📘 ইলা মাগফিরাহ 📄 রুকু এবং সিজদার মাসনুন ইস্তিগফার

📄 রুকু এবং সিজদার মাসনুন ইস্তিগফার


عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ النَّبِيُّ ﷺ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ، سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي

"হজরত আয়েশা রাদিআল্লাহু আনহা থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু'আ পড়তেন-

سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّনَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي

অর্থ: হে আল্লাহ! হে আমার রব! আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি। হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন।"

ফায়দা: ইস্তিগফারের এই দু'আটি অনেক মূল্যবান এবং অনেক ব্যাপক। এতে তাসবিহ, তাহমিদ, জিকির ও ইস্তিগফার সব অন্তর্ভুক্ত। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ বয়সে এই দু'আ খুব বেশি বেশি পড়তেন। এর দ্বারা এই দু'আর গুরুত্ব ও মর্যাদার অনুমান করা যায়।

টিকাঃ
[১৩০১] সহিহ বুখারী: হাদিস নং ৭৯৪

📘 ইলা মাগফিরাহ 📄 সালাতের মাসনুন ইস্তিগফার

📄 সালাতের মাসনুন ইস্তিগফার


عَنْ أَبِي بَكْرِ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ ﷺ: عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلَاتِي، قَالَ: قُلْ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةٌ مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

“হজরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে আরজ করলেন যে, আমাকে কোন দু'আ শিখিয়ে দিন, যা আমি সালাতের মধ্যে পড়ব। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন এই দু'আটি পড়তে গুরুত্বারোপ করলেন—

اَللّهُمَّ إِنِّى ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَগْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِى إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ

অর্থ: হে আল্লাহ! আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি। আপনাকে ব্যতীত আর কেউ গুনাহসমূহ ক্ষমা করতে পারবে না। সুতরাং আপনার বিশেষ মাগফিরাতের মাধ্যমে আমাকে ক্ষমা করে দিন এবং আমার উপর অনুগ্রহ করুন। নিশ্চয় আপনি অনেক ক্ষমাকারী ও অনেক অনুগ্রহকারী।"

টিকাঃ
[১০২] সহিহ বুখারী: হাদিস নং ৮৩৪; সুনানে তিরমিজি: হাদিস নং ৩৫৩১; সুনানে নাসাঈ: হাদিস নং ১৩০২; সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৩৮৩৫

📘 ইলা মাগফিরাহ 📄 সালাতের পরের ইস্তিগফার

📄 সালাতের পরের ইস্তিগফার


হজরত জাজান রাহি. থেকে বর্ণিত, তিনি বলেন আমাকে একজন আনসারী সাহাবী রাদিআল্লাহু আনহু বলেছেন-আমি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সালাতের পরে এই দু'আটি একশত বার পড়তে শুনেছি-

اللَّهُمَّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ الْغَفُوْرُ

অর্থ: হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন এবং আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি বার বার তাওবা কবুলকারী ও অনেক ক্ষমাকারী।

টিকাঃ
[১০৩] নাসাঈ কুবরা: ৬/৩১ হাদিস নং ৯৯৩১; মুসনাদে আহমাদ: ২/৮৪

📘 ইলা মাগফিরাহ 📄 শবে কদরের ইস্তিগফার

📄 শবে কদরের ইস্তিগফার


عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ لَيْلَةُ الْقَدْرِ مَا أَقُولُ فِيهَا؟ قَالَ: قُولِي: اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

"হজরত আয়েশা রাদিআল্লাহু আনহা বলেন, আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর নবি! আমাকে বলুন আমি যদি শবে কদর পেয়ে যাই, তাহলে আমি কী দু'আ করব? নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি এই দু'আ পাঠ করবে-

اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

অর্থ: হে আল্লাহ! আপনি অনেক ক্ষমাকারী এবং ক্ষমা করাকে পছন্দ করেন। আমাকে ক্ষমা করে দিন।"

টিকাঃ
[১০৪] সুনানে তিরমিজি: হাদিস নং ৩৫১৩; সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৩৮৫০; মুসনাদে আহমাদ: হাদিস নং ২৫৪৯৭

ফন্ট সাইজ
15px
17px