📘 ইলা মাগফিরাহ 📄 আনন্দ দানকারী আমলনামা

📄 আনন্দ দানকারী আমলনামা


عَنِ الزُّبَيْرِ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ مَنْ أَحَبَّ أَنْ تَسُرَّ صَحِيفَتُهُ فَلْيُكْثِرْفِيْهَا مِنَ الْإِسْتِغْفَارِ
“হজরত যুবাইর রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন-যে ব্যক্তি চায় যে, কাল কিয়ামতের দিন তার আমলনামা তাকে আনন্দিত করুক, তার জন্য উচিত হল অধিক পরিমাণে ইস্তিগফার করা। [৫৬]

টিকাঃ
[৫৬] তাবরানী; বায়হাকী

📘 ইলা মাগফিরাহ 📄 নিজের আমলনামা ইস্তিগফার দ্বারা পূর্ণ করুন

📄 নিজের আমলনামা ইস্তিগফার দ্বারা পূর্ণ করুন


عَنْ عَبْدِ اللَّهِ بْنَ بُسْرٍ رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ: قَالَ النَّبِيُّ ﷺ: طُوبُى لِمَنْ وَجَدَ فِي صَحِيفَتِهِ اسْتِغْفَارًا كَثِيرًا
“হজরত আবদুল্লাহ ইবনে বুসরী রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন- সুসংবাদ ও আনন্দ ঐ ব্যক্তির জন্য, যে ব্যক্তি (দুনিয়াতে ইস্তিগফার করে এবং কাল কিয়ামতের দিন) নিজের আমলনামায় অনেক ইস্তিগফার পাবে। "[৬০]

টিকাঃ
[৬০] সুনানে ইবনে মাজাহ: হাদিস নং ৩৮১৮

📘 ইলা মাগফিরাহ 📄 সুসংবাদ

📄 সুসংবাদ


আমরা অধিক পরিমাণে ইস্তিগফার করে সকল প্রকার দুঃখ-কষ্ট, সকল প্রকার বঞ্চনা ও লাঞ্ছনা, সকল প্রকার রোগশোক ও সকল প্রকার বিপদাপদ থেকে বাঁচতে পারি। আর মূল প্রতিদান ও সাওয়াব তো পরকালে। যার সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিআল্লাহু আনহার বাণী-
طوبى لِمَنْ وَجَدَ فِي صَحِيفَتِهِ اسْتِغْفَارًا كَثِيرًا
অনেক মহান সুসংবাদ। অর্থাৎ আল্লাহ তা'আলার সন্তুষ্টি ও জান্নাত ঐ ব্যক্তির জন্য, যার আমলনামায় অধিক ইস্তিগফার হবে। কালিমায়ে তাইয়্যেবা, সালাত এবং জিহাদের বরকতে আলহামদুলিল্লাহ অধিক ইস্তিগফারের দিকে পথ প্রদর্শন হয়েছে। কালিমায়ে তাইয়্যেবার জিকির কখনো ছাড়বেন না। সর্বনিম্ন পরিমাণ বারোশত বার। আল্লাহর জন্য এতে অনেক গুরুত্ব প্রদান করুন। তিলাওয়াত ও দুরূদ শরিফ কখনোই ছাড়বেন না। সাথে সাথে অধিক ইস্তিগফারকেও নিজের নিয়মিত আমলের অংশ বানান।

📘 ইলা মাগফিরাহ 📄 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইস্তিগফার

📄 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইস্তিগফার


قَالَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ؛ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ: وَاللَّهُ إِنِّي لَأَسْتَغْفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ أَكْثَرَ مِنْ سَبْعِينَ مَرَّةً
“হজরত আবু হুরাইরা রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি- আল্লাহর কসম! আমি দিনে সত্তরবারেরও অধিক আল্লাহ তা'আলার নিকট তাওবা ও ইস্তিগফার করি। "[৬১]

টিকাঃ
[৬১] সহিহ বুখারী: হাদিস নং ৬৩০৭

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية