📄 গুনাহ ধ্বংসকারী হাতিয়ার
عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: الْإِسْتِغْفَارُ مِمْحَاةٌ لِلذُّنُوْبِ
“হজরত হুযাইফা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- ইস্তিগফার হল গুনাহসমূহকে ধ্বংসকারী হাতিয়ার। "
টিকাঃ
[১০৭] কানযুল উম্মাল: ১/২৪১
📄 মজলিস সমাপ্তির ইস্তিগফার
"হজরত যোবায়ের ইবনে মুতঈম রাদিআল্লাহু আনহু নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন-মজলিসের কাফ্ফারা হল এই দু'আটি না পড়ে মজলিস থেকে না উঠা। দু'আটি হল-
سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ تُبْ عَلَى وَاغْفِرْ لِي
অর্থ: হে আল্লাহ! আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি। আপনি ব্যতীত কোন উপাস্য নেই। আমার তাওবা কবুল করুন এবং আমাকে ক্ষমা করে দিন। "
টিকাঃ
[১০৮] তাবরানী; মাজমাউয যাওয়ায়েদ: ১০/২০৭ হাদিস নং ১৭১৬৪
📄 এক মজলিসে শতবার ইস্তিগফার
عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: إِنْ كُنَّا لَنَعُدُّ لِرَسُولِ اللهِ ﷺ فِي الْمَجْلِسِ الْوَاحِدِ مِائَةَ مَرَّةٍ رَبِّ اغْفِرْ لِي وَتُবْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
“হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিআল্লাহু আনহুমা থেকে বর্ণিত, কোন মজলিস থেকে উঠার পূর্বে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একই মজলিসে একশত বার পর্যন্ত এই দু'আ পাঠ করতেন। দু'আটি হল-
رَبِّ اغْفِرْ لِي وَتُবْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
অর্থ: হে আমার রব! আমাকে ক্ষমা করে দিন এবং আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি বার বার তাওবা কবুলকারী এবং বার বার ক্ষমাকারী। "
টিকাঃ
[১০৯] সুনানে আবু দাউদ: হাদিস নং ১৫১৬; সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৩৮১৪; মুসনাদে আহমাদ: হাদিস নং ৫৩৫৪
📄 জীবনের শেষ মুহূর্তেও ইস্তিগফার
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ عِنْدَ وَفَاتِهِ: اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الْأَعْلَى
"হজরত আয়েশা রাদিআল্লাহু আনহা বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মৃত্যুর সময় এই দু'আ পাঠ করতে শুনেছি। দু'আটি হল-
اللهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الْأَعْلَى
অর্থ: হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন এবং আমার উপর রহম করুন এবং আমাকে রফিকে আ'লা তথা নবি ও ফেরশতাগণের সাথে মিলিয়ে দিন। "
টিকাঃ
[১১০] সুনানে তিরমিজি: হাদিস নং ৩৪৯৬; সুনানে ইবনে মাজাহঃ হাদিস নং ১৬১৯, মুআত্তা মালেক: হাদিস নং ৬৩৯; মুসনাদে আহমাদ: হাদিস নং ২৪৭৭৪