📘 ইলা মাগফিরাহ 📄 গুনাহসমূহ ধ্বংস করার হাতিয়ার

📄 গুনাহসমূহ ধ্বংস করার হাতিয়ার


হজরত আবু মূসা আশ'আরী রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন- ইস্তিগফার হল গুনাহসমূহকে ধ্বংস করার হাতিয়ার।

টিকাঃ
[১৮] কানযুল উম্মাল: ১/২৪১; দায়লামী; জামেউস সগীর

📘 ইলা মাগফিরাহ 📄 নবিজির একটি ব্যাপক ইস্তিগফার

📄 নবিজির একটি ব্যাপক ইস্তিগফার


হজরত আবু মূসা আশআরী রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু'আ করতেন-

رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي، وَجَهْلِي وَإِسْرَافِي فِي أَمْرِي كُلِّهِ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي اللَّهُمَّ اغْفِرْ لِي خَطَايَايَ، وَعَمْدِى، وَجَهْلِي، وَهَزْلِي وَكُل ذَلِكَ عِنْدِي اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ، وَمَا أَخَرْتُ، وَمَا أَسْرَرْتُ، وَمَا أَعْلَنْتُ، أَنْتَ الْمُقَدِّمُ، وَأَنْتَ الْمُؤَخِّرُ، وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرُ

“অর্থ: হে আমার পালনকর্তা! আমার অপরাধ ও মূর্খতা এবং আমার নিজের ব্যাপারে সকল বাড়াবাড়িকে ক্ষমা করে দিন এবং ঐ সকল গুনাহসমূহ যা আমার চেয়ে আপনার ভাল জানা আছে। হে আল্লাহ! আমার জানা-অজানা এবং হাসি-ঠাট্টার ছলে করা গুনাহসমূহ ক্ষমা করে দিন এবং এ ধরনের আরও যত গুনাহ আমি করেছি। হে আল্লাহ! আমার সামনে-পেছনের, প্রকাশ্য ও গোপনের সকল গুনাহ ক্ষমা করে দিন। আপনিই সামনে অগ্রসরকারী ও আপনিই পেছনে আনয়নকারী এবং আপনিই সকল বস্তুর উপর শক্তিমান।”

টিকাঃ
[২৪] সহিহ বুখারী: হাদিস নং ৬৩৯৮; সহিহ মুসলিম: হাদিস নং ২৭১৯; মুসনাদে আহমাদ: হাদিস নং ১৯৭৩৮

📘 ইলা মাগফিরাহ 📄 সকল প্রয়োজন পূরণের পূর্ণাঙ্গ ইস্তিগফার

📄 সকল প্রয়োজন পূরণের পূর্ণাঙ্গ ইস্তিগফার


হজরত আবু উমামা বাহেলী রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাহিরে তাশরিফ আনলেন। তিনি তখন লাঠির উপর ভর দেওয়া ছিলেন। আমরা যখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখলাম তখন দাঁড়িয়ে গেলাম। অতঃপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দু'আ পাঠ করলেন-

اللَّهُمَّ اغْفِرْ لَنَا وَارْحَمْنَا ، وَارْضَ عَنَّا ، وَتَقَبَّلْ مِنَّا ، وَأَدْخِلْنَا الْجَنَّةَ وَنَحْنَا مِنَ النَّارِ ، وَأَصْلِحْ لَنَا شَأْنَنَا كُلَّهُ

অর্থ: হে আল্লাহ! আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের উপর অনুগ্রহ করুন। আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান এবং আমাদের আমলসমূহ কবুল করে নিন। আমাদেরকে জান্নাতে প্রবেশ করান এবং জাহান্নাম থেকে মুক্তি দান করুন এবং আমাদের সকল অবস্থাকে সংশোধন করে দিন। সাহাবী বলেন, আমার অত্যন্ত ভাল লেগেছে যে, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার জন্য অনেক দু'আ করেছেন। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন বললেন: আমি কি তোমাদের জন্য সকল কর্মকে একত্রিত করিনি? অর্থাৎ এ দু'আ সকল গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট।

টিকাঃ
[২৬] বায়হাকী লি শু'আবুল ইমান: হাদিস নং ২১২৬১
(২৭) সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৩৮৩৬; মুসনাদে আহমাদ: হাদিস নং ২২১৮২

📘 ইলা মাগফিরাহ 📄 যথেষ্ট একটি দু‘আ

📄 যথেষ্ট একটি দু‘আ


হজরত সায়েব বিন ইয়াযিদ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-মানুষের দু'আর জন্য এটাই যথেষ্ট যে, তারা বলবে- اللَّهُمَّ اغْفِرْ وَارْحَمْنِي وَأَدْخِلْنِي الْجَنَّةَ
“অর্থ: হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন। আমার উপর অনুগ্রহ করুন এবং আমাকে জান্নাতে প্রবেশ করান।"

টিকাঃ
[২৮] তাবরানী; মাজমাউয-যাওয়ায়েদ

ফন্ট সাইজ
15px
17px