📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 আবু বকর ইবনে আবী আসেম আল হাফেয আল কাবীর

📄 আবু বকর ইবনে আবী আসেম আল হাফেয আল কাবীর


তিনি পঞ্চাশ হাজার হাদীস মুখে বর্ণনা করতেন। স্পেনে কিছুদিন তিনি কাযী হিসেবে কর্মরত ছিলেন। ১৮০ হিজরী সন তাঁর জন্ম সাল মনে করা হয়। তিনি ২৮৭ হিজরী সনে মৃত্যুবরণ করেন। আবু মূসা মাদানী রহ. তাঁর জীবনী আলোচনা করেছেন। তিনি ইমাম বুখারী রহ.এর দরসে হাজির হয়ে ইলমী ইসতিফাদাহ গ্রহণ করেছেন।

📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 ইবনে খুযাইমাহ

📄 ইবনে খুযাইমাহ


ইমাম যাহাবী রহ. তাঁকে ইমামুল আইম্মাহ ও শায়খুল ইসলাম উপাধি দিয়েছেন। তিনি বলেন, ইবনে খুযাইমা হাদীস ও ফিকহের পরিপূরক ছিলেন। তাঁর রচনা সম্পর্কে বলেন, তিনি একশত চোয়াল্লিশটি গ্রন্থ রচনা করেন। ইবনে হিব্বান রহ. বলেন, আমি ইবনে খুযাইমার মতো হাদীস শাস্ত্রে এমন আলিম আর দেখিনি।

ইবনে খুযাইমাহ রহ. ইমাম বুখারী রহ. এর পদ্ধতিতে হাদীস নির্বাচন করে একটি গ্রন্থ রচনা করেন। যা সহীহ ইবনে খুযাইমা নামে পরিচিতি লাভ করে। তবে সহীহ ইবনে খুযাইমাহ এবং সহীহ বুখারীর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমনটি সূর্য ও চন্দ্রের মাঝে থাকে।

তিনি মেহমানদারী অনেক পছন্দ করতেন। যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ও ফকীহ হয়েও তিনি ইমাম বুখারী রহ এর দরসে উপস্থিত হতেন এবং ইলমী ইস্তিফাদা হাসিল করতেন। হাফিয আয-যাহাবী রহ. তাযকিরাতুল হুফফায গ্রন্থে ইমাম বুখারী রহ.এর ছাত্রদের তালিকায় পঞ্চম স্তরে ইবনে খুযাইমাহ রহ.এর নাম উল্লেখ করেন। তিনি ২২৯ হিজরী সনে জন্মগ্রহণ করেন এবং ৩১১ হিজরী সনে ইন্তিকাল করেন। তাঁর বংশ তালিকা আবু বকর মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে খুযাইমাহ ইবনে আল মুগীরাহ ইবনে বকর আস সালামী আন নিশাপুরী।

📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 আবু জাফর মুহাম্মদ ইবনে আবী হাতেম ওয়াররাক

📄 আবু জাফর মুহাম্মদ ইবনে আবী হাতেম ওয়াররাক


তিনি ইমাম বুখারী রহ. এর বিশেষ ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন। ইমাম ফিরাবরী রহ. বুখারী শরীফের কয়েক জায়গায় তাঁর নাম উল্লেখ করেন। আবু জাফর মুহাম্মদ ইবনে আবী হাতেম বুখারী শরীফ ও ইমাম বুখারী রহ.এর বিশেষ কাতেব (হরফ বিন্যাসকারী) ছিলেন। মুহাম্মদ ইবনে ইউসুফ ফিরাবরী রহ. হাদীসের যে অংশগুলো ইমাম বুখারী রহ. থেকে সরাসরি শুনেননি। তা তিনি মুহাম্মদ ইবনে আবী হাতেম ওয়াররাক থেকে গ্রহণ করতেন। আর এ জন্যই বুখারী শরীফের কিছু জায়গাতে তাঁর নাম এসেছে।

টিকাঃ
১৯৬. তাঁর জন্ম ও মৃত্যুর সন সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।-অনুবাদক

📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 আবু আবদুল্লাহ হুসাইন ইবনে ইসমাঈল আল মুহামীলী

📄 আবু আবদুল্লাহ হুসাইন ইবনে ইসমাঈল আল মুহামীলী


২৩৬ হিজরী সনে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র দশ বছর বয়স থেকে তিনি হাদীস শ্রবণ করতে থাকেন। শায়েখদের মধ্যে ইমাম বুখারী রহ, আহমদ ইবনে মিকদাম আযলী রহ. ছিলেন উল্লেখযোগ্য। তাঁর সমকালীন সকল মুহাদ্দিসীনই তাঁকে শ্রদ্ধা ও সমীহ করতেন। ইমাম দারে কুতনী রহ, তাবরানী রহ, আবু বকর ইবনুল মুকরী রহ. এর মত মহান ব্যক্তিত্ব তাঁর ছাত্রদের তালিকায় ছিলেন। তাঁর একটি ইলমী মজলিসে দশ হাজার ছাত্র জমা হতেন। তিনি ৩৩০ হিজরী সনে ইন্তিকাল করেন। তিনি ইমাম বুখারী রহ. থেকে সহীহ বুখারী রেওয়ায়েত করেন।

ফন্ট সাইজ
15px
17px