📘 ইলা মাগফিরাহ 📄 তাওবার পদ্ধতি

📄 তাওবার পদ্ধতি


عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ ﷺ: يَا عَائِشَةُ إِنْ كُنْتِ الْمَمْتِ بِذَنْبٍ فَاسْتَغْفِرِي اللَّهَ فَإِنَّ التَّوْبَةَ مِنَ الذَّنْبِ النَّدَامَةُ وَالْاسْتِغْفَارُ

"হজরত আয়েশা রাদিআল্লাহু আনহা বলেন (ইফকের ঘটনার সময়) আমাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন— হে আয়েশা! তুমি যদি গুনাহে লিপ্ত হয়ে থাক, তাহলে আল্লাহ তা'আলার নিকট ক্ষমা প্রার্থনা কর। কেননা গুনাহের তাওবা এটাই যে, গুনাহের উপর অনুতপ্ত হওয়া এবং ইস্তিগফার করা। "[১৯]

আল্লাহ তা'আলা কুরআনুল কারিমে হজরত আয়েশা রাদিআল্লাহু আনহার পবিত্রতা বর্ণনা করে আয়াত অবতীর্ণ করেছেন এবং তার উপর গুনাহের অপবাদ আরোপকারীদের জন্য তাঁর অভিশাপ ও শাস্তির ঘোষণা দিয়েছেন।

টিকাঃ
[১৯] মুসনাদে আহমাদ: হাদিস নং ২৬২৭৯; মাজমাউয যাওয়ায়েদ: ১০/২৩৬

📘 ইলা মাগফিরাহ 📄 তাওবার নিয়ম

📄 তাওবার নিয়ম


عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ: إِذَا عَمِلْتَ سَيِّئَةً فَأَحْدِثُ عِنْدَهَا تَوْبَةٌ: السِّرُّ بِالسِّرِّ وَالْعَلَانِيَةُ بِالْعَلَانِيَةِ

"হজরত আতা ইবনে ইয়াসার রাদিআল্লাহু আনহু থেকে মুরসাল বর্ণনা এসেছে, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন—যখন তুমি কোন গুনাহ করে ফেল, তখন উক্ত গুনাহ সংঘটিত হওয়ার সাথে সাথেই তাওবা করে নাও। গোপন গুনাহের জন্য গোপন তাওবা। প্রকাশ্য গুনাহের জন্য প্রকাশ্যে তাওবা। [২০]

টিকাঃ
[২০] কিতাবুয যুহদ: ইমাম আহমাদ রাহি,

📘 ইলা মাগফিরাহ 📄 ঠাট্টা নয়, তাওবা কর

📄 ঠাট্টা নয়, তাওবা কর


عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللهِ ﷺ: التَّائِبُ مِنَ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ، وَالْمُسْتَغْفِرُ مِنَ الذَّنْبِ وَ مُقِيمُ عَلَيْهِ كَالْمُسْتَهْزِئِ بِرَبِّهِ وَমِنْ أَذَى مُسْلِمًا كَانَ عَلَيْهِ مِنَ الذُّنُوْبِ مِثْلُ مَنَابَتِ النَّخْلِ

"হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন— গুনাহ থেকে তাওবাকারীর উপমা হল ঐ ব্যক্তির ন্যায়, যার কোন গুনাহ নেই। আর গুনাহে লিপ্ত থাকা অবস্থায় ইস্তিগফারকারী ব্যক্তি হল স্বীয় রবের সাথে ঠাট্টাকারীর ন্যায়। আর যে ব্যক্তি কোন মুসলিম ব্যক্তিকে কষ্ট দেবে, যত খেজুর গাছ জন্মিবে তার সমপরিমাণ গুনাহ ঐ ব্যক্তির হবে। অর্থাৎ অধিক গুনাহ। মদিনায় যেহেতু খেজুরের আধিক্য ছিল এজন্য খেজুর গাছের উপমা দিয়েছেন।" [২১]

টিকাঃ
[২১] বায়হাকী: শুআবুল ইমান

📘 ইলা মাগফিরাহ 📄 তাওবা কবুল হওয়ার নিদর্শন

📄 তাওবা কবুল হওয়ার নিদর্শন


কোন বান্দা যখন খাঁটি অন্তরে তাওবা করে, আল্লাহ তা'আলা এমন তাওবাকারীকে ভালোবাসেন। যেমন কুরআনুল কারিমে আল্লাহ তা'আলা ইরশাদ করেন—
إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ
। “নিশ্চয় আল্লাহ তাওবাকারীকে ভালবাসেন। "[২২]

যে ব্যক্তির তাওবা কবুল হয়ে যায়, আল্লাহ তা'আলার ভালোবাসার বরকতে তার কয়েকটি নিদর্শন লাভ হয়। যথা—
ক. নেককার ও ইমানদারদের সংশ্রবের আগ্রহ এবং খারাপ বন্ধু-বান্ধব এবং মন্দ লোকদের সংশ্রব থেকে বেঁচে থাকা।
খ. গুনাহ থেকে দূরে থাকা এবং নেক কাজের আগ্রহ।
গ. অন্তর থেকে দুনিয়ার মহব্বত ও ভালোবাসা বের হয়ে যাওয়া। দুনিয়া তার হাতে থাকবে, কিন্তু অন্তরে প্রবেশ করবে না। সে তার দুনিয়াকেও দীন অনুযায়ী চালাবে এবং খরচ করবে।
ঘ. আল্লাহ তা'আলার বিধানসমূহ এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতসমূহের অনুসরণের আগ্রহ। [২৩]

টিকাঃ
[২২] বাকারা- ২: ২২২
[২৩] আল-হুব্বু ওয়াল-বুগদু ফিল-কুরআন

ফন্ট সাইজ
15px
17px