📘 ইলা মাগফিরাহ 📄 অত্যন্ত মূল্যবান একটি দু‘আ

📄 অত্যন্ত মূল্যবান একটি দু‘আ


হজরত জাবের রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে হাজির হলাম। তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-হে জাবের! ঘরে এগারোটি বকরী আছে। এগুলো তোমার পছন্দ নাকি ঐ কালিমাসমূহ তোমার পছন্দ, যা এখনই হজরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে শিখিয়ে গিয়েছেন। যে কালিমাসমূহ দুনিয়া ও আখিরাতের সমূহ কল্যাণকে তোমার জন্য একত্রিত করবে। আমি বললাম: হে আল্লাহর রাসুল! আল্লাহর কসম! আমি দরিদ্র এবং এই কালিমাসমূহ আমার নিকট এগারোটি বকরি থেকে অধিক পছন্দ। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন; তুমি বল-
اللَّهُمَّ أَنْتَ الْخَلَّاقُ الْعَظِيمُ اللَّهُمَّ إِنَّكَ سَمِيعٌ عَلِيمٍ؛ اللَّهُمَّ إِنَّكَ غَفُوْرٌ رَّحِيْمِ اللَّهُمَّ إِنَّكَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمُ اللَّهُمَّ إِنَّكَ أَنْتَ الْجَوَাদُ الْكَرِيمُ؛ فَاغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَا فِنِي وَارْزُقْنِي وَاسْتُرْنِي وَاجْبُرْنِي وَارْفَعْنِي وَاهْدِنِي؛ وَلَا تُضِلَّنِي وَأَدْখِلْنِي الْجَنَّةَ بِرَحْمَتِكَ يَا أَرْحَمِ الرَّاحِمِينَ

অর্থ: হে আল্লাহ আপনি প্রতিটি বস্তুকে পুরোপুরি সৃষ্টিকারী এবং মহান। হে আল্লাহ আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাত। হে আল্লাহ আপনি বার বার ক্ষমাকারী এবং অত্যন্ত দয়ালু। হে আল্লাহ আপনি মহান আরশের রব। হে আল্লাহ আপনি অত্যন্ত দানশীল এবং দয়ালু। আমাকে ক্ষমা করুন। আমার উপর অনুগ্রহ করুন। আমাকে নিরাপত্তা দান করুন। আমাকে রিজিক দান করুন। আমার দোষ-ত্রুটি গোপন রাখুন। আমাকে ভাল বানিয়ে দিন। আমাকে উচ্চ মর্যাদা দান করুন। আমাকে হিদায়াত দান করুন এবং আমাকে পথভ্রষ্ট করবেন না। হে আরহামুর রাহিমীন আমাকে আপনার স্বীয় রহমতে আপনার জান্নাতে প্রবেশ করান।

টিকাঃ
২২. ইবনে আসাকির: ১১/২৩১; জামেউল আহাদিস: পৃষ্ঠা- ৩৬৮৭১; কানযুল উম্মাল: পৃষ্ঠা- ৫১০৮

📘 ইলা মাগফিরাহ 📄 ইস্তিগফারের একটি অজিফা

📄 ইস্তিগফারের একটি অজিফা


আমাদের আকা হজরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে অনেক গুরুত্বের সাথে "ইস্তিগফার" এর নির্দেশ দিয়েছেন। এতেই অনুমান করা যায় যে, এটা কতটা উপকারী এবং জরুরি আমল।

অধম আপনাদেরকে একটি মহান এবং অনেক পরীক্ষিত আমল আরজ করছি। এমন আমল যার উপকার আপনারা আমল করার পর নিজেরাই দেখতে পারবেন ইন শা'আল্লাহ। মাত্র একদিন গল্প ও আড্ডার কুরবানী। অধিক ঘুম ও মোবাইল ব্যবহার করার কুরবানী। এমন উপকারী আমলটি হল- আজ ফজরের সালাত থেকে মাগরিব পর্যন্ত ত্রিশ হাজার বার নিম্নের বাক্যসমূহ দিয়ে তাওবা ও ইস্তিগফার করবে—
اسْتَغْفِرُ اللَّهَ رَبِّي وَأَتُوبُ إِلَيْهِ

এটা সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘণ্টার আমল। সুবহানাল্লাহ! আমলনামায় ত্রিশ হাজার তাওবা ও ইস্তিগফার। এক বৈঠকে করতে পারলে সোনায় সোহাগা। আর না হয় যেভাবে সম্ভব সেভাবেই করবে। অজুর সাথে করবে। মাঝে কোন কথাবার্তা না বলে করলে উত্তম। আল্লাহ তা'আলা আমাকে এবং আপনাদের সকলকে আজ এই নি'আমত নসিব করুন এবং শয়তানের আক্রমণ ও নফসের অলসতা থেকে বাঁচিয়ে রাখুন। আমিন।

📘 ইলা মাগফিরাহ 📄 ইস্তিগফারের আরও একটি উপকারী অজিফা

📄 ইস্তিগফারের আরও একটি উপকারী অজিফা


ইমাম গাজালী রাহি. এহইয়াউল উলূমে লিখেন- হজরত আলকামা রাহি ও হজরত আসওয়াদ রাহি, বলেন যে, হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিআল্লাহু আনহু ইরশাদ করেন- কুরআনুল কারিমে এমন দুটি আয়াত রয়েছে-যেকোন বান্দা যদি কোন গুনাহ করে এ আয়াত দুটি পাঠ করে ইস্তিগফার করে, তাহলে তার এমন কোন গুনাহ নেই যা ক্ষমা করা হবে না। আয়াত দুটি হল-

وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً অَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْফَرُوا لِذُنُوبِهِمْ
"আর যারা কোন অশ্লীল কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়।"

وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمُ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا
"আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল, পরম দয়ালু।"

টিকাঃ
১. আলে-ইমরান- ৩: ১৩৫
২. নিসা- ৪: ১১০

📘 ইলা মাগফিরাহ 📄 অন্ধকার থেকে বের হওয়ার উপায়

📄 অন্ধকার থেকে বের হওয়ার উপায়


আল্লাহ তা'আলা আমাকে এবং আপনাদের সকলকে 'তাওয়্যাবীন' এর অন্তর্ভুক্ত করুন। নিশ্চয় আল্লাহ তা'আলা তাওবাকারীদের ভালোবাসেন। "তওয়্যাবীন" অর্থ হল, অধিক তাওবা ও ইস্তিগফারকারী। প্রিয় পাঠক! আপনি কি শয়তানের কোমর ভেঙ্গে দিতে চান? শয়তান বলে যে, আমি মানুষকে গুনাহের দ্বারা ধ্বংস করেছি। আর মানুষ আমাকে লা-ইলাহা ইল্লাল্লাহ ও ইস্তিগফার দিয়ে ধ্বংস করে ফেলেছে। আপনি কি অন্ধকার থেকে বের হতে চান? নফসের অন্ধকার। গুনাহের অন্ধকার। জুলুমের অন্ধকার। অসহায়ত্বের অন্ধকার। তাহলে অধিক পরিমাণে ইস্তিগফার করুন। ঐ যে দেখুন! হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ইস্তিগফার করেছেন। এত প্রচণ্ড অন্ধকার কিন্তু ইস্তিগফারের বরকতে সেই অন্ধকার তার নিকট চন্দ্রের আলো মনে হচ্ছিল। চাঁদ যেন আকাশে নয়, মাছের পেটেই রয়েছে। শুধু আলো আর আলো। আর জানেন তাঁর আওয়াজ কোন পর্যন্ত পৌঁছেছিল? হ্যাঁ! সেই আওয়াজ আরশের নিকট বিদ্যমান ফেরেশতা সুস্পষ্টভাবে শুনতে পেয়েছিল এবং পরস্পর বলতেছিল যে, আওয়াজটা তো চেনা-পরিচিত মনে হচ্ছে। মুজাহিদদের মধ্যে যদি ইস্তিগফারের আমল এসে যায়, তাহলে তারা শক্তিশালী হয়ে যাবে। তারা যদি শক্তিশালী হয়, তাহলে জিহাদ শক্তিশালী হবে। যখন জিহাদ শক্তিশালী হবে, তখন ইসলাম ও মুসলিম উম্মাহ শক্তি ও সাহস পাবে। প্রিয় পাঠক! তাই আসুন ইস্তিগফার করি। পূর্ণ মনোযোগ ও আগ্রহের সাথে ইস্তিগফার করি।

ফন্ট সাইজ
15px
17px