📘 ইলা মাগফিরাহ > 📄 সূরা ত্ব-হা

📄 সূরা ত্ব-হা


সুরা ত্ব-হা-এর ৪০. ৭৩. ৮২. ও ১৩৩ নং আয়াতে তাওবা, ইস্তিগফার ও মাগফিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে।
আয়াত নং-৪০ إِذْ تَمْشِي أُخْتُكَ فَتَقُولُ هَلْ أَدُلُّكُمْ عَلَى مَن يَكْفُلُهُ فَرَجَعْنَاكَ إِلَى أُمِّكَ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ ۚ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّيْنَاكَ مِنَ الْغَمِّ وَفَتَنَّاكَ فُتُونًا ۚ فَلَبِثْتَ سِنِينَ فِي أَهْلِ مَدْيَنَ ثُمَّ جِئْتَ عَلَى قَدَرٍ يَا مُوسَى
“যখন তোমার বোন (সিন্দুকের সাথে সাথে) চলছিল। অতঃপর সে গিয়ে বলল, আমি কি তোমাদেরকে এমন একজনের সন্ধান দেব, যে এর দায়িত্বভার নিতে পারবে? অতঃপর আমি তোমাকে তোমার মায়ের নিকট ফিরিয়ে দিলাম; যাতে তার চোখ জুড়ায় এবং সে দুঃখ না পায়। আর তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে। তখন আমি তোমাকে মনোবেদনা থেকে মুক্তি দিলাম এবং তোমাকে আমি বিভিন্নভাবে পরীক্ষা করেছি। অতঃপর তুমি কয়েক বছর মাদইয়ানবাসীর মধ্যে অবস্থান করেছ। হে মূসা, তারপর নির্ধারিত সময়ে তুমি এসে উপস্থিত হলে।”
হজরত মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তা'আলার অনুগ্রহের আলোচনার। এতে বলা হয়েছে- وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّيْنَاكَ مِنَ الْغَمِّ "তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে। তখন আমি তোমাকে মনোবেদনা থেকে মুক্তি দিলাম।"
অর্থাৎ হজরত মূসা আলাইহিস সালামের হাতে এক কিবতী মারা গেল তখন তার দুটি পেরেশানি হল। একটি হল এই হত্যার জন্য পরকালে জবাবদিহি করতে হবে ও শাস্তি পেতে হবে। আর দ্বিতীয়টি হল দুনিয়াতেও এর জন্য গ্রেপ্তার হতে হবে। আল্লাহ তা'আলা উভয় চিন্তা ও পেরেশানী থেকে মুক্তি দিলেন। পরকালের পেরেশানি থেকে মুক্তি দিলেন এভাবে যে, তাওবার তাওফিক দান করলেন যা কবুল হয়ে যায়। আর দুনিয়াবী পেরেশানি থেকে মুক্তি দিলেন এভাবে যে, ফির'আউনের দেশ থেকে বের করে স্বাধীন অঞ্চল মাদায়েন পৌঁছে দিলেন।
আয়াত নং-৭৩ إِنَّا آمَنَّا بِرَبِّنَا لِيَغْfِرَ لَنَا خَطَايَانَا وَمَا أَكْرَهْتَنَا عَلَيْهِ مِنَ السِّحْرِ واللهُ خَيْرٌ وَأَبْقَى “নিশ্চয় আমরা আমাদের রবের প্রতি ইমান এনেছি, যাতে তিনি আমাদের অপরাধসমূহ এবং যে জাদু তুমি আমাদেরকে করতে বাধ্য করেছ, তা ক্ষমা করে দেন। আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ ও চিরস্থায়ী।”
ফির'আউন যখন তার জাদুকরদেরকে ধমক দিল যে, তোমাদেরকে লটকাব এবং হত্যা করব। তখন তারা বলল, আমরা এমন পরিষ্কার ও সুস্পষ্ট প্রমাণাদি দেখে এখন তোমার জন্য কুফরীর উপর থাকতে পারব না। আমাদের আল্লাহ তা'আলার সন্তুষ্টির বিপরীতে তোমার এসব হুমকি-ধমকির কোন পরওয়া নেই। তুমি যা করতে পার কর। তুমি তো বেশি থেকে বেশি এটাই করবে যে, আমাদেরকে হত্যা করে ফেলবে। এর জন্য আমাদের কোন চিন্তা নেই। আমরা এখন পরকালের চিরস্থায়ী জীবন ও সফলতাকে আমাদের উদ্দেশ্য বানিয়ে নিয়েছি। দুনিয়ার দুঃখ-কষ্ট ও সুখ- শান্তির কোন চিন্তা নেই। আশা ও আকাঙ্ক্ষা কেবল এটাই যে, আমাদের রব আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান এবং আমাদের গুনাহসমূহ মাফ করে দেন। বিশেষ করে ঐ গুনাহ যা আমরা তোমার ভয়ে জোর-জবরদস্তিমূলক করতে হয়েছে। অর্থাৎ সত্যের মোকাবিলা জাদু দ্বারা করেছি। আমরা শুধু আমাদের রবের সন্তুষ্টি ও মাগফিরাত চাই।
আয়াত নং-৮২
وَإِنِّي لَغَفَّارُ لِمَن تَابَ وَآمَنَ وَعَمِلَ صَالِحًا ثُمَّ اهْتَدَى
"আর অবশ্যই আমি তার প্রতি ক্ষমাশীল, যে তাওবা করে, ইমান আনে এবং সৎকর্ম করে অতঃপর সৎপথে চলতে থাকে।"
পেছনের আয়াতে আলোচনা করা হয়েছে যারা আল্লাহ তা'আলার হুকুম না মেনে অবাধ্যতা করেছে। এমন লোকদের উপর আল্লাহর গজব নাজিল হয়। আর এই আয়াて আলোচনা করা হচ্ছে ঐ সকল লোকদের যাদের উপর আল্লাহ তা'আলার পক্ষ থেকে মাগফিরাত অবতীর্ণ হয়। অর্থাৎ যত বড় অপরাধীই হোক না কেন, যদি খাঁটি অন্তরে তাওবা করে ইমান ও নেক কাজের পথ অবলম্বন করে এবং তারপরে মৃত্যু পর্যন্ত এর উপর দৃঢ়পদ থাকে তাহলে আল্লাহ তা'আলার নিকট ক্ষমা ও অনুগ্রহের কমতি নেই।
আয়াত নং-১২৩
قَالَ اهْبِطَا مِنْهَا جَمِيعًا بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَنِ اتَّبَعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى
"তিনি বললেন, তোমরা উভয়েই জান্নাত হতে একসাথে নেমে যাও। তোমরা একে অপরের শত্রু। অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, তখন যে আমার হিদায়াত অনুসরণ করবে সে বিপথগামী হবে না এবং দুর্ভাগাও হবে না।"
আল্লাহ তা'আলা হজরত আদম আলাইহিস সালামের তাওবা কবুল করেছেন।

📘 ইলা মাগফিরাহ > 📄 সূরা আম্বিয়া

📄 সূরা আম্বিয়া


সুরা আম্বিয়া
৮৭ ও ৮৮ নং আয়াতে তাওবা, ইস্তিগফার ও মাগফিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে।
[ আয়াত নং-৮৭-৮৮
وَذَا النُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ
“আর স্মরণ কর যুন-নূন এর কথা, যখন সে রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিল এবং মনে করেছিল যে, আমি তার উপর ক্ষমতা প্রয়োগ করব না। তারপর সে অন্ধকার থেকে ডেকে বলেছিল, আপনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। আপনি পবিত্র মহান। নিশ্চয় আমি ছিলাম জালিম। অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম। আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি।”
এই দুই আয়াতে হজরত ইউনুস আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে—তিনি তার কওমের প্রতি অসন্তুষ্ট হয়ে রাগে সেখান থেকে বের হয়ে গিয়েছেন। তার ধারণা ছিল না যে, এর জন্য জবাবদিহি করতে হবে।
অতঃপর যখন মাছ তাকে গিলে ফেলেছে তখন তিনি মাছের পেটে আল্লাহ তা'আলার তাসবিহ ও তাওহীদ বর্ণনা করলেন এবং স্বীয় গুনাহের উপর ইস্তিগফার করলেন। আল্লাহ তা'আলা তার ইস্তিগফারকে কবুল করেছেন এবং এই সংকীর্ণতা ও বিপদ থেকে উদ্ধার করেন। আর আল্লাহ তা'আলা ইমানদারদেরকে এভাবেই উদ্ধার করে থাকেন। যখন তারা স্বীয় ভুল স্বীকার করে আল্লাহ তা'আলাকে ডাকে। হজরত ইউনুস আলাইহিস সালামের তাসবিহএবং ইস্তিগফারের বাক্য ছিল নিম্নরূপ-
لَا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
আপনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। আপনি পবিত্র মহান। নিশ্চয় আমি ছিলাম জালিম।
এটি এমন একটি ব্যাপক বাক্য যে, এতে তাহলীলও রয়েছে, তাসবীহও রয়েছে এবং ইস্তিগফারও রয়েছে। হাদিস শরিফে এই দু'আটির অনেক ফজিলত বর্ণিত হয়েছে। বুজুর্গানে দীন সর্বদা বিপদ-মুসিবতে এই দু'আটিকে পরীক্ষিত পেয়েছেন।
(এটি কুরআনুল কারিমের নির্দেশিত একটি ইস্তিগফার এবং এতে ইসমে আজমের প্রভাব রয়েছে।)

📘 ইলা মাগফিরাহ > 📄 সূরাতুল হজ

📄 সূরাতুল হজ


সূরাতুল হজ-এর ৫০ ও ৬০ নং আয়াতে তাওবা, ইস্তিগফার ও মাগফিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে।
আয়াত নং-৫০ فَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ “সুতরাং যারা ইমান আনে ও সৎকর্ম করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজক।”
ইমান এবং নেক আমল মাগফিরাতের কারণ।
আয়াত নং-৬০ ذَلِكَ وَمَنْ عَاقَبَ بِمِثْلِ مَا عُوقِبَ بِهِ ثُمَّ بُغِيَ عَلَيْهِ لَيَنصُرَنَّهُ اللَّهُ إِنَّ اللهَ لَعَفُوٌّ غَفُورُ “এটাই প্রকৃত অবস্থা। আর যে ব্যক্তি নিপীড়িত হয়ে তার সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে; অতঃপর তার উপর আবার নিপীড়ন করা হয় তাহলে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। নিশ্চয় আল্লাহ পাপ মোচনকারী, অতীব ক্ষমাশীল।”
মাজলুম যদি জালেমের উপর জুলুমের সমপরিমাণ প্রতিশোধ নিয়ে নেয়। তারপর জালেম তার উপর পুনরায় বাড়াবাড়ি করে তাহলে আল্লাহ তা'আলার সাহায্য উক্ত মাজলুমের সাথে থাকবে। বদরের যুদ্ধে মুসলমানরা মক্কার মুশরিকদের কষ্টের প্রতিশোধ নিয়েছেন। অতঃপর মক্কার মুশরিকরা পুনরায় বাড়াবাড়ি করতে লাগল। তাই ওহুদ ও খন্দকের যুদ্ধে আল্লাহ তা'আলা স্বীয় ওয়াদা অনুযায়ী মুসলমানদেরকে সাহায্য করেছেন।
إِنَّ اللَّهَ لَعَفُوٌّ غَفُورُ । “নিশ্চয় আল্লাহ তা'আলা পাপ মোচনকারী, অতীব ক্ষমাশীল।
অর্থাৎ মুসলমান যদি সমপরিমাণ প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে কোন প্রকার ভুল-ভ্রান্তি করে ফেলে তাহলে আল্লাহ তা'আলা পাপ মোচনকারী, অতীব ক্ষমাশীল। আর এই আয়াতে দ্বিতীয়ত ইশারা হল-বান্দাদেরও পরস্পর নিজেদের সামাজিক আচার-আচরণে ক্ষমা ও অনুগ্রহের গুণ অর্জন করা উচিত।

📘 ইলা মাগফিরাহ > 📄 সূরাতুল মুমিন

📄 সূরাতুল মুমিন


সূরাতুল মুমিন-এর ১০৯. ১১০. ১১১ ও ১১৮ নং আয়াতে তাওবা, ইস্তিগফার ও মাগফিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে।
আয়াত নং-১০৯-১১১
إِنَّهُ كَانَ فَرِيقٌ مِّنْ عِبَادِي يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ فَاتَّخَذْتُمُوهُمْ سِخْرِيًّا حَتَّى أَنسَوْكُمْ ذِكْرِى وَكُنتُم مِّنْهُمْ تَضْحَكُونَ إِنِّي جَزَيْتُهُمُ الْيَوْمَ بِمَا صَبَرُوا أَنَّهُمْ هُمُ الْفَابِرُونَ
"আমার বান্দাদের একদল ছিল যারা বলত, হে আমাদের রব, আমরা ইমান এনেছি, অতএব আমাদেরকে ক্ষমা ও দয়া করুন, আর আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। তারপর তাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা করতে। অবশেষে তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল। আর তোমরা তাদের নিয়ে হাসি-তামাশা করতে। নিশ্চয় আমি তাদের ধৈর্যের কারণে আজ তাদেরকে পুরস্কৃত করলাম; নিশ্চয় তারাই হল সফলকাম।"
দুনিয়াতে ইস্তিগফারকারী মুমিনদের জন্য রয়েছে অনেক উঁচু মর্যাদা। আর পরকালে আল্লাহ তা'আলা কাফিরদের সামনে তাদের প্রশংসা করবেন এবং তাদের সফলতার ঘোষণা দেবেন।
কাফির ও মুনাফিকরা দুনিয়াতে নিজেদেরকে বুদ্ধিমান ও সফল মনে করে এবং ঐ মুসলমানদেরকে ঠাট্টা করে যারা দু'আ ও ইস্তিগফারে লিপ্ত থাকে।
আয়াত নং-১১৮
وَقُل رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ
"আর বল, হে আমাদের রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন এবং আপনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু।”
এই আয়াতে আল্লাহ তা'আলা নির্দেশ দিচ্ছেন, যেন আমরা তাঁর নিকট মাগফিরাত এবং রহমত কামনা করি। এটিও কুরআনুল কারিমে বর্ণিত কার্যকরী একটি ইস্তিগফার।
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ

লিঙ্ক শেয়ার করুন
close

লিঙ্ক কপি করুন

0:00
0:00