📄 দু‘আয়ে কুনুতের মধ্যে ইস্তিগফার
হজরত উবায়েদ ইবনে উমায়ের রাহি. থেকে বর্ণিত, হজরত উমর রাদিআল্লাহু আনহু রুকু করার পরে কুনুতে নাজেলাবিশিষ্ট দু'আ পড়েছেন। দু'আটি হল-
اللَّهُمَّ اغْفِرْلَنَا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَأَلِفُ بَيْنَ قُلُوْبِهِمْ وَأَصْلِحْ ذَاتَ بَيْنِهِمْ وَانْصُرْهُمْ عَلَى عَدُوكَ وَعَدُوِّهِمْ
অর্থ: হে আল্লাহ! আমাদেরকে এবং সকল মুমিন পুরুষ ও মুমিন নারী এবং মুসলিম পুরুষ ও মুসলিম নারীদেরকে ক্ষমা করে দিন এবং তাদের অন্তরসমূহকে পরস্পর মিলিয়ে দিন এবং তাদেরকে পরস্পর সন্ধি করে দিন এবং তাদেরকে আপনার দুশমন ও তাদের দুশমনের বিরুদ্ধে সাহায্য করুন।
টিকাঃ
[৯৯] বায়হাকী; মুসান্নাফে আবদুর রায্যাক
📄 তাশাহ্হুদের মধ্যে ইস্তিগফার
হজরত আলী রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাতের শেষ অংশে তাশাহ্হুদ এবং সালামের মাঝখানে এই দু'আ পড়তেন—
اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، وَمَا أَسْرَفْتُ وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، أَنْتَ الْمُقَدِّمُ، وَأَنْتَ الْمُؤَخِّرُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ
অর্থ: হে আল্লাহ! আমার পূর্বের ও পরের সকল গুনাহ ক্ষমা করে দিন। আমার প্রকাশ্য-অপ্রকাশ্য গুনাহসমূহ ক্ষমা করে দিন। আমার সীমালঙ্ঘনকে ক্ষমা করে দিন এবং আমার ঐ গুনাহগুলোও ক্ষমা করে দিন, যা আপনি আমার চেয়ে অধিক অবগত। আপনিই সামনে অগ্রসরকারী এবং আপনিই পেছনে আনয়নকারী। আপনি ব্যতীত কোন উপাস্য নেই।
টিকাঃ
[১০০] সহিহ মুসলিম: হাদিস নং ৭৭১; সুনানে আবু দাউদ: হাদিস নং ৭৬২; সুনানে তিরমিজি: হাদিস নং ৩৪২১; সুনানে নাসাঈ: হাদিস নং ৮৯৭; সুনানে ইবনে মাজাহঃ হাদিস নং ৩১২১; মুসনাদে আহমাদ: হাদিস নং ৭২৯
📄 রুকু এবং সিজদার মাসনুন ইস্তিগফার
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ النَّبِيُّ ﷺ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ، سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي
"হজরত আয়েশা রাদিআল্লাহু আনহা থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু'আ পড়তেন-
سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّনَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي
অর্থ: হে আল্লাহ! হে আমার রব! আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি। হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন।"
ফায়দা: ইস্তিগফারের এই দু'আটি অনেক মূল্যবান এবং অনেক ব্যাপক। এতে তাসবিহ, তাহমিদ, জিকির ও ইস্তিগফার সব অন্তর্ভুক্ত। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ বয়সে এই দু'আ খুব বেশি বেশি পড়তেন। এর দ্বারা এই দু'আর গুরুত্ব ও মর্যাদার অনুমান করা যায়।
টিকাঃ
[১৩০১] সহিহ বুখারী: হাদিস নং ৭৯৪
📄 সালাতের মাসনুন ইস্তিগফার
عَنْ أَبِي بَكْرِ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ ﷺ: عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلَاتِي، قَالَ: قُلْ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَغْفِرَةٌ مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
“হজরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে আরজ করলেন যে, আমাকে কোন দু'আ শিখিয়ে দিন, যা আমি সালাতের মধ্যে পড়ব। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন এই দু'আটি পড়তে গুরুত্বারোপ করলেন—
اَللّهُمَّ إِنِّى ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي مَগْفِرَةً مِنْ عِنْدِكَ، وَارْحَمْنِى إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
অর্থ: হে আল্লাহ! আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি। আপনাকে ব্যতীত আর কেউ গুনাহসমূহ ক্ষমা করতে পারবে না। সুতরাং আপনার বিশেষ মাগফিরাতের মাধ্যমে আমাকে ক্ষমা করে দিন এবং আমার উপর অনুগ্রহ করুন। নিশ্চয় আপনি অনেক ক্ষমাকারী ও অনেক অনুগ্রহকারী।"
টিকাঃ
[১০২] সহিহ বুখারী: হাদিস নং ৮৩৪; সুনানে তিরমিজি: হাদিস নং ৩৫৩১; সুনানে নাসাঈ: হাদিস নং ১৩০২; সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৩৮৩৫