📘 ইলা মাগফিরাহ 📄 সাক্ষাতের সময় ইস্তিগফার

📄 সাক্ষাতের সময় ইস্তিগফার


عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ فَتَصَافَحَا وَحَمِدَا اللَّهَ عَزَّ وَجَلَّ وَاسْتَغْفَرَاهُ ، غُفِرَ لَهُمَا

“হজরত বারা ইবনে আজেব রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-যখন দুইজন মুসলমান পরস্পরে সাক্ষাত করে মুসাফাহা করে এবং আল্লাহ তা'আলার প্রশংসা করে এবং তাঁর নিকট ইস্তিগফার করে তথা ক্ষমা প্রার্থনা করে, তাহলে তাকে ক্ষমা করে দেওয়া হবে।"

সুতরাং মুসলমানদের উচিত এই নির্দেশনার আলোকে পরস্পর সাক্ষাতের সময় নিয়মিত সালাম, হামদ তথা আল্লাহ তা'আলার প্রশংসা ও ইস্তিগফারের আমল করা এবং একে অপরের জন্য মাগফিরাতের দু'আ করা।

টিকাঃ
[১১৪] সুনানে আবু দাউদ: হাদিস নং ৫২১১

ফন্ট সাইজ
15px
17px