📘 ইলা মাগফিরাহ 📄 দৈনিক ৭০ বার ইস্তিগফার

📄 দৈনিক ৭০ বার ইস্তিগফার


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ رَسُوْلُ اللَّهِ ﷺ فِي مَسِيْرِهِ فَقَالَ اسْتَغْفِرُوا اللَّهَ فَاسْتَغْفَرْنَا فَقَالَ: أَتِمُوْهَا سَبْعِينَ مَرَّةً؛ فَأَتْمَمْنَاهَا فَقَالَ رَسُولُ اللهِ ﷺ مَا مِنْ عَبْدٍ وَلَا أَمَةٍ يَسْتَغْفِرُ اللَّهَ فِي يَوْمِهِ سَبْعِينَ مَرَّةً إِلَّا غَفَرَ اللهُ لَهُ سَبْعَمِائَةِ ذَنْبٍ وَقَدْ خَابَ عَبْدُ أَوْ امَةٌ عَمِلَ فِي يَوْমٍ وَلَيْلَةٍ أَكْثَرَ مِنْ سَبْعِمِائَةِ ذَنْبٍ
“হজরত আনাস রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফরে যাওয়ার সময় ইরশাদ করেন-তোমরা ইস্তিগফার কর, আমরা ইস্তিগফার করলাম। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুনরায় ইরশাদ করেন- দৈনিক ৭০ বার পূর্ণ কর। আমরা ৭০ বার পূর্ণ করলাম। অতঃপর নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-যে বান্দা-বান্দি দৈনিক ৭০ বার আল্লাহ তা'আলার নিকট ইস্তিগফার করবে তথা ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তা'আলা তার সাতশত গুনাহ মাফ করে দেবেন। আর ধ্বংস হোক ঐ বান্দা-বান্দি যে দৈনিক সাতশতেরও অধিক পরিমাণ গুনাহ করে। অর্থাৎ সাধারণত এমনটি হয় না। কোন মানুষের গুনাহ যদি সাতশতের অধিক হয়েও যায়, তাহলেও ইস্তিগফার করলে তার সকল গুনাহ ক্ষমা হয়ে যায়।"

টিকাঃ
১৯. সুনানে বায়হাকী

📘 ইলা মাগফিরাহ 📄 তাসবিহ ও ইস্তিগফারের শক্তি

📄 তাসবিহ ও ইস্তিগফারের শক্তি


তাফসীরে ইবনে কাসীরে এসেছে—
যখন লটারীতে হযরত ইউনুস আলাইহিস সালামের নাম এলো, তিনি তখন সমুদ্রে ঝাঁপ দিলেন। আল্লাহ তা'আলা সমুদ্রের (যেমনি হযরত ইবনে মাসউদ রাদিআল্লাহু আনহুর বক্তব্য) একটি বড় মাছকে প্রেরণ করলেন। আর সেই মাছ এসে হযরত ইউনুস আলাইহিস সালামকে গিলে ফেলল। আল্লাহ তা'আলা তখন মাছকে নির্দেশ দিলেন যেন ইউনুস আলাইহিস সালামের গোশত-হাড়ির কোন কিছুর ক্ষতি না হয়। কেননা ইউনুস আলাইহিস সালাম তোমার রিযিক নয়, বরং তোমার পেট তাঁর জন্য বন্দিশালা।

মাছটি যখন হযরত ইউনুস আলাইহিস সালামকে পেটে নিয়ে সমুদ্রের কিনারায় পৌঁছল, তখন তিনি সেখানে তাঁর বিশ্রামস্থলে পাথরের তাসবিহ শুনতে পেয়ে তিনিও তাসবিহ পাঠ করলেন—
لَّا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ

আউফ আল-আরাবী রাহি. বলেন—
হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে পৌঁছলেন, তখন তিনি মনে করেছিলেন যে, তাঁর মৃত্যু হয়ে গেছে। অতঃপর তিনি তাঁর পা নাড়ালেন। তখন তিনি সেখানে সিজদা করলেন এবং আরজ করলেন- হে আমার রব! আমি আপনার জন্য এমন জায়গাকে সিজদার জায়গা বানিয়েছি, যেখানে মানুষের মধ্যে কেউই পৌঁছেনি।

হজরত আবু হুরাইরা রাদিআল্লাহু আনহু বলেন যে, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন-
আল্লাহ তা'আলা যখন হজরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে বন্দি করার ইচ্ছা করলেন, তখন উক্ত মাছকে নির্দেশ দিলেন যে, তাঁকে তোমার পেটে নিয়ে নাও। এমনভাবে পেটে নেবে যেন না তাঁর শরীরের গোশতের কোন ক্ষতি হয় এবং না তাঁর কোন হাড্ডি ভেঙ্গে যায়। মাছটি যখন হজরত ইউনুস আলাইহিস সালামকে পেটে নিয়ে সমুদ্রের কিনারায় পৌঁছল, তখন হজরত ইউনুস আলাইহিস সালাম সেখানে ক্ষীণ একটি আওয়াজ শুনতে পেলেন। তিনি তখন নিজের মনে মনে ভাবতে লাগলেন যে, এটা কী? আল্লাহ তা'আলা তখন তাঁর প্রতি ওহী প্রেরণ করলেন যে, এটা হচ্ছে সামুদ্রিক প্রাণীদের তাসবিহ। তখন হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভেতরে আল্লাহ তা'আলার তাসবিহ পড়া শুরু করলেন। ফেরেশতারা যখন তাঁর তাসবিহ শুনলেন, তখন বলতে লাগলেন-হে আমাদের রব! আমরা কোন এক আশ্চর্য জায়গা থেকে ক্ষীণ একটি আওয়াজ শুনতে পাচ্ছি। আল্লাহ তা'আলা বললেন, এটা আমার বান্দা ইউনুস। সে আমার অবাধ্যতা করেছে। তাই আমি তাকে সমুদ্রে নিক্ষেপ করে মাছের পেটে বন্দি করে রেখেছি। ফেরেশতারা আরজ করলেন-ঐ বান্দা যার নেক আমল প্রতিদিন প্রতিরাত আপনার নিকট পৌঁছত? আল্লাহ তা'আলা বললেন, হ্যাঁ! ফেরেশতারা তখন তাঁর জন্য সুপারিশ করলে আল্লাহ তা'আলা মাছকে নির্দেশ দিলেন যে, তাঁকে সমুদ্রের উপকূলে ছেড়ে দাও।

ক. আম্বিয়ায়ে কেরাম সকল গুনাহ থেকে পবিত্র হয়ে থাকেন। এখানে নাফরমানী বা অবাধ্যতার দ্বারা উদ্দেশ্য হল-খেলাফে আফজল তথা অনুত্তমকে নিজের মতে অবলম্বন করা।
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
ইস্তিগফারের শক্তি ও ক্ষমতা দেখুন। মাছের পেট থেকে আরশ পর্যন্ত গিয়ে পৌঁছেছে এবং ফেরেশতারা শুনেছেন এবং সুপারিশ করেছেন।

টিকাঃ
১. মুসনাদে আবু দাউদ: হাদিস নং ৪৪৫৭
২. তাফসীরে ইবনে কাসীর
৭. প্রাগুক্ত

📘 ইলা মাগফিরাহ 📄 হজরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়া ইস্তিগফার

📄 হজরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দেওয়া ইস্তিগফার


হজরত আনাস রাদিআল্লাহু আনহু বলেন, সুরাবাকারার ৩৭ নং আয়াত- ফَتَلَقَّى آدَمُ مِن رَّبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
এর তাফসীরে বলেন, এ আয়াতে বর্ণিত কালিমা হল-
سُبْحَانَكَ اللهُمَّ وَبِحَمْدِكَ عَمِلْتُ سُوا وَظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْلِ إِنَّكَ أَنْتَ خَيْرُ الْغَافِرِينَ؛ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ وَبِحَمْدِكَ عَمِلْتُ سُوا وَظَلَمْتُ نَفْسِي فَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ؛ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ وَبِحَمْدِكَ عَمِلْتُ سُوا وَظَلَمْتُ نَفْسِي فَتُبْ عَلَى إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
অর্থ: হে আল্লাহ আপনি পবিত্র। আমি আপনার প্রশংসা করছি। আমি অপরাধ করেছি এবং নিজের উপর জুলুম করেছি। আমাকে ক্ষমা করে দিন। আপনি সকল ক্ষমাকারীর মধ্যে সর্বোত্তম। আপনি ব্যতীত কোন উপাস্য নেই। আপনি প্রশংসার যোগ্য। আমি অপরাধ করেছি, নিজেই নিজের উপর জুলুম করেছি। আমার উপর অনুগ্রহ করুন। কেননা আপনি সকল অনুগ্রহকারীর মধ্যে শ্রেষ্ঠ অনুগ্রহকারী। আপনি ব্যতীত কোন উপাস্য নেই। আপনি পবিত্র প্রশংসার যোগ্য। আমি অপরাধ করেছি, নিজেই নিজের উপর জুলুম করেছি। আমার তাওবা কবুল করুন। বাস্তবতা হল-আপনি বার বার তাওবা কবুলকারী ও অতি দয়ালু।
হজরত আনাস রাদিআল্লাহু আনহু এটা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী বলে উল্লেখ করেছেন। তবে মুহাদ্দিসিনে এতে সন্দেহ পোষণ করেছেন।

টিকাঃ
১১. বায়হাকী; তারগীব ওয়াত তারহীব

📘 ইলা মাগফিরাহ 📄 তাসবিহ, হামদ ও ইস্তিগফার

📄 তাসবিহ, হামদ ও ইস্তিগফার


হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন— إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ অবতীর্ণ হল, তখন থেকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এটা পড়তেন, তখন অধিকাংশ সময় রুকুর মধ্যে এ দু'আ পাঠ করতেন— سُبْحَانَكَ اللهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْلِي إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ
অর্থ: হে আল্লাহ! হে আমাদের প্রতিপালক! আপনি পবিত্র এবং প্রশংসার উপযুক্ত। হে আল্লাহ! আমাকে মাগফিরাত দান করুন। নিশ্চয় আপনি বার বার তাওবা কবুলকারী ও পুরোপুরি অনুগ্রহকারী।

টিকাঃ
১৩. মুসনাদে আহমাদ: হাদিস নং ২৫৯২৮

ফন্ট সাইজ
15px
17px