📘 ইলা মাগফিরাহ 📄 গুনাহের পরে নেকি

📄 গুনাহের পরে নেকি


عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِنَّ مَثَلَ الَّذِي يَعْمَلُ السَّيِّئَاتِ ثُمَّ يَعْمَلُ الْحَسَنَاتِ كَمَثَلِ رَجُلٍ كَانَتْ عَلَيْهِ دِرْعُ ضَيِّقَةٌ قَدْ خَنَقَتْهُ ثُمَّ عَمِلَ حَسَنَةٌ فَأَنْفَكَّتْ حَلُقَةٌ، ثُمَّ عَمِلَ حَسَنَةٌ أُخْرَى فَانْفَكَّتْ أُخْرَى حَتَّى يَخْرُجَ إِلَى الْأَرْضِ
“হজরত উকবা ইবনে আমের রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- যে ব্যক্তি গুনাহের পরে নেকি করে, তার উপমা হল এমন, যেমন কোন ব্যক্তির শরীরে সংকীর্ণ লৌহবর্ম রয়েছে। এমন সংকীর্ণ যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। অতঃপর সে একটি নেকি করে তো লৌহবর্মের একটি কড়া খুলে যায়। তারপর আরেকটি নেকি করে তো আরেকটি কড়া খুলে। এভাবে খুলতে খুলতে সে জমিনের উপর সম্পূর্ণ মুক্ত হয়ে যায়।”

টিকাঃ
[৬৬] আহমাদ; তাবরানী

📘 ইলা মাগফিরাহ 📄 গুনাহগার হয়ে গেল সিদ্দীক

📄 গুনাহগার হয়ে গেল সিদ্দীক


হজরত কা'ব রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত—বনি ইসরাইলে এক ব্যক্তির কোন গুনাহ হয়ে গেছে। তখন উক্ত গুনাহের উপর অত্যন্ত পেরেশান হল যে, পেরেশানির কারণে কখনো এদিকে যায় তো কখনো ঐদিকে। আর বার বার বলছে যে, আমি আমার রবকে কীভাবে সন্তুষ্ট করব? আমি আমার রবকে কীভাবে সন্তুষ্ট করব? তার এই পেরেশান অবস্থা দেখে আল্লাহ তা'আলা তাকে সিদ্দিকীনদের অন্তর্ভুক্ত করে নিয়েছেন।
দেখেছেন! অনুশোচনা ও ভয় একজন গুনাহগারকে সিদ্দিকীনের মর্যাদায় উন্নীত করে দিয়েছে। অবশ্যই তাওবা ও ইস্তিগফার অনেক বড় এক নি'আমত। আর নি'আমত তারই নসিব হয়, যে আল্লাহ তা'আলাকে ভয় করে।

টিকাঃ
[৬৭] শুআবুল ইমান লিল বায়হাকী

📘 ইলা মাগফিরাহ 📄 ইসলাম গ্রহণের পর পুনরায় ইসলাম গ্রহণ করা

📄 ইসলাম গ্রহণের পর পুনরায় ইসলাম গ্রহণ করা


হজরত আবদুর রহমান ইবনে আবুল কাসিম রাহি. থেকে বর্ণিত যে, একবার কাফিরদের তাওবার আলোচনা হল। যেমন পবিত্র কুরআনুল কারিমে আল্লাহ তা'আলা ইরশাদ করেন-
قُل لِلَّذِينَ كَفَرُوا إِن يَنتَهُوا يُغْفَرْ لَهُم مَّا قَدْ سَلَفَ
"যারা কুফরী করেছে আপনি তাদেরকে বলুন, যদি তারা বিরত হয় তাহলে অতীতে যা হয়েছে তাদেরকে তা ক্ষমা করা হবে।"[৬৮]
ইসলামের শত্রু কাফিরও যদি স্বীয় কুফরী থেকে ফিরে এসে ইসলাম গ্রহণ করে, তাহলে আল্লাহ তা'আলা তার অতীতের সকল অপরাধ ও গুনাহ ক্ষমা করে দিবেন। এর ভিত্তিতে হজরত আবদুর রহমান বলেন- যেখানে কাফিরদের সাথেই এ অবস্থা, তাহলে আমি আশাবাদী যে, মুসলিমদের আল্লাহ তা'আলার নিকট এরচেয়েও ভাল হবে। আমার নিকট বর্ণনা পৌঁছেছে যে, মুসলিমদের তাওবা করা হল এমন, যেমন ইসলাম গ্রহণের পর পুনরায় ইসলাম গ্রহণ করা। অর্থাৎ তাওবার দ্বারা অতীতের সকল গুনাহ মাফ হয়ে যায়। [৬৯]

টিকাঃ
[৬৮] আনফাল- ৮: ৩৮
[৬৯] এহইয়াউল উলুম (সারমর্ম)

📘 ইলা মাগফিরাহ 📄 তাওবার ওয়ায়েজদের জন্য করণীয়

📄 তাওবার ওয়ায়েজদের জন্য করণীয়


গাফলত ও গুনাহের ব্যাধি অত্যন্ত ব্যাপক। এই রোগের ডাক্তার হলেন উলামায়ে কেরাম। যেহেতু সকল ব্যাধির মূল হল দুনিয়ার মহব্বত, তাই উলামায়ে কেরামের উচিত যে, তারা দুনিয়ার মহব্বত থেকে নিজেকে বাঁচানো। যেন উম্মতের সঠিক চিকিৎসা করতে পারে। মুসলিমদেরকে তাওবা ও ইস্তিগফারের উপর নিয়ে আসার জন্য উলামায়ে কেরাম নিজেদের বয়ান ও বক্তৃতায় নিম্নের চারটি বিষয় অবশ্যই বয়ান করা উচিত। যথা-
১. কুরআনুল কারিমের ঐ আয়াত ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঐ হাদিসসমূহ যা নাফরমান ও গুনাহগারদেরকে ভীত-সন্ত্রস্ত করে তুলে।
২. হজরত আম্বিয়া আলাইহিস সালাম ও সালাফে সালেহীনের ঐ সকল ঘটনাবলী, যেগুলোতে অনর্থক কাজ ও গুনাহের উপর অবতীর্ণ বিপদ-মুসিবাতের ও তাওবার আলোচনা রয়েছে।
৩. গুনাহের কারণে দুনিয়াতেই কী কী ক্ষতি হয়, তা বর্ণনা করা। কেননা সাধারণ মানুষ দুনিয়ার বিপদ ও ক্ষতিকে বেশি ভয় করে।
৪. প্রতিটি গুনাহের ভিন্ন ভিন্ন ভয়াবহতা যা কুরআন-সুন্নাহতে এসেছে।

ফন্ট সাইজ
15px
17px