📘 ইলা মাগফিরাহ 📄 ইনাবাত অর্থ তাওবা এবং আল্লাহর দিকে ফিরে আসা

📄 ইনাবাত অর্থ তাওবা এবং আল্লাহর দিকে ফিরে আসা


প্রসিদ্ধ আরবী অভিধান লিসানুল আরবে লিখেন—
ناب فلان الى الله تعالى واناب اليه انابة فهو منيب: اقبل وتاب ورجع الى الطاعة
অর্থাৎ ناب এবং اناب الى الله অর্থ হল অভিমুখী হওয়া। তাওবা করা এবং আল্লাহ তা'আলার আনুগত্যের দিকে ফিরে আসা। যেমন আল্লাহ তা'আলা ইরশাদ করেন—
وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ
"আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তোমাদের উপর আজাব আসার পূর্বেই তাঁর কাছে আত্মসমর্পণ কর।"[৮]

এক বর্ণনা মতে এই আয়াতটি ঐ ব্যক্তিদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে, যাদেরকে ইসলাম গ্রহণের কারণে মক্কায় অনেক জুলুম-নির্যাতন করা হয়েছে। যার ফলে তারা কুফুরী বাক্য বলে ফেলেছে। তখন তাদের সম্পর্কে বলা হচ্ছিল যে, এ লোকেরা যদি এখন দ্বিতীয় বার মুসলমান হয়ও তথাপিও তাদেরকে ক্ষমা করা হবে না। তখন আল্লাহ তা'আলা ঘোষণা করলেন যে, তারা যদি তাওবা করে নেয় এবং ইসলাম গ্রহণ করে, তাহলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। [৯]

আরও একটি প্রসিদ্ধ অভিধান "আস-সিহাহ” গ্রন্থে এসেছে—
واناب الى الله اي اقبل وتاب
অর্থাৎ ইনাবাত ইলাল্লাহ অর্থ হল—অভিমুখী হওয়া ও তাওবা করা। [১০]

টিকাঃ
[৮] যুমার- ৩৯: ৫৪
[৯] লিসানুল আরব: ১৪/৩১৯
[১০] আস-সিহাহ: ১/২২৯

📘 ইলা মাগফিরাহ 📄 বান্দার তাওবায় আল্লাহ তা‘আলা কেমন খুশি হন?

📄 বান্দার তাওবায় আল্লাহ তা‘আলা কেমন খুশি হন?


اللهُ أَفْرَحُ بِتَوْبَةِ التَّائِبِ مِنَ الظَّمْآنِ الْوَارِدِ؛ وَমِنَ الْعَقِيْمِ الْوَالِدِ وَমِنَ الضَّالِ الْوَاجِدِ؛ فَمَنْ تَابَ إِلَى اللَّهِ تَوْبَةٌ نَصُوْحًا اَنْسَى اللَّهُ حَافِظَيْهِ وَجَوارِحَهُ وَبِقَاعَ الْاَرْضِ كُلَّهَا خَطَايَاهَ وَذُنُوْبَهُ

“আল্লাহ তা'আলা তাওবাকারীর তাওবার দ্বারা পিপাসার্ত ব্যক্তি পানি পেলে ও নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করলে এবং কোন বস্তু হারানো ব্যক্তি হারিয়ে যাওয়া বস্তু পেলে যেমন খুশি হন, তারচেয়েও অধিক খুশি হন। যে ব্যক্তি আল্লাহ তা'আলার নিকট খাঁটি তাওবা করে, আল্লাহ তা'আলা তার ভুল-ত্রুটি ও গুনাহসমূহ তাঁর দুই ফেরেশতা ও গুনাহকারীর অঙ্গ-প্রত্যঙ্গসমূহ এবং জমিনের সকল অংশকে ভুলিয়ে দেন।”[১১]

অর্থাৎ একজন পিপাসার্ত ব্যক্তি পানি পেলে যেমন খুশি হয় অথবা কোন নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করলে যেমন খুশি হয় কিংবা কোন বস্তু হারানো ব্যক্তি হারিয়ে যাওয়া বস্তু ফিরে পেলে যেমন খুশি হন, আল্লাহ তা'আলা স্বীয় বান্দার তাওবার উপর এরচেয়েও অধিক খুশি হন।

টিকাঃ
[১১] আবুল আব্বাস

📘 ইলা মাগফিরাহ 📄 কতক্ষণ পর্যন্ত তাওবা কবুল হবে?

📄 কতক্ষণ পর্যন্ত তাওবা কবুল হবে?


عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّ اللَّهَ يَقْبَلُ تَوْبَةَ الْعَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ

"হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিআল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন— আল্লাহ তা'আলা বান্দার তাওবা কবুল করে থাকেন বান্দার গড়গড়া তথা মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত। (মৃত্যুর বিভীষিকা শুরু হওয়ার পর আর তাওবা কবুল হবে না।)"[১২]

টিকাঃ
[১২] সুনানে তিরমিজি: হাদিস নং ৩৫৩৭: সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৪২৫৩; মুসনাদে আহমাদ: হাদিস নং ৬১৬০

📘 ইলা মাগফিরাহ 📄 তাওবা একমাত্র আল্লাহর জন্য

📄 তাওবা একমাত্র আল্লাহর জন্য


عَنِ الْأَسْوَدِ بْنِ سَرِيعٍ أَنَّ النَّبِيَّ ﷺ أُتِيَ بِأَسِيرٍ فَقَالَ: اللَّهُمَّ إِنِّي أَتُوْبُ إِلَيْكَ وَلَا أَتُوْبُ إِلَى مُحَمَّدٍ، فَقَالَ النَّبِيُّ ﷺ عَرَفَ الْحَقَّ لِأَهْلِهِ

“হজরত আসওয়াদ ইবনে সারী রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে এক বন্দিকে আনা হল, যে বলেছে হে আল্লাহ! আমি আপনার দরবারে তাওবা করছি। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে নয়। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কথা শুনে বললেন—عَرَفَ الْحَقَّ لِأَهْلِهِ অর্থাৎ সে হকদারের হককে সঠিকভাবে বুঝেছে। "[১৩]

টিকাঃ
[১৩] মুসনাদে আহমাদ: হাদিস নং ১৫৫৮৭

ফন্ট সাইজ
15px
17px