📘 ইলা মাগফিরাহ 📄 তাহাজ্জুদের সময়ের হৃদয়গ্রাহী ইস্তিগফার

📄 তাহাজ্জুদের সময়ের হৃদয়গ্রাহী ইস্তিগফার


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন রাতের বেলা তাহাজ্জুদের জন্য উঠতেন, তখন এই দু'আ পড়তেন-
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ نُورُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ قَيَّامُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَكَ الْحَمْدُ أَنْتَ رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَنْ فِيهِنَّ أَنْتَ الْحَقُّ وَقَوْلُكَ الْحَقُّ وَوَعْدُكَ الْحَقُّ وَلِقَاءُكَ حَقٌّ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ وَالسَّاعَةُ حَقٌّ اللَّهُمَّ لَكَ أَسْلَمْتُ اللَّهُمَّ لَكَ وَبِكَ آمَنْتُ وَعَلَيْكَ تَوَكَّلْتُ وَإِلَيْكَ أَنَبْتُ وَبِكَ خَاصَمْتُ وَإِلَيْكَ حَاكَمْتُ فَاغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَأَخَّرْتُ وَأَسْرَرْتُ وَأَعْلَنْتُ أَنْتَ إِلَهِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ
অর্থ: হে আল্লাহ! সকল প্রশংসা আপনারই জন্য। আপনি আসমান-জমিনের আলো। সকল প্রশংসা আপনারই জন্য। আপনি আসমান-জমিন এবং এতে যা কিছু আছে, সবকিছুর রব। আপনার বাণী সত্য। আপনার ওয়াদা সত্য। আপনার সাক্ষাত সত্য। জান্নাত সত্য। জাহান্নাম সত্য। কিয়ামত সত্য। হে আল্লাহ! আপনার সামনেই নত হই। আপনার উপরই ইমান এনেছি। আপনার উপরই ভরসা করেছি। আপনার দিকেই অন্তর থেকে মনোযোগী হয়েছি। আপনার শক্তিতেই আমি শত্রুতা করেছি। আমি আপনার দরবারেই আমার ফায়সালা নিয়ে গিয়েছি। আমার পূর্বের-পরের, প্রকাশ্য-অপ্রকাশ্য গুনাহসমূহ ক্ষমা করে দিন। আপনিই আমার উপাস্য। আপনাকে ব্যতীত কোন উপাস্য নেই। [৯১]

টিকাঃ
[৯১] মুআত্তা মালেক: ১/৫০৬

📘 ইলা মাগফিরাহ 📄 মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার সময় ইস্তিগফার

📄 মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার সময় ইস্তিগফার


হজরত ফাতিমা রাদিআল্লাহু আনহা থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে প্রবেশ ও বাহির হওয়ার সময় মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দুরূদ ও সালাম প্রেরণ করতেন এবং এই দু'আ পড়তেন-
رَبِّ اغْفِرْ لِي ذُنُوبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
অর্থ: হে আমার রব! আমার গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন। [৯২]

টিকাঃ
[৯২] সহিহ মুসলিম: হাদিস নং ৭১৩; সুনানে তিরমিজি: হাদিস নং ৩১৫; সুনানে আবু দাউদ: হাদিস নং ৪৬৫; সুনানে নাসাঈ: হাদিস নং ৭২৯; সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৭৭১

📘 ইলা মাগফিরাহ 📄 ওজুর পরে মাসনুন ইস্তিগফার

📄 ওজুর পরে মাসনুন ইস্তিগফার


হজরত আবু মূসা আশআরী রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে উপস্থিত হলাম। তিনি অজু থেকে ফারেগ হলে আমি তাঁকে এই দু'আটি পাঠ করতে শুনেছি-
اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي، وَوَسِعْ لِي فِي دَارِي، وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي
অর্থ: হে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করুন এবং আমাকে আমার ঘরে প্রশস্ততা দান করুন এবং আমাকে আমার রিজিকের মধ্যে বরকত দান করুন।
আবু মুসা আশআরী রাদিআল্লাহু আনহু বলেন, আমি আরজ করলাম হে আল্লাহর নবি! আমি আপনাকে এই দু'আটি পাঠ করতে শুনেছি। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-এই দু'আতে কি কোন কিছু বাদ পড়েছে? অর্থাৎ দীন ও দুনিয়ার সকল কল্যাণ এই দু'আয় বিদ্যমান। [৯৩]

টিকাঃ
[৯৩] ইবনুস সুন্নাহ

📘 ইলা মাগফিরাহ 📄 সালাতের মধ্যে ইস্তিগফার

📄 সালাতের মধ্যে ইস্তিগফার


عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، قَالَتْ: مَا رَأَيْتُ النَّبِيَّ ﷺ ، مُنْذُ نَزَلَ عَلَيْهِ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ، يُصَلِّي صَلَاةً، إِلَّا دَعَا أَوْ قَالَ فِيهَا: سُبْحَانَكَ رَبِّي وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي
হজরত আয়েশা রাদিআল্লাহু আনহা থেকে বর্ণিত, আমি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইযা জা'আ নাসরুল্লাহি ওয়াল ফাতহ (إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْহُ) অবতীর্ণ হওয়ার পরে নিয়মিত সালাতের মধ্যে এই দু'আ পাঠ করতে দেখেছি। দু'আটি হল-
سُبْحَانَكَ رَبِّي وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي
অর্থ: হে আমার রব! আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার প্রশংসা করছি। হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। [৯৪]

টিকাঃ
[৯৪] সহিহ মুসলিম: হাদিস নং ৪৮৪; মুসনাদে আহমাদ: হাদিস নং ২৬১৬১

ফন্ট সাইজ
15px
17px