📘 ইলা মাগফিরাহ 📄 তাওবার দরজা সকলের জন্য উন্মুক্ত

📄 তাওবার দরজা সকলের জন্য উন্মুক্ত


গুনাহগারদের জন্য সুসংবাদ। আল্লাহ তা'আলা অধিক তাওবাকারীকে ভালোবাসেন। যেমন পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ করেন-
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ
। "নিশ্চয় আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন। "
সুবহানাল্লাহ! গুনাহগারদের জন্য কত বড় সুসংবাদ যে, তাওবা করবে আর আল্লাহ তা'আলার প্রিয় হয়ে যাবে।

টিকাঃ
[৭৬] বাকারা- ২: ২২২

📘 ইলা মাগফিরাহ 📄 তাওবা করো হে আমার বোনেরা! তাওবা করো

📄 তাওবা করো হে আমার বোনেরা! তাওবা করো


তাওবা করো আমার বোনেরা! তাওবা করো। মুসলিম নারী সালাতের মধ্যে আরাম ও প্রশান্তি পায় এবং কখনোই সালাতে অলসতা করতে পারে না। বরং সে তো সকল সমস্যা সালাতের মাধ্যমেই সমাধান করে থাকে। এটা বাজারে যাওয়ার মন্দ প্রভাব। বর্তমানে কি বাজারের পরিবেশ এমন উপযুক্ত যে, মুসলিম বোন সেখানে যেতে পারে? হে আমার বোনেরা! আল্লাহর জন্য বাজারে যাওয়া ছেড়ে দাও। একান্ত বাধ্য হয়ে যদি যেতেই হয়, তাহলে শুধুমাত্র স্বামীর সাথে যাবে। না বাবার সাথে, না ভাই ও ছেলের সাথে। শুধুমাত্র স্বামীর সাথেই যাবে। আর মুসলিম স্বামীদের প্রতি অনুরোধ তারা যেন তাদের স্ত্রীদেরকে বাজারে না নিয়ে যায়। বরং সবকিছু নিজেরাই নিয়ে আসে। মনে রাখবেন! যুবতী নারীরা যদি বাজারে যেতে থাকে, তাহলে অনেক কিছুই ধ্বংস হয়ে যাবে।

📘 ইলা মাগফিরাহ 📄 আমাদের মুসলিম বোনেরা অনেক উচ্চ মর্যাদাশীল

📄 আমাদের মুসলিম বোনেরা অনেক উচ্চ মর্যাদাশীল


আমাদের মুসলিম বোনেরা অনেক উচ্চ মর্যাদাশীল। তাদের কাজ এটা নয় যে, বাজারে গিয়ে পুরুষদের সাথে বেচা-কেনা করবে কিংবা মোবাইলের উপর নিজের মূল্যবান সময় নষ্ট করবে। বর্তমান সময়ের মুসলিম নারী সালাতের স্বাদ ও শক্তি থেকে বঞ্চিত। এর অন্যতম কারণ হল- বাজারে যাওয়া এবং মোবাইলের অবৈধ ও অহেতুক ব্যবহার করা। হে আমার বোনেরা! কবরসমূহ মুখ হা করে অপেক্ষা করছে। শুকরিয়া আদায় করুন যে, এখনো শরীরে প্রাণ আছে এবং তাওবার দরজা খোলা আছে।

📘 ইলা মাগফিরাহ 📄 একটি হৃদয়বিদারক ঘটনা

📄 একটি হৃদয়বিদারক ঘটনা


কিছুদিন পূর্বে জনৈক বুজুর্গের নিকট গিয়েছিলাম। সেখানে গিয়ে জানতে পারলাম যে, কয়েকদিন পূর্বে এই বুজুর্গ অনেক পেরেশান ছিলেন। তার চেহারা হলুদ হয়ে গিয়েছিল এবং সর্বদা শুধু অশ্রু প্রবাহিত হচ্ছিল। লোকেরা অনেক জিজ্ঞাসাবাদের পরে বলেছেন যে, গ্রামের কবরস্তানে এক মহিলার উপর আজাব হচ্ছে। তার আজাবের ভয়াবহতার কারণে আমার এ অবস্থা হয়েছে। অতঃপর উক্ত বুজুর্গ ও সকল মুসল্লী খুব কান্নাকাটি করে দু'আ করেছেন। তখন উক্ত আজাব ঠাণ্ডা হয়েছে। কোথায় গেল আজ সিজদায় পড়ে কেঁদে কেঁদে ইবাদাতকারী মহীয়সী নারীগণ? কোথায় গেল আজ লজ্জাশীলা সে সকল নারীগণ, যারা পর্দাকে আল্লাহ তা'আলার নি'আমত মনে করে অন্তর থেকে গ্রহণ করেছে। অতঃপর স্বীয় চেহারা, কান ও চক্ষুকে সকল গুনাহ থেকে হেফাজত করেছে। কোথায় গেল আজ সেই আল্লাহর বান্দীগণ, যারা উঠতে-বসতে তাওবা ও ইস্তিগফারে লিপ্ত থাকত?

ফন্ট সাইজ
15px
17px