📘 ইলম ও ওলামাদের ফযীলত > 📄 মাদরাসা দ্বীন হেফাযতের দুর্গ

📄 মাদরাসা দ্বীন হেফাযতের দুর্গ


الْحَمْدُ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِيْنُهُ وَنَسْتَغْفِرُه وَنُؤْ... أَمَّا بَعْدُ.

হযরত উলামায়ে কেরাম! আমার প্রিয় ছাত্র ভাইয়েরা এবং উপস্থিত শ্রোতাবৃন্দ! আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ভূমিকা
আমার সম্মানিত উস্তাদ, শাইখুল হাদীস হযরত মাওলানা সুবহান মাহমূদ সাহেব দা. বা.-এর দরসের পর আমার কিছু বলা একেবারেই অসমীচীন। কারণ হযরতের দরসের পর আর কোনো আলোচনার অবকাশ নেই। কিন্তু তা সত্ত্বেও হযরত স্বয়ং যেহেতু কিছু বলার জন্য হুকুম করেছেন, তা ছাড়া নিয়মও রয়েছে যে, খতমে বুখারী উপলক্ষ্যে দারুল উলূমের মুহতামিম আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা রফী উসমানী সাহেব কিছু আলোচনা করে থাকেন। বর্তমানে তিনি সফরে রয়েছেন। তাই বড় ভাইয়ের অনুপস্থিতিতে হযরত আপনাদের সম্মুখে কিছু আলোচনা করার জন্য আমাকে হুকুম করেছেন।
گندم اگر بہم نہ رسد جو غنیمت است
এজন্য হযরতের নির্দেশ পালনার্থে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। মহান আল্লাহর সীমাহীন দয়া ও অনুগ্রহ, যার শোকর কোনোভাবেই আদায় করা মানবজাতির পক্ষে সম্ভব নয়। যিনি স্বীয় করুণা ও দয়ায় আজ দারুল উলূমের শিক্ষাবর্ষ সমাপণ করার তাওফীক দান করেছেন।
আজকের এই সর্বশেষ দরসে তিনি আমাদেরকে অংশগ্রহণ করার সৌভাগ্য নসীব করেছেন।
পৃথিবীর বুকে আল্লাহ তাআলার কুরআনের পর সবচেয়ে সহীহ এবং নির্ভরযোগ্য হচ্ছে ইমাম বুখারী রহ.-এর এই বুখারী শরীফ। হযরত সুবহান সাহেব দা.বা. বছরের শুরু থেকে এ পর্যন্ত ছাত্রদেরকে এই বুখারী শরীফের দরস প্রদান করে ধন্য করেছেন। আজ আলহামদুলিল্লাহ সেই দরস এ বছরের জন্য সমাপ্ত হয়েছে। শিক্ষাবর্ষের শুরুতে যখন এই মোবারক দরসের সূচনা হয়েছিল, তখন কেউ নিশ্চিত করে বলতে পারেনি, কে এর সমাপনী দরসে অংশগ্রহণ করবে, আর কে পারবে না। আল্লাহ তাআলা স্বীয় অনুগ্রহে আমাদেরকে সেই সুযোগ দানে বাধিত করেছেন। এ সুবাদে আমরা তাঁর শোকর যতই আদায় করি, তা নেহাত কম হবে।

📘 ইলম ও ওলামাদের ফযীলত > 📄 নিজেকে মূল্যায়ন করতে শেখো

📄 নিজেকে মূল্যায়ন করতে শেখো


প্রিয় ফারেগীন! তোমরা এখান থেকে বিদায় নিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়বে। যেখানে লোকেরা ভর্ৎসনা আর তিরস্কারের তীর নিয়ে তোমাদের জন্য অপেক্ষা করছে। যেখানেই যাবে, ভর্ৎসনা আর তিরস্কারের শিকার তোমরা হবে। কিন্তু এ কথা ভালো করে স্মরণ রেখো, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত সিপাহী।
আমাদের বুযুর্গ শাইখুল হাদীস হযরত মাওলানা মুহাম্মদ যাকারিয়া সাহেব রহ. একবার এই মসজিদে বসেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাক্য বলেছিলেন, বাক্যটি তোমরা নিজেদের মনে গেঁথে রেখো। তিনি বলেছিলেন,
'প্রিয় তালিবুল ইলম! তোমরা নিজেদের মূল্যায়ন করতে শেখো।'
প্রিয় ভাইয়েরা! আল্লাহ তাআলা তোমাদেরকে ইলমের মতো অমূল্য সম্পদ দান করেছেন। দ্বীনের জন্য তিনি তোমাদেরকে মনোনীত করেছেন। এ নেয়ামত সমগ্র দুনিয়া অপেক্ষা শ্রেষ্ঠ। দুনিয়াবাসী চাই যতই অভিযোগ তুলুক। তোমাদের দিলে যদি দ্বীনের ইজ্জত ঢুকে যায়, তাহলে তা কেউ মিটাতে পারবে না। এই বিশ্বাস নিয়ে তোমরা পৃথিবীর যেখানেই যাবে, ইনশাআল্লাহ সবখানেই তোমাদের শির উঁচু থাকবে। তবে শর্ত হচ্ছে, যে ইলম তোমরা আহরণ করেছ, তাকে নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে। অতঃপর দুনিয়াব্যাপী তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা প্রতি কদমে তোমাদের মদদ করবেন। প্রতি কদমে তোমাদের জন্য সফলতা অপেক্ষা করবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্বদা দ্বীনের উপর অটল থাকার এবং ইলমের মূল্যায়ন করার তাওফীক দান করুন। আল্লাহ তোমাদের সহায় হোন। আমীন।
وَاخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00