব রহ.
১০১. যিয়াদ ইবনে আইয়ূব রহ.
১০২. যিয়াদ ইবনে ইয়াহইয়া যিয়াদ রহ.
১০৩. যায়েদ ইবনে আখযাম রহ.
১০৪. সুরাইজ ইবনুন নু'মান রহ.
১০৫. সাআদ ইবনে হাফস রহ.
১০৬. সাঈদ ইবনে আবী মারিয়াম রহ.
১০৭. সাঈদ ইবনে রাবী' রহ.
১০৮. সাঈদ ইবনে সুলাইমান রহ.
১০৯. সাঈদ ইবনে শুরাহবীল রহ.
১১০. সাঈদ ইবনে ঈসা রহ.
১১১. সাঈদ ইবনে কাছীর রহ.
১১২. সাঈদ ইবনে মুহাম্মদ রহ.
১১৩. সাঈদ ইবনুল নযর রহ.
১১৪. সাঈদ ইবনে ইয়াহইয়া রহ.
১১৫. সুলাইমান ইবনে হরব রহ.
১১৬. সুলাইমান ইবনে দাউদ রহ. ১৯৯
১১৭. সুলাইমান ইবনে আবদির রাহমান রহ.
১১৮. সিদান ইবনে মাযারিব রহ.
১১৯. সাহল ইবনে বাক্কার রহ.
১২০. শুজা' ইবনুল ওয়ালীদ রহ.
১২১. শিহাব ইবনে আব্বাদ রহ.
১২২. সাদাকাহ ইবনুল ফযল রহ.
১২৩. আস ছালতু ইবনে মুহাম্মদ রহ.
১২৪. আয যাহ্হাক ইবনে মাখলাদ রহ.
১২৫. ত্বলাক ইবনে গান্নাম রহ.
১২৬. আবুন নু'মান আরীম রহ.
১২৭. আছেম ইবনে আলী রহ.
১২৮. উবাদা ইবনে আবদুল্লাহ রহ.
১২৯. আবদুল আ'লা ইবনে হাম্মাদ রহ.
১৩০. আব্বাস ইবনে হুসাইন রহ.
১৩১. আব্বাস ইবনে আবদিল কুতাম রহ. ২০০
১৩২. আব্বাস ইবনুল ওলীদ রহ.
১৩৩. আবদুল্লাহ ইবনে আবী শায়বা রহ.
১৩৪. আবদুল্লাহ ইবনে আবিল ক্বাযী রহ.
১৩৫. আবদুল্লাহ ইবনে হাম্মাদ রহ.
১৩৬. আবদুল্লাহ ইবনে রিযা রহ.
১৩৭. আবদুল্লাহ ইবনে যুবাইর রহ.
১৩৮. আবদুল্লাহ ইবনে সাঈদ রহ.
১৩৯. আবদুল্লাহ ইবনুল ওহাব রহ.
১৪০. আবদুল্লাহ ইবনুস সাব্বাহ রহ.
১৪১. আবদুল্লাহ ইবনে উসমান রহ.
১৪২. আবদুল্লাহ ইবনে উমর রহ.
১৪৩. আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহ.
১৪৪. আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আসমা রহ.
১৪৫. আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রহ.
১৪৬. আবদুল্লাহ ইবনে মাসলামা রহ.
১৪৭. আবদুল্লাহ ইবনে ইয়াযিদ রহ. ২০১
১৪৮. আবদুল্লাহ ইবনে মুনির রহ.
১৪৯. আবদুল্লাহ ইবনে ইউসুফ রহ.
১৫০. আবদুর রহমান ইবনে ইবরাহীম রহ.
১৫১. আবদুর রহমান ইবনে বাশর রহ.
১৫২. আবদুস সালাম ইবনে মুতাহ্হার রহ.
১৫৩. আবদুর রহমান ইবনে আবদুল মালেক রহ.
১৫৪. আবদুর রহমান ইবনুল মুবারক রহ.
১৫৫. আবদুর রহমান ইবনে ইউনুস রহ.
১৫৬. আবদুর রাহীম ইবনে আবদুর রহমান রহ.
১৫৭. আবদুল আযিয ইবনে আবদুল্লাহ রহ.
১৫৮. আবদুল গাফ্ফার ইবনে দাউদ রহ.
১৫৯. আবদুল কুদ্দুস ইবনে মুহাম্মদ রহ.
১৬০. আবদুল কুদ্দুস ইবনুল হাজ্জাজ রহ.
১৬১. আবদুল মুতায়াল ইবনে তালিব রহ.
১৬২. উবায়দা ইবনে ইসমাঈল রহ.
১৬৩. উবায়দা ইবনে সাঈদ ইবনে ইয়াহইয়া রহ.
১৬৪. উবায়দা ইবনে সাঈদ রহ.
১৬৫. উবায়দা ইবনে মূসা রহ.
১৬৬. উসমান ইবনে আবী শায়বা রহ.
১৬৭. উসমান ইবনে সালেহ রহ.
১৬৮. উসমান ইবনুল হায়সামা রহ.
১৬৯. ইসাম ইবনে খালিদ রহ.
১৭০. আফফান ইবনে মুসলিম রহ.
১৭১. আলী ইবনে ইবরাহীম রহ.
১৭২. আলী ইবনে আবী হাশেম রহ.
১৭৩. আলী ইবনুল জায়াদ রহ.
১৭৪. আলী ইবনুল হুসাইন রহ.
১৭৫. আলী ইবনে হাসান রহ.
১৭৬. আলী ইবনুল হাকাম রহ.
১৭৭. আলী ইবনে হাফস রহ.
১৭৮. আলী ইবনে আবদুল্লাহ রহ.
১৭৯. আলী ইবনুল মাদীনী রহ.
১৮০. আলী ইবনে নাছির রহ.
১৮১. আলী ইবনে আয়্যাশ রহ.
১৮২. আলী ইবনুল হায়সামা রহ.
১৮৩. ওমর ইবনে হাফস রহ.
১৮৪. ওমর ইবনে মুহাম্মদ রহ.
১৮৫. ইমরান ইবনে মাইসারা রহ.
১৮৬. আমর ইবনে খালিদ রহ.
১৮-৭. আমর ইবনুর রাবী' রহ.
১৮৮. আমর ইবনে যারারাহ রহ.
১৮৯. আমর ইবনে আসেম রহ.
১৯০. আমর ইবনে আব্বাস রহ.
১৯১. আমর ইবনে আলী রহ.
১৯২. আমর ইবনে ঈসা রহ.
১৯৩. আমর ইবনে আউন রহ.
১৯৪. আমর ইবনে মুহাম্মদ রহ.
১৯৫. আমর ইবনে মাযরুক রহ.
১৯৬. আইয়্যাশ ইবনুল ওয়ালীদ রহ.
১৯৭. উবাইদুল্লাহ ইবনে উমর রহ.
১৯৮. আলী ইবনে হাজার রহ.
১৯৯. আলী ইবনে মুসলিম রহ.
২০০. আব্বদ ইবনে ইয়াকুব রহ.
২০১. ফারাদাহ ইবনে আবীল মাগযা' রহ.
২০২. ফযল ইবনে সাহল রহ.
২০৩. আবু নাঈম রহ.
২০৪. আল ফযল ইবনে ইয়াকুব রহ.
২০৫. আবু কামেল ফুযাইল ইবনে হুসাইন রহ.
২০৬. কুবীসাহ ইবনে উকবাহ রহ.
২০৭. কুতাইবা ইবনে সাঈদ রহ.
২০৮. কায়স ইবনে হাফস রহ.
২০৯. মুহাম্মদ ইবনে আবান রহ.
২১০. মুহাম্মদ ইবনে আবী গালেব রহ.
২১১. মুহাম্মদ ইবনে আবান ইবনে উযীর রহ.
২১২. মুহাম্মদ ইবনে আবী বকর রহ.
২১৩. মুহাম্মদ ইবনে ইদরীস রহ.
২১৪. মুহাম্মদ ইবনে ইসহাক রহ.
২১৫. মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে মুনসুর রহ.
২১৬. মুহাম্মদ ইবনে বাশার রহ.
২১৭. মুহাম্মদ ইবনে জা'ফর রহ.
২১৮. মুহাম্মদ ইবনে জ'ফর ইবনে আবী মুওয়াসাহ রহ.
২১৯. মুহাম্মদ ইবনে হাতিম রহ.
২২০. মুহাম্মদ ইবনে হারব আন নাসাফী রহ.
২২১. মুহাম্মদ ইবনে হুসাইন রহ.
২২২. মুহাম্মদ ইবনুল হিকাম রহ.
২২৩. মুহাম্মদ ইবনে খালিদ রহ.
২২৪. মুহাম্মদ ইবনে রাফে' রহ.
২২৫. মুহাম্মদ ইবনে যিয়াদ রহ.
২২৬. মুহাম্মদ ইবনে সাবেক রহ.
২২৭. মুহাম্মদ ইবনে সাঈদ রহ.
২২৮. মুহাম্মদ ইবনে সালাম রহ.
২২৯. মুহাম্মদ ইবনে সিনান রহ.
২৩০. মুহাম্মদ ইবনে সাব্বাহ রহ.
২৩১. মুহাম্মদ ইবনুল সালত রহ.
২৩২. মুহাম্মদ ইবনুল সালত ইবনুল হাজ্জাজ রহ.
২৩৩. মুহাম্মদ ইবনে উবাদা রহ.
২৩৪. মুহাম্মদ ইবনে আবদুল্লাহ রহ.
২৩৫. মুহাম্মদ ইবনে আবদুল্লাহ আল মুসান্না রহ.
২৩৬. মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনুল মুবারক রহ.
২৩৭. মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুহাম্মদ রহ.
২৩৮. মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে নুমার রহ.
২৩৯. মুহাম্মদ ইবনে অবদুর রহীম রহ.
২৪০. মুহাম্মদ ইবনে আবদুল আযিয রহ.
২৪১. মুহাম্মদ ইবনে উবাইদ রহ.
২৪২. মুহাম্মদ ইবনে উবাইদ আল কুরেশী রহ.
২৪৩. মুহাম্মদ ইবনে উসমান রহ.
২৪৪. মুহাম্মদ ইবনে আর'আরা রহ.
২৪৫. মুহাম্মদ ইবনে আল আলায়ী রহ.
২৪৬. মুহাম্মদ ইবনে উমর রহ.
২৪৭. মুহাম্মদ ইবনে উমর ইবনে জাবালাহ রহ.
২৪৮. মুহাম্মদ ইবনে উমর ইবনে বকর রহ.
২৪৯. মুহাম্মদ ইবনে উকবা রহ.
২৫০. মুহাম্মদ ইবনে ঈসা রহ.
২৫১. মুহাম্মদ ইবনে ওযাইয রহ. ২০২
২৫২. মাহমুদ ইবনে গায়লান রহ.
২৫৩. মুহাম্মদ ইবনে কাসীর রহ.
২৫৪. মুহাম্মদ ইবনুল মুসান্না রহ.
২৫৫. মুহাম্মদ ইবনে মাহবুব রহ.
২৫৬. মুহাম্মদ ইবনে মিসকিন রহ.
২৫৭. মুহাম্মদ ইবনে মা'মার রহ.
২৫৮. মুহাম্মদ ইবনে মুকাতিল রহ.
২৫৯. মুহাম্মদ ইবনে মূসা রহ.
২৬০. মুহম্মদ ইবনে মিহরান রহ.
২৬১. মুহাম্মদ ইবনুন নযর রহ.
২৬২. মুহাম্মদ ইবনে ইয়াহইয়া রহ.
২৬৩. মুহাম্মদ ইবনে ইয়াযিদ রহ.
২৬৪. মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে আবদুল আযিয রহ.
২৬৫. মুহাম্মদ ইবনে ইউসুফ রহ.
২৬৬. মুহাম্মদ ইবনে ইউসুফ ইবনে ওয়াকিদ রহ.
২৬৭. মালেক ইবনে ইসমাঈল রহ.
২৬৮. মাররার ইবনে হাম্মুবিয়্যাহ রহ.
২৬৯. মুসাদ্দাদ ইবনে মাসারহাদ রহ.
২৭০. মুসলিম ইবনে ইবরাহীম রহ.
২৭১. মাতার ইবনুল ফযল রহ.
২৭২. মাতার ইবনে আবদুল্লাহ রহ. ২০০
২৭৩. মুয়ায ইবনে আসাদ রহ.
২৭৪. মুয়ায ইবনে ফাযালা রহ.
২৭৫. মুয়াবিয়া ইবনে উমর রহ.
২৭৬. মুয়াল্লা ইবনে আসাদ রহ.
২৭৭. মুকাদ্দাম ইবনে মুহাম্মদ ইবনে ইয়াহইয়া রহ.
২৭৮. মক্কী ইবনে ইবরাহীম রহ.
২৭৯. মুনযির ইবনুল ওয়ালিদ রহ.
২৮০. মূসা ইবনে ইসমাঈল রহ.
২৮১. মূসা ইবনে হিযাম রহ.
২৮২. মুয়াম্মাল ইবনে হিশাম রহ.
২৮৩. নাসর ইবনে আলী রহ.
২৮৪. নুয়াঈম ইবনে হাম্মাদ রহ.
২৮৫. আবুল ওয়ালীদ রহ.
২৮৬. আল হায়শামা ইবনে খারিয়াহ রহ.
২৮৭. হিশাম ইবনে আম্মার রহ.
২৮৮. হুদবাহ ইবনে খালিদ রহ.
২৮৯. ইয়াহইয়া ইবনে বিশর রহ.
২৯০. ইয়াহইয়া ইবনে হাম্মাদ রহ.
২৯১. ইয়াহইয়া ইবনে জাফর রহ.
২৯২. ইয়াহইয়া ইবনে সুলাইমান রহ.
২৯৩. ইয়াহইয়া ইবনে সালেহ রহ.
২৯৪. ইয়াহইয়া ইবনে আবদুল্লাহ রহ.
২৯৫. ইয়াহইয়া ইবনে আবদুল্লাহ ইবনে যিয়াদ রহ.
২৯৬. ইয়াহইয়া ইবনে কাযাআ রহ.
২৯৭. ইয়াহইয়া ইবনে মুহাম্মদ ইবনে আস সাকান রহ.
২৯৮. ইয়াহইয়া ইবনে মুঈন রহ.
২৯৯. ইয়াহইয়া ইবনে মূসা রহ.
৩০০. ইয়াহইয়া ইবনে ইয়ালা রহ.
৩০১. ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া রহ.
৩০২. ইয়াহইয়া ইবনে ইউসুফ রহ.
৩০৩. ইয়াসারা ইবনে সাফওয়ান রহ.
৩০৪. ইয়াকুব ইবনে ইবরাহীম রহ.
৩০৫. ইউসুফ ইবনে বুহলুল রহ.
৩০৬. ইউসুফ ইবনে আদ্দী রহ.
৩০৭. ইউসুফ ইবনে ঈসা রহ.
৩০৮. ইউসুফ ইবনে মুহাম্মদ রহ.
৩০৯. ইউসুফ ইবনে মূসা রহ.
৩১০. ইউসুফ ইবনে ইয়াকুব রহ.
টিকাঃ
১৯৭. যিনি সুফিয়ান সাওরী রহ. এর ছাত্র ছিলেন।
১৯৯. যিনি মালেক বিন আনাস রহ. এর ছাত্র ছিলেন।
২০০. সহীহ বুখারীতে এই নামে কোন রাবীর সন্ধান পাওয়া যায়নি। (অনুবাদক)
২০১. যিনি ইমামে আযম ইমাম আবু হানিফা রহ. এর ছাত্র ছিলেন।
২০২. এই নামে বুখারীতে কোন রাবীর সন্ধান পাওয়া যায়নি। তবে মুহাম্মদ ইবনে ওযায়য ইবনে আবদুল্লাহ ইবনে যিয়াদ ইবনে খালিদ ইবনে আকীল ইবনে খালিদ আল আইলী রহ. তিনি তাঁর চাচাতো ভাই সালামা ইবনে রূহ, সুলাইমান ইবনে সালামাহ আল খারাইরী, ইয়াকুব ইবনে যাহদাম ইবনে হারেস থেকে বর্ণনা করেন। আর তাঁর থেকে ছিয়াহ সিত্তার ইমাম ইমাম নাসায়ী, আবু দাউদ এবং ইবনে মাজাহ বর্ণনা করেন। তাঁরা ছাড়াও মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আবদিল হাকিম, ইয়াকুব ইবনে সুফিয়ান, মুহাম্মদ ইবনে মুসলিম ইবনে ওয়ারাহ ছাড়াও আরো অনেকে। তবে তিনি বুখারীর রাবী নয়। তাহযিবুত তাহযিব (৯/৩৪৪)