📄 নও মুসলিমদের জন্য একটি দু‘আ
হজরত আবু মালেক আশজায়ী রাহি, তার পিতা থেকে বর্ণনা করেন-যখন কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করত, তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে সালাত শেখাতেন এবং এই দু'আটি পড়ার জন্য নির্দেশ দিতেন- اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي
অর্থ: হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন এবং আমার উপর অনুগ্রহ করুন এবং আমাকে হিদায়াত দান করুন এবং আমাকে নিরাপত্তা দান করুন এবং রিজিক দান করুন।
টিকাঃ
[৩৭] সহিহ মুসলিম: হাদিস নং ২৬৯৭; মুসনাদে আহমাদ: হাদিস নং ১৫৬১০
📄 ইস্তিগফার করুন। মৃত্যুর পূর্বে হুরদের সাক্ষাত লাভ হবে
হজরত আবু হুরাইরা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-যে ব্যক্তি সালাতের পরে সত্তর বার আল্লাহ তা'আলার নিকট ক্ষমা প্রার্থনা করবে (ইস্তিগফার করবে) আল্লাহ তা'আলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং সে ততক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বের হবে না অর্থাৎ মৃত্যুবরণ করবে না, যতক্ষণ তার হুর স্ত্রী ও জান্নাতি বালাখানার বাসস্থান অবলোকন না করবে।
টিকাঃ
[৩৯] দায়লামী
📄 নববী ইস্তিগফার
হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন-আমরা এক মজলিসে একশত বার নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই দু'আটি পাঠ করাকে গণনা করতাম-
رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَى إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
অর্থ: হে আমার রব! আমাকে ক্ষমা করে দিন। আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি তাওবা কবুলকারী অনুগ্রহকারী।
টিকাঃ
[৪১] সুনানে আবু দাউদ: হাদিস নং ১৫১৬; সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৩৮১৪; মুসনাদে আহমাদ: হাদিস নং ৩৭১৯
📄 চারটি কুরআনী উপহার
হজরত জাফর বিন মুহাম্মাদ রাহি. বলেন-আমার আশ্চর্য লাগে ঐ ব্যক্তির উপর, যে চারটি বিষয়ে লিপ্ত রয়েছে অথচ সে অপর চারটি বিষয়ে কীভাবে উদাসীন থাকে। ১. আশ্চর্য হল ঐ ব্যক্তির উপর, যে বিপদ ও পেরেশানিতে পতিত হয়েও এ দু'আ পাঠ করে না- لَا إِلَهَ إِلَّا أَنتَ سُবْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। কেননা আল্লাহ তা'আলা ইরশাদ করেন- فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ। যখন হজরত ইউনুস আলাইহিস সালাম এই দু'আ পাঠ করেছিলেন, তখন আমি তার দু'আ কবুল করেছি এবং তাকে বিপদ থেকে উদ্ধার করেছি। ২. আশ্চর্য হল ঐ ব্যক্তির উপর, যে কোন বিপদের আশঙ্কা করে অথচ এ দু'আ পাঠ করে না- حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكিলُ। ৩. আশ্চর্য হল ঐ ব্যক্তির উপর, যে কোন শত্রুর ষড়যন্ত্রের আশঙ্কা করে অথচ এ দু'আ পাঠ করে না- وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَাদِ। ৪. আশ্চর্য হল ঐ ব্যক্তির উপর, যে ব্যক্তি জান্নাতের আকাঙ্ক্ষা রাখে অথচ এ দু'আ পাঠ করে না- مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
টিকাঃ
[৪৬] আম্বিয়া- ২১:৮৮
[৪৭] আলে-ইমরান- ৩: ১৭৪
[৪৮] মু'মিন- ৪০: ৪৪