📘 ইলা মাগফিরাহ 📄 এক নজরে চারটি কুরআনী দু‘আ ও অজিফা

📄 এক নজরে চারটি কুরআনী দু‘আ ও অজিফা


১. যে ব্যক্তি বিপদ-মুসিবতে ফেঁসে যায়, সে যেন এ দু'আ পাঠ করে- لَا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

২. যে ব্যক্তি কোন বিপদের আশঙ্কা করে, সে যেন এ দু'আ পাঠ করে- حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

৩. যে ব্যক্তি কোন শত্রুর ষড়যন্ত্রের আশঙ্কা করে, সে যেন এ দু'আ পাঠ করে- وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ

৪. যে ব্যক্তি জান্নাত এবং শুভ পরিণতির প্রত্যাশা করে, সে যেন পাঠ করে- مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

ফায়দা: পবিত্র কুরআনুল কারিমের নির্ভরযোগ্য কোন তাফসির গ্রন্থে উপর্যুক্ত আয়াতসমূহের অর্থ ও তাফসির বিস্তারিত পাঠ করে নিলে ইন শা'আল্লাহ অনেক উপকার হবে।

টিকাঃ
৪৯. প্রাগুক্ত- ৪০:৪৫
৫০. কাহাফ- ১৮: ৩৯
৫১. প্রাগুক্ত- ১৮: ৪০

📘 ইলা মাগফিরাহ 📄 ইস্তিগফারের জন্য গ্রহণযোগ্য মাসনুন দু‘আসমূহ

📄 ইস্তিগফারের জন্য গ্রহণযোগ্য মাসনুন দু‘আসমূহ


হজরত আবদুল্লাহ ইবনে জাফর রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি এই দু'আটি সম্পর্কে বলেন যে, আমার চাচা বলেছেন—তাকে এই দু'আ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছেন। দু'আটি হল—

لَا إِلَهَ إِلَّا اللَّهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَرْشَ الْعَظِيمِ؛ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ اللَّهُمَّ اغْفِرْ لِي : أَللَّهُمَّ ارْحَمْنِي اللَّهُمَّ تَجَاوَزْ عَنِّي

ফায়দা: কোন কোন বর্ণনায় فَإِنَّكَ عَفُوٌّ غَفُوْরٌ শব্দসমূহ অতিরিক্ত রয়েছে।

টিকাঃ
৬৯. নাসাঈ; সুনানে কুবরা

📘 ইলা মাগফিরাহ 📄 ইস্তিগফার দ্বারা রোগীর চিকিৎসা

📄 ইস্তিগফার দ্বারা রোগীর চিকিৎসা


হজরত আবদুল্লাহ ইবনুল হাসিন রাহি. থেকে বর্ণিত, সালেহ নামে তার এক পুত্র অসুস্থ ছিল। আবদুল্লাহ বিন জাফর রাহি. তার নিকট আসলেন এবং বললেন, তুমি পাঠ করতে—

لَا إِلٰهَ إِلَّا اللهُ الْحَلِيمُ الْكَرِيمُ سُبْحَانَ اللهِ رَبِّ الْعَرْشِ الْعَظِيمِ اَللَّهُمَّ اغْفِرْلِ ، اَللَّهُمَّ ارْحَمْنِي ، اَللَّهُمَّ تَجَاوَزْعَنِّي ، اَللَّهُمَّ اعْفُ عَنِّى فَاِنَّكَ غَفُوْরُ الرَّحِيْمُ

অর্থ: আল্লাহ তা'আলা ব্যতীত আর কোন ইলাহ নেই। যিনি অত্যন্ত সহনশীল ও মহানুভব। পবিত্রতা বর্ণনা করছি, যিনি মহান আরশের রব। হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন। হে আল্লাহ! আমার উপর অনুগ্রহ করুন। হে আল্লাহ! আমায় দয়া করুন। হে আল্লাহ! আমাকে মাফ করে দিন। কেননা আপনি অত্যন্ত ক্ষমাশীল ও অনুগ্রহকারী।

টিকাঃ
৭০. ইবনু আবি শায়বা; নাসাঈ; হিলইয়াতুল আউলিয়া

📘 ইলা মাগফিরাহ 📄 নিজের পরিবার-পরিজনকে ইস্তিগফার শিক্ষা দেওয়া

📄 নিজের পরিবার-পরিজনকে ইস্তিগফার শিক্ষা দেওয়া


আম্মাজান হজরত উম্মে সালামা রাদিআল্লাহু আনহা একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট দু'আ শেখানোর দরখাস্ত করলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি পাঠ কর-

اَللَّهُمَّ رَبَّ مُحَمَّدٍ النَّبِيِّ اغْفِرْ لِي ذَنْبِي وَأَذْهِبْ غَيْظَ قَلْبِي وَأَجِرْنِي مِنْ مُضِلَّاتِ الْفِتَنِ مَا أَحْيَيْتَنَا

অর্থ: হে আল্লাহ! নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রব! আমার গুনাহ ক্ষমা করুন এবং আমার অন্তরের ক্রোধকে দূর করে দিন এবং গোটা জীবনের জন্য পথভ্রষ্টকারী ফিতনাসমূহ থেকে আমাকে বাঁচিয়ে রাখুন।

টিকাঃ
৭১. আহমাদ

ফন্ট সাইজ
15px
17px