📘 ইলা মাগফিরাহ 📄 নেকির উপর গর্ব নয়, গুনাহের উপর অনুতপ্ত হওয়া চাই

📄 নেকির উপর গর্ব নয়, গুনাহের উপর অনুতপ্ত হওয়া চাই

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: النَّادِمُ يَنْتَظِرُ التَّوْبَةَ وَالْمُعْجِبُ يَنْتَظِرُ الْمَقْتَ
"হজরত ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী বর্ণনা করেন—গুনাহের উপর অনুতপ্ত তাওবার অপেক্ষা করে থাকে। আর নেকির উপর গর্বে লিপ্ত ব্যক্তি অপেক্ষা করে আল্লাহ তা'আলার গজবের।"
আল্লাহ তা'আলা রক্ষা করুন। অনেক লোক নেককাজ করেও ধ্বংস হয়ে যায়। কারণ সে আল্লাহ তা'আলার প্রদত্ত তাওফিক থেকে দৃষ্টি সরিয়ে তাকে নিজের যোগ্যতা মনে করে আল্লাহ তা'আলার অসন্তুষ্টি অর্জন করে। আর অনেক সৌভাগ্যবান লোক গুনাহ করেও সফল হয়ে যায় এবং সে এমনভাবে অনুতপ্ত হয় এবং এমনভাবে আল্লাহ তা'আলার সন্তুষ্টি অর্জন করে নেয়।

টিকাঃ
[৪৯] মাজমাউয যাওয়ায়েদ: হাদিস নং ১৭৫১৬

📘 ইলা মাগফিরাহ 📄 সৌভাগ্যবান হল তাওবার উপর মৃত্যুবরণকারী

📄 সৌভাগ্যবান হল তাওবার উপর মৃত্যুবরণকারী

عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: الْمُؤْمِنُ وَاهِ رَاقِعُ فَسَعِيدُ مَنْ هَلَكَ عَلَى رَقْعِهِ
“হজরত জাবের রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-মুমিন গুনাহগার তাওবাকারী হয়ে থাকে। (অর্থাৎ কখনো গুনাহ করে কখনো তাওবা করে।) সৌভাগ্যবান হল ঐ ব্যক্তি, যার মৃত্যু আসে তাওবাবস্থায়।"

টিকাঃ
[৫০] তাবরানী

عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: الْمُؤْمِنُ وَاهِ رَاقِعُ فَسَعِيدُ مَنْ هَلَكَ عَلَى رَقْعِهِ

“হজরত জাবের রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন—মুমিন গুনাহগার তাওবাকারী হয়ে থাকে। (অর্থাৎ কখনো গুনাহ করে কখনো তাওবা করে।) সৌভাগ্যবান হল ঐ ব্যক্তি, যার মৃত্যু আসে তাওবাবস্থায়।"[৫০]

টিকাঃ
[৫০] তাবরানী

📘 ইলা মাগফিরাহ 📄 পরিপূর্ণ পবিত্রতা

📄 পরিপূর্ণ পবিত্রতা

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: التَّائِبُ مِنَ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ
“হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- গুনাহ থেকে তাওবাকারীর উপমা হল ঐ ব্যক্তির ন্যায় যে কোন গুনাহই করেনি।"

টিকাঃ
[৫১] সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৪২৫০

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: التَّائِبُ مِنَ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ

“হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন— গুনাহ থেকে তাওবাকারীর উপমা হল ঐ ব্যক্তির ন্যায় যে কোন গুনাহই করেনি।"[৫১]

টিকাঃ
[৫১] সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৪২৫০

📘 ইলা মাগফিরাহ 📄 শয়তানের শিক্ষা

📄 শয়তানের শিক্ষা

শয়তান বলে যে, কতদিন তোমাদের তাওবা কবুল হবে? তোমরা তো প্রতিদিনই তাওবা ভঙ্গ কর। তাই এখন তাওবা করা ছেড়ে দাও। তাওবা তোমাদের সাধ্যের বস্তু নয়। গুনাহ তোমাদের থেকে ছুটতে পারে না। তোমরা আসলেই হতভাগা। এজন্য এভাবে প্রতিদিন তাওবা করা এবং এরপর তা ভঙ্গ করে আবার তাওবা করা যথেষ্ট মনে কর। আমার সামনে আত্মসমর্পণ কর এবং নিজেকে হতভাগা মনে করে গুনাহে ডুবে যাও।
এটা শয়তানের শিক্ষা। কিন্তু আমাদের মহান রব বুঝাচ্ছেন যে, তাওবা করতেই থাক। তায়েব তথা তাওবাকারী হও। তাওয়‍্যাব তথা বেশি বেশি তাওবাকারী হও। যত বড় গুনাহই হয়ে যাক সাথে সাথে দৌড়ে আমার নিকট এসে তাওবা কর। তোমাদের কোন গুনাহই আমার রহমত থেকে বড় নয়। তাওবা ভঙ্গের গুনাহ হয়ে গেছে, তাহলে এই গুনাহের জন্যও পুনরায় তাওবা করো। একদিনে যদি ৭০ বারও তাওবা ভঙ্গ হয়, তাহলে প্রত্যেক বারই খাঁটি তাওবা করতে থাক। তুমি যত বেশি তাওবা করবে, ততই আমার প্রিয় হবে। যেমন পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে- إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ
। "নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন। "

টিকাঃ
[৫২] বাকারা- ২: ২২২

শয়তান বলে যে, কতদিন তোমাদের তাওবা কবুল হবে? তোমরা তো প্রতিদিনই তাওবা ভঙ্গ কর। তাই এখন তাওবা করা ছেড়ে দাও। তাওবা তোমাদের সাধ্যের বস্তু নয়। গুনাহ তোমাদের থেকে ছুটতে পারে না। তোমরা আসলেই হতভাগা। এজন্য এভাবে প্রতিদিন তাওবা করা এবং এরপর তা ভঙ্গ করে আবার তাওবা করা যথেষ্ট মনে কর। আমার সামনে আত্মসমর্পণ কর এবং নিজেকে হতভাগা মনে করে গুনাহে ডুবে যাও।

এটা শয়তানের শিক্ষা। কিন্তু আমাদের মহান রব বুঝাচ্ছেন যে, তাওবা করতেই থাক। তায়েব তথা তাওবাকারী হও। তাওয়‍্যাব তথা বেশি বেশি তাওবাকারী হও। যত বড় গুনাহই হয়ে যাক সাথে সাথে দৌড়ে আমার নিকট এসে তাওবা কর। তোমাদের কোন গুনাহই আমার রহমত থেকে বড় নয়। তাওবা ভঙ্গের গুনাহ হয়ে গেছে, তাহলে এই গুনাহের জন্যও পুনরায় তাওবা করো। একদিনে যদি ৭০ বারও তাওবা ভঙ্গ হয়, তাহলে প্রত্যেক বারই খাঁটি তাওবা করতে থাক। তুমি যত বেশি তাওবা করবে, ততই আমার প্রিয় হবে। যেমন পবিত্র কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে— إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ
। "নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন। "[৫২]

টিকাঃ
[৫২] বাকারা- ২: ২২২

ফন্ট সাইজ
15px
17px