📘 ইলমুত তাফসীর ইলমুল হাদীস ইলমুল ফিকহ > 📄 মাওলানা মোঃ আতিকুর রহমান

📄 মাওলানা মোঃ আতিকুর রহমান

মোঃ আতিকুর রহমান ১৯৪৩ সালে নোয়াখালী জিলার বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামে এক সম্ভ্রান্ত আলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর আব্বার নাম মরহুম মৌলভী মোহাম্মদ রাশেদ (ফাযিলে দেওবন্দ), যিনি তৎকালীন সময়ে "বড় হুজুর” নামে সর্বজন শ্রদ্ধেয় একজন বিশিষ্ট আলিমে দীন ও বুজর্গ ব্যক্তি হিসেবে সবার নিকট সুপরিচিত ছিলেন। আম্মার নাম বেগম জীনাতুন্নেসা। বর্তমানে তিনি ৭৪/১-এ, কল্যাণপুর, মিরপুরে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি ১৯৫৯ সালে তাঁর আব্বার প্রতিষ্ঠিত মিরওয়ারিশপুর সিনিয়ার মাদরাসা থেকে দাখিল, ১৯৬৩, ১৯৬৫ ও ১৯৬৭ সালে নোয়াখালী কারামাতিয়া আলীয়া মাদরাসা থেকে যথাক্রমে আলিম, ফাযিল ও কামিল (হাদীস) কৃতিত্বের সাথে পাশ করেন। অতঃপর ১৯৬৯ সালে ঢাকার বুরহান উদ্দিন কলেজ থেকে এইচ.এস.সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে ইসলামিক স্টাডিজে বি.এ অনার্স ডিগ্রী লাভ করেন। ছাত্রজীবনে তিনি ছাত্র ইসলামী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। এ কারণে তাঁকে ১৯৭২ সালে এক বছর কারাবরণ করতে হয়। ১৯৭৫ সালে ঢাকা সরকারী মাদরাসা-ই-আলীয়ায় অধ্যাপনার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। ১৯৮১ সালে তিনি সউদী আরব গমন করেন এবং সেখানকার একটি ইসলামী ব্যাংকের বৈদেশিক শাখায় 'ফরেন রিলেশনস অফিসার' হিসেবে একটানা ১৫ বছর দায়িত্ব পালন করেন।

ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন এবং অনেক ফিচার ও প্রবন্ধ রচনা করেন। তিনি একজন সফল অনুবাদক। সহীহ আল বুখারী ও তাফসীর তাদাব্বুরে কুরআন-এর অনুবাদকমণ্ডলীর তিনি একজন। বর্তমানে তিনি ইসলাম প্রচার সমিতির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00