📄 ওজুর পরে মাসনুন ইস্তিগফার
হজরত আবু মূসা আশআরী রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে উপস্থিত হলাম। তিনি অজু থেকে ফারেগ হলে আমি তাঁকে এই দু'আটি পাঠ করতে শুনেছি-
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَوَسِعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي
অর্থ: হে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করুন এবং আমাকে আমার ঘরে প্রশস্ততা দান করুন এবং আমাকে আমার রিজিকের মধ্যে বরকত দান করুন।
আবু মুসা আশআরী রাদিআল্লাহু আনহু বলেন, আমি আরজ করলাম হে আল্লাহর নবি! আমি আপনাকে এই দু'আটি পাঠ করতে শুনেছি। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-এই দু'আতে কি কোন কিছু বাদ পড়েছে? অর্থাৎ দীন ও দুনিয়ার সকল কল্যাণ এই দু'আয় বিদ্যমান। [৯৩]
টিকাঃ
[৯৩] ইবনুস সুন্নাহ
📄 সালাতের মধ্যে ইস্তিগফার
عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: مَا رَأَيْتُ النَّبِيَّ ﷺ ، مُنْذُ نَزَلَ عَلَيْهِ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ، يُصَلِّي صَلَاةً، إِلَّا دَعَا أَوْ قَالَ فِيهَا: سُبْحَانَكَ رَبِّي وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي
হজরত আয়েশা রাদিআল্লাহু আনহা থেকে বর্ণিত, আমি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইযা জা'আ নাসরুল্লাহি ওয়াল ফাতহ (إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْহُ) অবতীর্ণ হওয়ার পরে নিয়মিত সালাতের মধ্যে এই দু'আ পাঠ করতে দেখেছি। দু'আটি হল-
سُبْحَانَكَ رَبِّي وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي
অর্থ: হে আমার রব! আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি। হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। [৯৪]
টিকাঃ
[৯৪] সহিহ মুসলিম: হাদিস নং ৪৮৪; মুসনাদে আহমাদ: হাদিস নং ২৬১৬১
📄 সালাতের পরে ইস্তিগফার
عَنْ ثَوْبَانَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ ﷺ ، إِذَا انْصَرَفَ مِنْ صَلَاتِهِ، اسْتَغْفَرَ ثَلَاثًا، وَقَالَ: اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ، وَمِنْكَ السَّলَامُ تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالإِكْرَامِ
“হজরত সাওবান রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাত থেকে ফারেগ হতেন, তখন তিনবার ইস্তিগফার করতেন এবং এই দু'আ পড়তেন-
اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ، وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالإِكْرَامِ
অর্থ: হে আল্লাহ! আপনি সকল দোষ থেকে মুক্ত ও নিরাপদ এবং আপনার পক্ষ থেকেই নিরাপত্তা লাভ হয়। আপনার সত্তা বড় বরকতময় হে কঠোর ও মহান এবং ইজ্জত ও সম্মানের মালিক। "[৯৫]
টিকাঃ
[৯৫] সহিহ মুসলিম: হাদিস নং ৫৯১; সুনানে আবু দাউদ: হাদিস নং ১৫১৩; সুনানে তিরমিজি: হাদিস নং ২৯৮; সুনানে নাসাঈ: হাদিস নং ১৩৩৭; সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৯২৪; মুসনাদে আহমাদ: হাদিস নং ২২৩৬৫
📄 সালাতের শুরুতে ইস্তিগফার
হজরত আলী রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাতের জন্য দাড়াতেন, তখন এই দু'আ পড়তেন-
وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي، وَنُسُكِي، وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ، اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَنْتَ رَبِّي وَأَنَا عَبْدُكَ، ظَلَمْتُ نَفْسِي، وَاعْتَرَفْتُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ، لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا، لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ، لَبَّيْكَ وَسَعْدَيْكَ، وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ، وَالشَّرُّ لَيْসَ إِلَيْكَ، أَنَا بِكَ، وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
অর্থ: আমি তো পুরোপুরি একাগ্রতার সাথে ঐ সত্তার দিকে মনোযোগী হয়েছি, যিনি আসমানসমূহ ও জমিনসমূহ সৃষ্টি করেছেন এবং আমি শিরককারীদের মধ্য থেকে নই। নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মৃত্যু সবই আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব। তাঁর কোন শরিক নেই। এ কথার নির্দেশই আমাকে দেওয়া হয়েছে এবং আমি তাঁর সামনেই মাথানতকারীদের মধ্য হতে। হে আল্লাহ! আপনি বাদশাহ। আপনাকে ছাড়া কোন উপাস্য নেই। আপনি আমার রব এবং আমি আপনার বান্দা। আমি আমার নিজের উপর জুলুম করেছি। আমি আমার গুনাহ স্বীকার করছি। আমার সকল গুনাহ ক্ষমা করে দিন। বাস্তবতা হল আপনাকে ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না। আমাকে উত্তম চরিত্রের পথ প্রদর্শন করুন। আপনাকে ব্যতীত আর কেউ উত্তম চরিত্রের পথ প্রদর্শন করতে পারবে না। আমার থেকে মন্দ স্বভাব দূর করে দিন। আপনি ব্যতীত আর কেউ মন্দ স্বভাব দূর করতে পারবে না। আমি বার বার আপনার দরবারে হাজির হচ্ছি (আপনার আনুগত্যের) সৌভাগ্য নিতে। সকল কল্যাণ আপনার ভাণ্ডারে রক্ষিত। আর কোন মন্দ আপনার দিকে সম্পৃক্ত নয়। (আপনার সকল কাজই উত্তম। আপনার কোন কাজই মন্দ নয়) আমার ভরসা আপনার উপর এবং আমার দৌড়ও আপনার দিকে। আপনি বরকতময় এবং উচ্চ মর্যাদাসম্পন্ন। আপনার নিকট ক্ষমা চাচ্ছি এবং আপনার দিকেই প্রত্যাবর্তন করছি। [৯৬]
টিকাঃ
[৯৬] সহিহ মুসলিম: হাদিস নং ৭৭১; সুনানে আবু দাউদ: হাদিস নং ৭৬২; সুনানে তিরমিজি: হাদিস নং ৩৪২১; সুনানে নাসাঈ: হাদিস নং ৮৯৭; সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৩১২১; মুসনাদে আহমাদ: হাদিস নং ৭২৯