📘 ইলা মাগফিরাহ 📄 ইস্তিগফারের ফারুকী আমল

📄 ইস্তিগফারের ফারুকী আমল


হজরত আবু মারওয়ান আসলামী রাহি. থেকে বর্ণিত, তিনি হজরত উমর রাদিআল্লাহু আনহুর সাথে ইস্তিসকার জন্য বের হইলেন। তখন হজরত উমর রাদিআল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে সালাতের স্থানে পৌঁছা পর্যন্ত উচ্চ আওয়াজে এই দু'আটি একাধারে পড়ছিলেন। দু'আটি হল-

اللَّهُمَّ اغْفِرْ لَنَا إِنَّكَ كُنْتَ غَفَّارًا

অর্থ: হে আল্লাহ! আমাদেরকে ক্ষমা করে দিন। বাস্তবেই আপনি অনেক বেশী ক্ষমাকারী।

টিকাঃ
৭২. কানযুল উম্মাল: হাদিস নং ২২৫৩৭; জামেউল আহাদিস: হাদিস নং ২৯৩৩৬

📘 ইলা মাগফিরাহ 📄 রোগ থেকে আরোগ্য লাভের জন্য ইস্তিগফারের আমল

📄 রোগ থেকে আরোগ্য লাভের জন্য ইস্তিগফারের আমল


হজরত আবু দারদা রাদিআল্লাহু আনহু বলেন, আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এটা বলতে শুনেছি যে, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা তোমাদের কারো কোন ভাই অসুস্থ হয়ে যায়, তাহলে এই দু'আ পাঠ কর-

رَبَّنَا اللهُ الَّذِي فِي السَّمَاءِ تَقَدَّسَ اسْمُكَ أَمْرُكَ فِي السَّمَاءِ وَالْأَرْضِ كَمَا رَحْمَتُكَ فِي السَّمَاءِ فَاجْعَلْ رَحْمَتَكَ فِي الْأَرْضِ اغْفِرْ لَنَا حُوبَنَا وَخَطَايَانَا أَنْتَ رَبُّ الطَّيِّبِينَ أَنْزِلْ رَحْمَةٌ مِنْ رَحْمَتِكَ وَشِفَاءٌ مِنْ شِفَابِكَ عَلَى هَذَا الْوَجَعِ فَيَبْرَأَ

অর্থ: আমাদের রব হলেন আল্লাহ। যিনি সর্বোচ্চে অধিষ্ঠিত। হে আল্লাহ আপনার নাম পবিত্র। আসমান ও জমিনে আপনার কর্তত্বই চলে। আসমানে যেভাবে আপনার রহমত রয়েছে, জমিনেও সেভাবে আপনার রহমত নাযিল করুন। আপনি আমাদের গুনাহসমূহ এবং ভুলত্রুটিসমূহ ক্ষমা করুন। আপনি পবিত্র লোকদের রব। আপনি এই অসুস্থতার উপর আপনার রহমত এবং আরোগ্যতা নাজিল করুন। যেন তা দূর হয়ে যায়।

টিকাঃ
৭৩. সুনানে আবু দাউদ: হাদিস নং ৩৮৯২

📘 ইলা মাগফিরাহ 📄 অনেক প্রিয় একটি ইস্তিগফার

📄 অনেক প্রিয় একটি ইস্তিগফার


হজরত আলী রাদিআল্লাহু আনহু থেকে একটি মারফু বর্ণনা রয়েছে যে, এই দু'আটিও আল্লাহ তা'আলার পছন্দনীয় বাক্যসমূহের মধ্য হতে অন্যতম। দু'আটি হল-
اللَّهُمَّ لَا إِلَهَ إِلَّا أَنْتَ لَا نَعْبُدَ إِلَّا إِيَّاكَ اللَّهُمَّ لَا نُشْرِكَ بِكَ شَيْئًا اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاগْفِرْ لِي فَإِنَّهَ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

অর্থ: হে আল্লাহ! আপনি ব্যতীত আর কোন উপাস্য নেই। হে আল্লাহ! আমরা আপনি ব্যতীত অন্য কারো ইবাদাত করি না। হে আল্লাহ! আমরা আপনার সাথে কাউকে শরিক করি না। হে আল্লাহ! আমি আমার জীবনের উপর জুলুম করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। কেননা আপনি ব্যতীত আর কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।

টিকাঃ
৭৪. জামেউল আহাদিস: হাদিস নং ৪৫৩০৭; কানযুল উম্মাল: হাদিস নং ৫০৫৩

📘 ইলা মাগফিরাহ 📄 কিয়ামত পর্যন্ত সংরক্ষিত ইস্তিগফার

📄 কিয়ামত পর্যন্ত সংরক্ষিত ইস্তিগফার


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-কোন ব্যক্তি যদি এই দু'আটি পাঠ করে, তাহলে পাঠ করার সাথে সাথেই তা লিপিবদ্ধ করে নেওয়া হয় এবং তা আরশের সাথে লটকিয়ে রাখা হয়। দু'আ পাঠকারীর কোন গুনাহ এটাকে মিটাতে পারে না। কিয়ামতের দিন আল্লাহ তা'আলার সাথে সাক্ষাত হওয়া পর্যন্ত এই দু'আটি সংরক্ষিত থাকে। দু'আটি হল-

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوْبُ إِلَيْهِ

টিকাঃ
৭৬. মাজমাউয-যাওয়ায়েদ

ফন্ট সাইজ
15px
17px