📘 ইলম ও ওলামাদের ফযীলত 📄 কথা ও কাজে বৈপরীত্য

📄 কথা ও কাজে বৈপরীত্য


আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সীরাতের নামে কনফারেন্স করছি ঠিক, কিন্তু বলুন তো, আমাদের পা থেকে মাথা পর্যন্ত, ঘর থেকে শৌচাগার পর্যন্ত কোনো একটি বস্তুও কি রাসূলের সুন্নাতের সাথে সম্পর্ক রাখে?
পবিত্র সীরাতের নামে প্রবন্ধ পাঠ করা হচ্ছে, অথচ এই অনুষ্ঠানেই সুন্নাতের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি কেউ যদি রাসূলের সুন্নাত অনুযায়ী ইস্তেঞ্জা করতে চায়, তাহলে তা-ও করা সম্ভব হচ্ছে না। তাহলে সীরাতের নামে এই কনফারেন্সের সার্থকতা কোথায়?

ফন্ট সাইজ
15px
17px