📘 ইলা মাগফিরাহ 📄 শবে কদরের ইস্তিগফার

📄 শবে কদরের ইস্তিগফার


عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ مَا أَقُولُ فِيهَا؟ قَالَ: قُولِي: اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

"হজরত আয়েশা রাদিআল্লাহু আনহা বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবি! আমাকে বলুন আমি যদি শবে কদর পেয়ে যাই, তাহলে আমি কী দু'আ করব? নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি এই দু'আ পাঠ করবে-

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

অর্থ: হে আল্লাহ! আপনি অনেক ক্ষমাকারী এবং ক্ষমা করাকে পছন্দ করেন। আমাকে ক্ষমা করে দিন।"

টিকাঃ
[১০৪] সুনানে তিরমিজি: হাদিস নং ৩৫১৩; সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৩৮৫০; মুসনাদে আহমাদ: হাদিস নং ২৫৪৯৭

📘 ইলা মাগফিরাহ 📄 সা‘ঈর মধ্যে ইস্তিগফার

📄 সা‘ঈর মধ্যে ইস্তিগফার


“হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বাতনে মাসিলে সা'ঈ করতেন, তখন এই দু'আ পাঠ করতেন-

اللَّهُمَّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ الْأَعَزُّ الْأَكْرَمُ

অর্থ: হে আল্লাহ! ক্ষমা করুন এবং রহম করুন। আপনিই সবচেয়ে অধিক ক্ষমাকারী এবং সবচেয়ে বড় অনুগ্রহকারী।"

টিকাঃ
[১০৫] তাবরানী

📘 ইলা মাগফিরাহ 📄 জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী ইস্তিগফার

📄 জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী ইস্তিগফার


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু থেকে মারফুআন বর্ণিত আছে-কোন ব্যক্তি যদি এই দু'আটি তিন বার পাঠ করে, তাহলে আল্লাহ তা'আলা তার উপর জাহান্নামের আগুন হারাম করে দিবেন। দু'আটি হল-

اللَّهُمَّ لَكَ الْحَمْدُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ وَحْدَهُ لَا شَرِيكَ لَكَ أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ آمَنْتُ بِكَ مُخْلِصَالَكَ دِينِي أَصْبَحْتُ عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَتُوْبُ إِلَيْكَ مِنْ سُوْءٍ عَمَلِي وَاسْتَغْفِرُكَ لِذَنْبِي لَا يَغْفِرُهُ إِلَّا أَنْتَ

অর্থ: হে আল্লাহ! আপনার জন্যই প্রশংসা। আপনি ব্যতীত কোন উপাস্য নেই। আপনার কোন শরিক নেই। আপনি আমার রব আমি আপনার বান্দা। আমি আপনার উপর এমন ইমান এনেছি যে, আমার ইবাদাত একমাত্র আপনার জন্য। আমি এমতাবস্থায় সকাল অতিবাহিত করেছি যে, আমার সামর্থ্যের সবটুকু দিয়ে আপনার সাথে কৃত ওয়াদা এবং স্বীয় অঙ্গীকারের উপর অটল ছিলাম। নিজের মন্দ আমল থেকে আপনার নিকট তাওবা করতেছি এবং নিজের গুনাহের জন্য আপনার নিকট ক্ষমা চাচ্ছি। যা আপনি ব্যতীত আর কেউ ক্ষমা করতে পারবে না।

টিকাঃ
[১০৬] মু'জামুল আওসাত; তাবরানী

📘 ইলা মাগফিরাহ 📄 গুনাহ ধ্বংসকারী হাতিয়ার

📄 গুনাহ ধ্বংসকারী হাতিয়ার


عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: الْإِسْتِغْفَارُ مِمْحَاةٌ لِلذُّنُوْبِ

“হজরত হুযাইফা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- ইস্তিগফার হল গুনাহসমূহকে ধ্বংসকারী হাতিয়ার। "

টিকাঃ
[১০৭] কানযুল উম্মাল: ১/২৪১

ফন্ট সাইজ
15px
17px