📘 ইলা মাগফিরাহ 📄 যথেষ্ট একটি দু‘আ

📄 যথেষ্ট একটি দু‘আ


হজরত সায়েব বিন ইয়াযিদ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-মানুষের দু'আর জন্য এটাই যথেষ্ট যে, তারা বলবে- اللَّهُمَّ اغْفِرْ وَارْحَمْنِي وَأَدْخِلْنِي الْجَنَّةَ
“অর্থ: হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন। আমার উপর অনুগ্রহ করুন এবং আমাকে জান্নাতে প্রবেশ করান।"

টিকাঃ
[২৮] তাবরানী; মাজমাউয-যাওয়ায়েদ

📘 ইলা মাগফিরাহ 📄 হজরত জিবরাইল আলাইহিস সালামের দু‘আ

📄 হজরত জিবরাইল আলাইহিস সালামের দু‘আ


হজরত আবু কা'ব রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-আমি কি তোমাদেরকে ঐ বস্তু শেখাবো না, যা হজরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে শিখিয়েছেন? আমি বললাম হে আল্লাহর রাসুল! অবশ্যই ইরশাদ করুন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন, তোমরা বলো- اللَّهُمَّ اغْفِرْ لِي خَطَئِ وَعَمَدِى وَهَজْلِي وَجِدَى وَلَا تَحْرِمْنِي بَرَكَةَ مَا أَعْطَيْتَنِي وَلَا تَفْتِنِي فِي مَا حَرَمْتَنِي

"অর্থ: হে আল্লাহ আমার ভুল-ত্রুটি ও ইচ্ছা-অনিচ্ছায় এবং হাসি-ঠাট্টার ছলে করা গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং আমাকে ঐ বস্তুর বরকত থেকে বঞ্চিত করবেন না, যা আপনি আমাকে দান করেছেন। আমাকে ঐ বস্তুর পরীক্ষায় ফেলবেন না, যা আপনি আমার ভাগ্যে লিখেননি।"

টিকাঃ
[৩০] মু'জামে আওসাত; তাবরানী: হাদিস নং ৭১৪৪

📘 ইলা মাগফিরাহ 📄 ইস্তিগফারের একটি পরীক্ষিত অজিফা

📄 ইস্তিগফারের একটি পরীক্ষিত অজিফা


আল্লামা জালালুদ্দীন সুয়তী রাহি. বলেন-যে কেউ দৈনিক ফজরের সালাতের পরে তিন বার নিম্নের বাক্যসমূহ দ্বারা ইস্তিগফার করবে, তাহলে ইন শা' আল্লাহ তার তিনটি উপকার হবে। যথা- ক. ইলম বা জ্ঞানের গভীরতা খ. সম্পদের প্রাচুর্য গ. রিজিকের প্রশস্ততা। ইস্তিগফারের বাক্যসমূহ হল- اسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ بَدِيعُ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا مِنْ جَمِيعِ جُرْمِي وَإِسْرَافِي عَلَى نَفْسِي وَأَتُوْبُ إِلَيْهِ। এর অর্থ কোন আলেমের কাছ থেকে জেনে নিবেন এবং নিয়মিত আমলের অংশ বানিয়ে নিন।

টিকাঃ
[৩৪] কাশফুল মাহজুব

📘 ইলা মাগফিরাহ 📄 ইস্তিগফারের সাথে রিজিকের প্রশস্ততার দু‘আ

📄 ইস্তিগফারের সাথে রিজিকের প্রশস্ততার দু‘আ


হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার খালা হজরত মাইমুনা রাদিআল্লাহু আনহার নিকট রাত্রি যাপন করলাম। রাতে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাগ্রত হলেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রুকু করলেন এবং রুকুর মধ্যে এই দু'আ পড়লেন- سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمُ। অতঃপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মাথা উঠালেন। অতঃপর আল্লাহ তা'আলার হামদ-প্রসংশা করলেন। হজরত ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু বলেন, তারপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিজদা করলেন। আর সিজদায় গিয়ে এই দু'আ পড়লেন- سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى। অতঃপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর মাথা উঠালেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উভয় সিজদার মাঝখানে এই দু'আ পড়েছিলেন- رَبِّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاجْبُرْنِي وَارْفَعْنِي وَارْزُقْنِي وَاهْدِنِي
“অর্থ: হে আমার রব! আমাকে ক্ষমা করে দিন। আমার উপর অনুগ্রহ করুন। আমাকে ভাল বানিয়ে দিন। আমাকে উচ্চ মর্যাদা দান করুন। আমাকে রিজিক দান করুন এবং আমাকে হিদায়াত দান করুন।"

টিকাঃ
[৩৫] মুসনাদে আহমাদ

ফন্ট সাইজ
15px
17px