📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 ইমাম বুখারী রহ. এর কেরামত

📄 ইমাম বুখারী রহ. এর কেরামত


ইমাম বুখারী রহ. এর কাতেব আবু জাফর মুহাম্মদ ইবনে আবী হাতেম রহ. বর্ণনা করেন, ইমাম বুখারী রহ. মেহমানদের জন্য একটি গাভী যবেহ করলেন। অতঃপর যখন রান্নার কাজ শেষ হল এবং মেহমানদের খানার জন্য ডাকা হল, তখন দেখা গেল হিসেবের চেয়ে অতিরিক্ত মেহমান উপস্থিত হয়েছে, যা ধারণা ছিল না। আমি মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফিরাবরী হতে তিন দিরহাম দিয়ে রুটি নিয়ে এসেছিলাম। আর সে সময় এক দিরহাম দিয়ে পাঁচ মন রুটি পাওয়া যেত। অতঃপর এ রুটিগুলি মেহমানদের সামনে বিছিয়ে দিলাম এবং সবাই তৃপ্তি সহকারে খানা খেলেন। অবশেষে দেখা গেল অনেক রুটি অবশিষ্ট আছে।

📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 খাদ্যগ্রহণ

📄 খাদ্যগ্রহণ


ইমাম বুখারী রহ. এর হাদীস লেখক আবু জাফর মুহাম্মদ ইবনে আবী হাতেম বর্ণনা করেন যে, তিনি অল্প পরিমাণ খানা গ্রহণ করতেন। তলবে ইলমদের সাথে নর্ম, ভদ্র ব্যবহার করতেন। বর্ণনাতীত দান-সাদকাহ করতেন।

আবুল হাসান ইউসুফ ইবনে আবু যর বুখারী রহ. বর্ণনা করেন, একদা ইমাম বুখারী রহ. রোগাক্রান্ত হলে ডাক্তার তার প্রস্রাব পরিক্ষা করলেন। অতঃপর ডাক্তার বললেন, তার প্রস্রাব ইহুদীদের পাদ্রীদের প্রস্রাবের মত। কেননা তিনি সালন অর্থাৎ তরকারি খেতেন না। এ ব্যাপারে ইমাম বুখারী রহ কে জিজ্ঞেস করলে তিনি বললেন, তিনি চল্লিশ বছর যাবত তরকারি খাননি।

লোকেরা তাঁর ঔষধের কথা জিজ্ঞাস করলে ডাক্তার বললেন, তরকারি খাওয়াই এ রোগের ঔষধ। অতঃপর ইমাম বুখারী রহ. বিষয়টি জানতে পারলে তরকারি খাওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানান। এমনকি বড় বড় শায়েখ এবং আহলে ইলমগণ অনুরোধ জানালে তিনি কেবল রুটির সাথে চিনি খেতে স্বীকৃতি জানালেন।

টিকাঃ
৫৮. ফতহুল বারী (১/৪৮১)

📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 কোরআনের প্রতি আগ্রহ

📄 কোরআনের প্রতি আগ্রহ


মুকসিম ইবনে সা'আদ রহ. বর্ণনা করেন, রমজান মাসের শুরু রাত্রিতে ইমাম বুখারী রহ. এর দরবারে ছাত্র, মুহিব্বীন, সাথীরা জমা হতেন এবং ইমাম বুখারী রহ. তারাবীর নামাজে আমাদের ইমামতি করতেন। অতঃপর প্রত্যেক রাকাতে বিশটি করে আয়াত তেলাওয়াত করতেন। এভাবে তারাবীতেই তিনি কোরআন খতম করতেন। তাহাজ্জুতের নামাজে এক তৃতীয়াংশ পাঠ করতেন এবং প্রত্যেক তিনদিনে এক খতম পাঠ করতেন। আবার দিনের বেলা ইফতারের পূর্বে একটি খতম শেষ করতেন এবং বলতেন প্রত্যেক খতমের পর দোয়া কবুল হয়।

ইমাম বুখারী রহ. এর কাতিব আবু জাফর মুহাম্মদ ইবনে আবী হাতেম বর্ণনা করেন যে, ইমাম সাহেব তাহাজ্জুতের নামায তের রাকাত আদায় করতেন এবং শেষে এক রাকাত মিলিয়ে বিতির আদায় করতেন।

টিকাঃ
৫৯. ফতহুল বারী (১/৪৮১)
৬০. ফতহুল বারী (১/৪৮১)

📘 ইমাম বুখারী রহ এর ঈমানদীপ্ত জীবন 📄 নবী মুহাম্মদ সা. এর চুল মোবারকের বরকত

📄 নবী মুহাম্মদ সা. এর চুল মোবারকের বরকত


ইমাম বুখারী রহ. এর কাতেব বর্ণনা করেন, ইমাম বুখারী রহ. এর নিকট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কয়েকটি পবিত্র চুল ছিল। যা তিনি নিজ পরিধেয় সম্মানের সাথে রাখতেন।

ফন্ট সাইজ
15px
17px