📘 ইলা মাগফিরাহ 📄 সালাতের শুরুতে ইস্তিগফার

📄 সালাতের শুরুতে ইস্তিগফার


হজরত আলী রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাতের জন্য দাড়াতেন, তখন এই দু'আ পড়তেন-
وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي، وَنُسُكِي، وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ، اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ، ظَلَمْتُ نَفْسِي، وَاعْتَرَفْتُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ، لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا، لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ، لَبَّيْكَ وَسَعْدَيْكَ، وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ، وَالشَّرُّ لَيْসَ إِلَيْكَ، أَنَا بِكَ، وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
অর্থ: আমি তো পুরোপুরি একাগ্রতার সাথে ঐ সত্তার দিকে মনোযোগী হয়েছি, যিনি আসমানসমূহ ও জমিনসমূহ সৃষ্টি করেছেন এবং আমি শিরককারীদের মধ্য থেকে নই। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব। তাঁর কোন শরিক নেই। এ কথার নির্দেশই আমাকে দেওয়া হয়েছে এবং আমি তাঁর সামনেই মাথানতকারীদের মধ্য হতে। হে আল্লাহ! আপনি বাদশাহ। আপনাকে ছাড়া কোন উপাস্য নেই। আপনি আমার রব এবং আমি আপনার বান্দা। আমি আমার নিজের উপর জুলুম করেছি। আমি আমার গুনাহ স্বীকার করছি। আমার সকল গুনাহ ক্ষমা করে দিন। বাস্তবতা হল আপনাকে ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। আমাকে উত্তম চরিত্রের পথ প্রদর্শন করুন। আপনাকে ব্যতীত আর কেউ উত্তম চরিত্রের পথ প্রদর্শন করতে পারবে না। আমার থেকে মন্দ স্বভাব দূর করে দিন। আপনি ব্যতীত আর কেউ মন্দ স্বভাব দূর করতে পারবে না। আমি বার বার আপনার দরবারে হাজির হচ্ছি (আপনার আনুগত্যের) সৌভাগ্য নিতে। সকল কল্যাণ আপনার ভাণ্ডারে রক্ষিত। আর কোন মন্দ আপনার দিকে সম্পৃক্ত নয়। (আপনার সকল কাজই উত্তম। আপনার কোন কাজই মন্দ নয়) আমার ভরসা আপনার উপর এবং আমার দৌড়ও আপনার দিকে। আপনি বরকতময় এবং উচ্চ মর্যাদাসম্পন্ন। আপনার নিকট ক্ষমা চাচ্ছি এবং আপনার দিকেই প্রত্যাবর্তন করছি। [৯৬]

টিকাঃ
[৯৬] সহিহ মুসলিম: হাদিস নং ৭৭১; সুনানে আবু দাউদ: হাদিস নং ৭৬২; সুনানে তিরমিজি: হাদিস নং ৩৪২১; সুনানে নাসাঈ: হাদিস নং ৮৯৭; সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৩১২১; মুসনাদে আহমাদ: হাদিস নং ৭২৯

📘 ইলা মাগফিরাহ 📄 সিজদার মধ্যে ইস্তিগফার

📄 সিজদার মধ্যে ইস্তিগফার


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يَقُولُ فِي سُجُودِهِ: اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي كُلَّهُ، دِقَهُ، وَجِلَّهُ، وَأَوَّلَهُ، وَآخِرَهُ، وَعَلَانِيَتَهُ، وَسِرَّهُ

হজরত আবু হুরাইরা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিজদায় গিয়ে এই দু'আ পড়তেন-

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِى كُلَّهُ، دِقَّهُ، وَجلَّهُ، وَأَوَّلَهُ، وَآخِرَهُ، وَعَلَانِيَتَهُ، وَسِرَّهُ

অর্থ: হে আল্লাহ! আমার ছোট-বড়, পূর্বের ও পরের এবং প্রকাশ্য-অপ্রকাশ্য সর্বপ্রকার গুনাহ ক্ষমা করে দিন।

টিকাঃ
[৯৭] সহিহ মুসলিম: হাদিস নং ৪৮৩; সুনানে আবু দাউদ: হাদিস নং ৮৭৮

📘 ইলা মাগফিরাহ 📄 দুই সিজদার মাঝখানে ইস্তিগফার

📄 দুই সিজদার মাঝখানে ইস্তিগফার


عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي

হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সিজদার মাঝখানে এই দু'আ পড়তেন-

اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَاهْدِنِي وَارْزُقْنِي

অর্থ: হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন এবং আমার উপর অনুগ্রহ করুন এবং আমাকে পরিবর্তন করে দিন এবং আমাকে হিদায়াত দিয়ে দিন এবং আমাকে রিজিক দান করুন।

টিকাঃ
[৯৮] সুনানে তিরমিজি: হাদিস নং ২৮৪; সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৮৯৮; মুসনাদে আহমদ: হাদিস নং ৩৫১৪

📘 ইলা মাগফিরাহ 📄 দু‘আয়ে কুনুতের মধ্যে ইস্তিগফার

📄 দু‘আয়ে কুনুতের মধ্যে ইস্তিগফার


হজরত উবায়েদ ইবনে উমায়ের রাহি. থেকে বর্ণিত, হজরত উমর রাদিআল্লাহু আনহু রুকু করার পরে কুনুতে নাজেলাবিশিষ্ট দু'আ পড়েছেন। দু'আটি হল-

اللَّهُمَّ اغْفِرْلَنَا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالْمُسْلِمِينَ وَالْمُسْلِمَاتِ وَأَلِفُ بَيْنَ قُلُوْبِهِمْ وَأَصْلِحْ ذَاتَ بَيْنِهِمْ وَانْصُرْهُمْ عَلَى عَدُوكَ وَعَدُوِّهِمْ

অর্থ: হে আল্লাহ! আমাদেরকে এবং সকল মুমিন পুরুষ ও মুমিন নারী এবং মুসলিম পুরুষ ও মুসলিম নারীদেরকে ক্ষমা করে দিন এবং তাদের অন্তরসমূহকে পরস্পর মিলিয়ে দিন এবং তাদেরকে পরস্পর সন্ধি করে দিন এবং তাদেরকে আপনার দুশমন ও তাদের দুশমনের বিরুদ্ধে সাহায্য করুন।

টিকাঃ
[৯৯] বায়হাকী; মুসান্নাফে আবদুর রায্যাক

ফন্ট সাইজ
15px
17px