📘 ইলা মাগফিরাহ 📄 গুনাহ ত্যাগ করার বরকত

📄 গুনাহ ত্যাগ করার বরকত


ঘটনা প্রসিদ্ধ আছে যে, এক ব্যক্তি কোন এক শহরে বিয়ে করেছিল। সে তার গোলামকে পাঠিয়েছে তার স্ত্রীকে নিয়ে আসার জন্য। পথিমধ্যে গোলামের মনে উক্ত নারীর সাথে গুনাহ করার ইচ্ছে হল। কিন্তু সে মুজাহাদা করে নিজের নফসকে দমন করে নিয়েছে এবং নফসের চাহিদার নিকট পরাজিত হয়নি। আল্লাহ তা'আলা তার তাকওয়ার কারণে তাকে বনি ইসরাইলের পয়গাম্বর বানিয়ে দিয়েছেন। হজরত মূসা আলাইহিস সালামের ঘটনায় উল্লেখ রয়েছে যে, তিনি হজরত খাজির আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে, আল্লাহ তা'আলা আপনাকে গোপন বস্তুর ইলম কী কারণে দান করেছেন? উনি বললেন যে, আমি আল্লাহ তা'আলার জন্য গুনাহ ছেড়ে দেওয়ার কারণে। অর্থাৎ আমি সর্বদাই গুনাহ থেকে বিরত থেকেছি। [৫৮]

টিকাঃ
[৫৮] প্রাগুক্ত

📘 ইলা মাগফিরাহ 📄 জুমার দিনের কার্যকরী একটি ইস্তিগফার

📄 জুমার দিনের কার্যকরী একটি ইস্তিগফার


"হজরত আনাস রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন-যে ব্যক্তি জুমার দিন ফজরের সালাতের পূর্বে তিনবার এ দু'আটি পাঠ করবে, তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার গুনাহ সাগরের ফেনার চেয়েও অধিক হয়। দু'আটি হল-
أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ وَأَتُوبُ إِلَيْهِ
অর্থ: আমি ক্ষমা প্রার্থনা করছি ঐ আল্লাহ তা'আলার নিকট, যাকে ব্যতীত কোন উপাস্য নেই এবং তাঁর নিকটই তাওবা করছি। [৬৩]

টিকাঃ
[৬৩] মু'জামুল আওসাত তাবরানী

📘 ইলা মাগফিরাহ 📄 ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় ইস্তিগফার

📄 ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় ইস্তিগফার


হজরত আবু সাঈদ রাদিআল্লাহু আনহু থেকে একটি মারফু বর্ণনা রয়েছে, কোন ব্যক্তি যদি ঘুম থেকে জাগ্রত হয়ে এই দু'আ পাঠ করে, তাহলে আল্লাহ তা'আলা (তার এই দু'আর উত্তরে) বলেন- আমার বান্দা সত্য বলেছে এবং শুকরিয়া আদায় করেছে। দু'আটি হল-
سُبْحَانَ الَّذِي يُحْيِ الْمَوْتَىٰ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ اغْفِرْلِي ذُنُوبِي يَوْمَ تَبْعَثُنِي مِنْ قَبْرِي اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ
অর্থ: পবিত্র ঐ সত্তা যিনি মৃতদেরকে জীবিত করেন। তিনি সকল বস্তুর উপর ক্ষমতাবান। হে আল্লাহ! আমার গুনাহগুলো ক্ষমা করে দিন, যেদিন আপনি আমাকে কবর থেকে উঠাবেন। হে আল্লাহ! ঐ দিন আপনার আজাব থেকে বাঁচান, যেদিন আপনি আপনার সকল বান্দাকে উঠাবেন। [৭৫]

টিকাঃ
[৭৫] জামেউল আহাদিস: ২১/১১৮; কানযুল উম্মাল

📘 ইলা মাগফিরাহ 📄 আলো এবং আঁধারের যুদ্ধ

📄 আলো এবং আঁধারের যুদ্ধ


মানুষের অন্তর হল একটি আয়না। এই আয়নাকে যদি গুনাহ এবং নাফরমানীর মরিচা ও ময়লা থেকে পবিত্র করে নেওয়া যায়, তাহলে এটা নুরে এলাহির দ্বারা চমকাতে শুরু করে। মানুষের যে গুনাহই সংগঠিত হয়ে থাকে, তা অন্তরে একটি যুলমত তথা অন্ধকার ও কালো দাগের ন্যায় বসে যায়। আর ইবাদাত একটি নুর হয়ে উক্ত অন্ধকার ও কালো দাগকে দূর করে দেয়। সুতরাং এভাবেই অন্তরে নুর এবং যুলমত ও আলো এবং অন্ধকারের লড়াই চলতে থাকে। আর যখনই যুলমত ও অন্ধকার শক্তিশালী হতে থাকে, তখন তাওবা এমন এক আলোকিত ইবাদাত রূপে আবির্ভূত হয় যে, তার আলোতে অন্ধকার পরাজয় বরণ করে থাকে এবং অন্তর নতুন করে পবিত্র ও পরিচ্ছন্ন হয়ে যায়। [৮০]

টিকাঃ
[৮০] কিমিয়ায়ে সা'আদাত

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية