📘 ইলা মাগফিরাহ 📄 সূরা বাকারা

📄 সূরা বাকারা


সুরাতুল বাকারা-এর ৩৭. ৫২. ৫৪. ৫৮. ৫৯. ১০৯. ১২৭. ১২৮. ১৫৯. ১৬০. ১৭৩. ১৭৪. ১৭৫. ১৭৮. ১৮২. ১৮৭. ১৯২. ১৯৩. ১৯৯. ২১৮. ২২১. ২২২. ২২৫. ২২৬. ২৩৫. ২৩৭. ২৬৩. ২৬৮. ২৭১. ২৭৯. ২৮৪. ২৮৫ ও ২৮৬ নং আয়াতে তাওবা, ইস্তিগফার ও মাগফিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে।

আয়াত নং-৩৭
فَتَلَقَّى آدَمُ مِن رَّبِّهِ كَلِمَاتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
“অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল, ফলে আল্লাহ তার তাওবা কবুল করলেন। নিশ্চয় তিনি তাওবা কবুলকারী, অতি দয়ালু।”

আয়াত নং-৫২
ثُمَّ عَفَوْنَا عَنكُم مّিন بَعْدِ ذَلِكَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
"অতঃপর আমি তোমাদেরকে এ সবের পর ক্ষমা করেছি, যাতে তোমরা শোকর আদায় কর।"

আয়াত নং-৫৪
إِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُم بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا إِلَى بَارِيكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ عِندَ بَارِيكُمْ فَتَابَ عَلَيْكُمْ إِنَّهُ هُوَ التَّوَّابُ الرَّحِيمُ
“আর যখন মূসা তার কওমকে বলেছিল, হে আমার কওম, নিশ্চয় তোমরা বাছুরকে (উপাস্যরূপে) গ্রহণ করে নিজেদের উপর জুলুম করেছ। সুতরাং তোমরা তোমাদের সৃষ্টিকর্তার কাছে তাওবা কর। অতঃপর তোমরা নিজেদেরকে হত্যা কর। এটি তোমাদের জন্য তোমাদের সৃষ্টিকর্তার নিকট উত্তম। অতঃপর আল্লাহ তোমাদের তাওবা কবুল করলেন। নিশ্চয় তিনি তাওবা কবুলকারী, পরম দয়ালু।"

আয়াত নং-৫৮
বনি ইসরাইলকে নির্দেশ দেওয়া হয়েছিল যে, বিজিত শহরে বিনয়ের সাথে ইস্তিগফার করতে করতে প্রবেশ করো।
وَإِذْ قُلْنَا ادْخُلُوا هُذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ
"আর স্মরণ কর, যখন আমি বললাম, তোমরা প্রবেশ করো এই জনপদে। আর তা থেকে আহার কর তোমাদের ইচ্ছানুযায়ী, স্বাচ্ছন্দ্যে এবং দরজায় প্রবেশ কর মাথা নীচু করে। আর বলো, 'ক্ষমা'। তাহলে আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব এবং নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে বাড়িয়ে দেব।"

আয়াত নং-৫৯
বনী ইসরাইল সেই নির্দেশ মানেনি। প্রবেশ করার সময় না মাথা নীচু করেছে। না ইস্তিগফার করেছে এবং حِطَّةٌ-যে ইস্তিগফারের বাক্য ছিল তার স্থানে ঠাট্টা-বিদ্রুপ করে حِنْطَةٌ يَا حَبَّةٌ فِي شَغْرَةٍ বলে প্রবেশ করেছে। তখন আল্লাহ তা'আলা তাদের উপর প্লেগ রোগ নাযিল করলেন। যার পাদুর্ভাবে হাজার হাজার লোক মারা যায়।
فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ
"অতঃপর জালিমরা পরিবর্তন করে ফেলল সে কথা যা তাদেরকে বলা হয়েছিল, অন্য কথা দিয়ে। ফলে আমি তাদের উপর আসমান থেকে আজাব নাযিল করলাম, কারণ তারা পাপাচার করত। (ইস্তিগফারের দ্বারা আজাব দূর হয় আর ইস্তিগফার না করার কারণে আজাব আসে) "

আয়াত নং-১০৯
وَدَّ كَثِيرٌ مِّنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُم مِّن بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا حَسَدًا مِّنْ عِندِ أَنفُسِهِم مِّن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ ۖ فَاعْفُوا وَاصْفَحُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
“আহলে কিতাবের অনেকেই চায়, যদি তারা তোমাদেরকে ইমান আনার পর কাফির অবস্থায় ফিরিয়ে নিতে পারত! সত্য স্পষ্ট হওয়ার পর তাদের পক্ষ থেকে হিংসাবশত (তারা এরূপ করে থাকে)। সুতরাং তোমরা ক্ষমা কর এবং এড়িয়ে চল, যতক্ষণ না আল্লাহ তাঁর নির্দেশ দেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।"

আয়াত নং-১২৭-১২৮
وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةٌ مُسْلِمَةٌ لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ
“আর স্মরণ কর, যখন ইবরাহিম ও ইসমাঈল কা'বার ভিৎগুলো উঠাচ্ছিল (এবং বলছিল) হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। হে আমাদের রব, আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান। আর আমাদেরকে আমাদের ইবাদাতের বিধি-বিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয় আপনি ক্ষমাশীল, পরম দয়ালু।"

এই বরকতময় দু'আর দুটি অংশ। কবুলিয়াতের দু'আ। আর ক্ষমা ও তাওবার দু'আ। এ উভয় অংশ একত্রে মিলে কুরআনুল কারিমের এই দু'আটির রূপ লাভ করেছে।
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ؛ وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنتَ التَّوَّাবُ الرَّحِيمُ

আয়াত নং-১৫৯-১৬০
যে ব্যক্তি আল্লাহ তা'আলার পক্ষ থেকে নাযিলকৃত সত্যকে গোপন করে, তার উপর আল্লাহ তা'আলার লা'নত এবং সকল মাখলুক তথা গোটা সৃষ্টির লা'নত বা অভিশাপ। তবে যদি সে তাওবা করে নেয় এবং সত্যকে বর্ণনা করে তাহলে তার তাওবা গ্রহণীয়।
إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلْنَا مِنَ الْبَيِّنَاتِ وَالْهُدَى مِن بَعْدِ مَا بَيَّنَّاهُ للنَّاسِ فِي الْكِতَابِ أُولَبِكَ يَلْعَنُهُمُ اللَّهُ وَيَلْعَنُهُمُ اللَّاعِنُونَ إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَبَيَّنُوا فَأُولَبِكَ أَتُوبُ عَلَيْهِمْ وَأَنَا التَّوَّাবُ الرَّحِيمُ
“নিশ্চয় যারা গোপন করে সুস্পষ্ট নিদর্শনসমূহ ও হিদায়াত যা আমি নাযিল করেছি, কিতাবে মানুষের জন্য তা স্পষ্টভাবে বর্ণনা করার পর, তাদেরকে আল্লাহ লা'নত করেন এবং লা'নতকারীগণও তাদেরকে লা'নত করে। তবে তাদেরকে ব্যতীত যারা তাওবা করেছে, শুধরে নিয়েছে এবং স্পষ্টভাবে বর্ণনা করেছে। অতএব, আমি তাদের তাওবা কবুল করব। আর আমি তাওবা কবুলকারী, পরম দয়ালু।"

আয়াত নং-১৭৩
إِنَّمَا حَرَّمَ عَلَيْكُمُ الْمَيْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ بِهِ لِغَيْرِ اللَّهِ فَمَنِ اضْطُرَّ غَفُوْرٌ رَّحِيمٌ
"নিশ্চয় তিনি তোমাদের উপর হারাম করেছেন মৃত জন্তু, রক্ত, শূকরের গোশত এবং যা গায়রুল্লাহর নামে যবেহ করা হয়েছে। সুতরাং যে বাধ্য হবে, অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়, তাহলে তার কোন পাপ নেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।"

আয়াত নং-১৭৪-১৭৫
إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنزَلَ اللَّهُ مِنَ الْكِتَابِ وَيَشْتَرُونَ بِهِ ثَمَنًا قَلِيلًا أُولَٰئِكَ مَا يَأْكُلُونَ فِي بُطُونِهِمْ إِلَّا النَّارَ وَلَا يُكَلِّمُهُمُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ أُولَٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُদَىٰ وَالْعَذَابَ بِالْمَগْফِرَةِ ۚ فَمَا أَصْبَرَهُمْ عَلَى النَّارِ
"নিশ্চয় যারা গোপন করে যে কিতাব আল্লাহ নাযিল করেছেন এবং এর বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করে, তারা শুধু আগুনই তাদের উদরে পুরে। আর আল্লাহ কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব। তারাই হিদায়াতের পরিবর্তে পথভ্রষ্টতা এবং মাগফিরাতের পরিবর্তে আজাব ক্রয় করেছে। আগুনের উপর তারা কতই না ধৈর্যশীল।"

আয়াত নং-১৭৮
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ كُتِبَ عَلَيْكُمُ ٱلْقِصَاصُ فِى ٱلْقَتْلَى ۖ ٱلْحُرُّ بِٱلْحُرِّ وَٱلْعَبْدُ بِٱلْعَبْدِ وَٱلْأُنثَىٰ بِٱلْأُنثَىٰ ۚ فَمَنْ عُفِىَ لَهُۥ مِنْ أَخِيهِ شَىْءٌ فَٱতِّبَاعٌۢ بِٱلْمَعْرُوفِ وَأَدَآءٌ إِلَيْهِ بِإِحْسَٰنٍ ۗ ذَٰلِكَ تَخْفِيفٌ مِّن رَّبِّكُمْ وَرَحْمَةٌ ۗ فَمَنِ ٱعْتَدَىٰ بَعْدَ ذَٰلِكَ فَلَهُۥ عَذَابٌ أَلِيمٌ
“হে মুমিনগণ, নিহতদের ব্যাপারে তোমাদের উপর 'কিসাস' ফরজ করা হয়েছে। স্বাধীনের বদলে স্বাধীন, দাসের বদলে দাস, নারীর বদলে নারী। তবে যাকে কিছুটা ক্ষমা করা হবে তার ভাইয়ের পক্ষ থেকে, তাহলে সততার অনুসরণ করবে এবং সুন্দরভাবে তাকে আদায় করে দেবে। এটি তোমাদের রবের পক্ষ থেকে হালকাকরণ ও রহমত। সুতরাং এরপর যে সীমালঙ্ঘন করবে, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব।”

অর্থাৎ আল্লাহ তা'আলা উম্মাতে মুহাম্মাদিয়ার উপর অনুগ্রহ করেছেন। ইচ্ছা করলে হত্যাকারীর কাছ থেকে কিসাস তথা প্রাণদণ্ড নিয়ে নাও আর ইচ্ছা করলে হত্যাকারীর কাছ থেকে দিয়াত তথা অর্থদণ্ড নিয়ে নাও। আর ইচ্ছা করলে সবকিছুই ক্ষমা করে দাও। আল্লাহ তা'আলার পক্ষ থেকে এই সহজলভ্যতা ও অনুগ্রহ এই উম্মাতের পূর্ববর্তী কোন উম্মাতের জন্য ছিল না। ইহুদিদের জন্য কিসাস তথা প্রাণদণ্ড অত্যাবশ্যক ছিল। দিয়াত তথা অর্থদণ্ড ও ক্ষমা করার অনুমতি ছিল না। আর খ্রিস্টানদের জন্য দিয়াত তথা অর্থদন্ড ও ক্ষমা করা অত্যাবশ্যক ছিল। কিসাস তথা প্রাণদন্ডের কোন অনুমতি ছিল না।

এই আয়াতটি থেকে এটাও প্রতিভাত হয় যে, হত্যার মত জঘন্য পাপের ক্ষেত্রেও ক্ষমার সুযোগ বিদ্যমান। পরস্পর ক্ষমা এবং সঠিক তাওবা করলে আল্লাহ তা'আলার পক্ষ থেকেও ক্ষমা। এর দলীল হল এই যে, আয়াতের শুরুতে 'হে মুমিনগণ' বলে সম্বোধন করা হয়েছে।

আয়াত নং-১৮২
فَمَنْ خَافَ مِن مُّوصٍ جَنَفًا أَوْ إِثْمًا فَأَصْلَحَ بَيْنَهُمْ فَلَا إِثْمَ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
"তবে কেউ যদি অসিয়তকারীর পক্ষ থেকে পক্ষপাতিত্ব ও পাপের আশঙ্কা করে, অতঃপর তাদের মীমাংসা করে দেয়, তাহলে তার কোন পাপ নেই। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।"

আয়াত নং-১৮৭
أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَابِكُمْ هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنتُمْ تَخْتَانُونَ أَنفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنكُمْ فَالْآنَ بَاشِرُوهُنَّ وَابْتَغُوا مَا كَتَبَ اللَّهُ لَكُمْ وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ تِلْكَ حُدُودُ اللهِ فَلَا تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ
"সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট গমন হালাল করা হয়েছে। তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ। আল্লাহ জেনেছেন যে, তোমরা নিজেদের সাথে খিয়ানত করছিলে। অতঃপর তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন। অতএব, এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন, তা অনুসন্ধান কর। আর আহার কর ও পান কর যতক্ষণ না ফজরের সাদা রেখা কাল রেখা থেকে স্পষ্ট হয়। অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ কর। আর তোমরা মসজিদে ই'তিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হয়ো না। এটা আল্লাহর সীমারেখা, সুতরাং তোমরা তার নিকটবর্তী হয়ো না। এভাবেই আল্লাহ তাঁর আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকওয়া অবলম্বন করে।"

আয়াত নং-১৯২-১৯৩
فَاِنِ انْتَهَوْا فَاِنَّ اللهَ غَفُوْرٌ رَّحِيْمٌ وَقَاتِلُوْهُمْ حَتّٰى لَا تَكُوْنَ فِتْنَةٌ وَّيَكُوْنَ الدِّيْنُ لِلّٰهِ فَاِنِ انْتَهَوْا فَلَا عُদْوَانَ اِلَّا عَلَي الظّٰلِمِيْنَ
“তবে যদি তারা বিরত হয়, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। আর তাদের বিরুদ্ধে লড়াই কর যে পর্যন্ত না ফিতনা খতম হয়ে যায় এবং দ্বীন আল্লাহর জন্য হয়ে যায়। সুতরাং তারা যদি বিরত হয় (তাওবা করে মুসলমান হয়ে যায়), তাহলে জালিমরা ছাড়া (কারো উপর) কোন কঠোরতা নেই।”

আয়াত নং-১৯৪
ثُمَّ أَفِيْضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ وَاسْتَغْفِرُوا اللهَ إِنَّ اللهَ غَفُوْরٌ رَّحِيْمٌ
“অতঃপর তোমরা প্রত্যাবর্তন কর, যেখান থেকে মানুষেরা প্রত্যাবর্তন করে এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।”

আয়াত নং-২১৮
إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ يَرْجُونَ رَحْمَتَ اللَّهِ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
“নিশ্চয় যারা ঈমান এনেছে ও যারা হিজরত করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, তারা আল্লাহর রহমতের আশা করে। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।”

আয়াত নং-২২১
وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِّن مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللَّهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ
"আর তোমরা মুশরিক নারীদের বিয়ে করো না, যতক্ষণ না তারা ইমান আনে এবং মুমিন দাসী মুশরিক নারীর চেয়ে নিশ্চয় উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। আর মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিয়ো না, যতক্ষণ না তারা ইমান আনে। আর একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। তারা তোমাদেরকে আগুনের দিকে আহ্বান করে, আর আল্লাহ তাঁর অনুমতিতে তোমাদেরকে জান্নাত ও ক্ষমার দিকে আহ্বান করেন এবং মানুষের জন্য তাঁর আয়াতসমূহ স্পষ্টরূপে বর্ণনা করেন, যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে।"

আয়াত নং-২২২
وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللهُ إِنَّ اللهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
"আর তারা আপনাকে হায়েয সম্পর্কে প্রশ্ন করে। বলুন, তা কষ্ট। সুতরাং তোমরা হায়েযকালে স্ত্রীদের থেকে দূরে থাক এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হয়ো না। অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আস, যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন। নিশ্চয় আল্লাহ তাওবাকারীকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে।”

আয়াত নং-২২৫
لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَكِن يُؤَاخِذُكُم بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ
“আল্লাহ তোমাদেরকে তোমাদের অর্থহীন শপথের জন্য পাকড়াও করবেন না। কিন্তু পাকড়াও করবেন যা তোমাদের অন্তরসমূহ অর্জন করেছে। আর আল্লাহ ক্ষমাশীল, সহনশীল।”

আয়াত নং-২২৬
لِلَّذِينَ يُؤْلُونَ مِن نِّسَابِهِمْ تَرَبُّصُ أَرْبَعَةِ أَشْهُরٍ فَإِن فَاءُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
"যারা তাদের স্ত্রীদের সাথে মিলিত না হওয়ার শপথ করবে তারা চার মাস অপেক্ষা করবে। অতঃপর তারা যদি ফিরে নেয়, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।"

আয়াত নং-২৩৫
وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُم بِهِ مِنْ خِطْبَةِ النِّسَاءِ أَوْ أَكْنَنتُمْ فِي أَنফُসِكُمْ عَلِمَ اللَّهُ أَنَّكُمْ سَتَذْكُرُونَهُنَّ وَلَكِن لَّا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّا أَن تَقُولُوا قَوْلًا مَّعْرُوفًا وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ يَعْلَمُ مَا فِي أَنফُسِكُمْ فَاحْذَرُوهُ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ
"আর এতে তোমাদের কোন পাপ নেই যে, তোমরা নারীদেরকে ইশারায় যে প্রস্তাব করবে কিংবা মনে গোপন করে রাখবে। আল্লাহ জেনেছেন যে, তোমরা অবশ্যই তাদেরকে স্মরণ করবে। কিন্তু বিধি মোতাবেক কোন কথা বলা ছাড়া গোপনে তাদেরকে (কোন) প্রতিশ্রুতি দিয়ো না। আর আল্লাহর নির্দেশ (ইদ্দত) তার সময় পূর্ণ করার পূর্বে বিবাহ বন্ধনের সংকল্প করো না। আর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, সহনশীল।"

আয়াত নং-২৩৭
وَإِن طَلَّقْتُمُوهُنَّ مِن قَبْلِ أَن تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّا أَن يَعْفُونَ أَوْ يَعْفُوَ الَّذِي بِيَدِهِ عُقْدَةُ النِّكَاحِ وَأَن تَعْفُوا أَقْرَبُ لِلتَّقْوَى وَلَا تَنسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
"আর যদি তোমরা তাদেরকে তালাক দাও, তাদেরকে স্পর্শ করার পূর্বে এবং তাদের জন্য কিছু মোহর নির্ধারণ করে থাক, তাহলে যা নির্ধারণ করেছ, তার অর্ধেক (দিয়ে দাও)। তবে স্ত্রীরা যদি মাফ করে দেয়, কিংবা যার হাতে বিবাহের বন্ধন সে যদি মাফ করে দেয়। আর তোমাদের মাফ করে দেওয়া তাকওয়ার অধিক নিকটতর। আর তোমরা পরস্পরের মধ্যে অনুগ্রহ ভুলে যেয়ো না। তোমরা যা কর, নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সম্যক দ্রষ্টা।"

মুসলমানদের মধ্যে বিবাহ এবং তালাকের বিষয়টি হয়েই থাকে। কিন্তু এসকল বিষয়েও একে অপরের সাথে ক্ষমা ও অনুগ্রহের আচরণ করা উচিত। নিশ্চয় আল্লাহ তা'আলা সবকিছু দেখেন। এজন্য পরস্পর শত্রুতা ও বিদ্বেষের পরিবর্তে ক্ষমা ও অনুগ্রহের আচরণ করো এবং এসকল আচরণের বেলায় ভুল-ত্রুটি করে নিজের পরকাল ধ্বংস করো না। একটি মত এমনও রয়েছে যে, পুরুষ যদি ক্ষমার আচরণ করে এবং পূর্ণ মোহর আদায় করে তাহলে এটা তার জন্য তাকওয়ার অধিক নিকটবর্তী। কেননা তালাক তো সে-ই দিয়ে থাকে। তাতে নারীর কোন ভূমিকা নেই। সে তো বিবাহে আবদ্ধ হয়েছে। এখন পুরুষ সহবাসের পূর্বে তাকে তালাক দিচ্ছে, তাহলে এমতাবস্থায় অনুগ্রহ করে পূর্ণ মোহরই আদায় করে দাও।

আয়াত নং-২৬৩
قَوْلُ مَعْرُوفٌ وَمَغْفِرَةً خَيْرٌ مِّن صَدَقَةٍ يَتْبَعُهَا أَذًى وَاللَّهُ غَنِيٌّ حَلِيمٌ
"উত্তম কথা ও ক্ষমা প্রদর্শন শ্রেয়, যে দানের পর কষ্ট দেওয়া হয় তার চেয়ে। আর আল্লাহ অভাবমুক্ত, সহনশীল।”

অর্থাৎ ভিখারীকে নম্র ভাষায় জবাব দেওয়া এবং তার আবেদন-নিবেদনের উপর জিজ্ঞাসাবাদ না করা ঐ দান-খয়রাত থেকে উত্তম যা দান করে কাউকে কষ্ট দেওয়া হয় কিংবা লজ্জা দেওয়া হয় অথবা তিরস্কার করা হয়। দ্বিতীয় অর্থ হল- নম্র ভাষায় জবাব দেওয়া এবং এই নম্র ভাষায় জবাবের বিনিময়ে আল্লাহ তা'আলার পক্ষ থেকে মাগফিরাত পাওয়া ঐ দান-খয়রাত থেকে উত্তম যার পরে কাউকে কষ্ট দেওয়া হয়। মোটকথা হল, দান-সদকা ইখলাসের সাথে করা উচিত। দান করার পর খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে তা নষ্ট না করা। আর যদি দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে আবেদনকারীকে নম্র ভাষায় বুঝিয়ে অক্ষমতা প্রকাশ করা এবং তার সাথে কঠোরতা না করা। এমন আচরণ করা মাগফিরাত ও গুনাহ মাফের উসিলা হয়ে থাকে।

শয়তান তোমাদেরকে ভয় দেখায় যে, জাকাত দিলে এবং দান-সদকা করলে তোমরা দরিদ্র হয়ে যাবে। যেখানে আল্লাহ তা'আলা বলছেন যে, জাকাত ও দান-সদকা দ্বারা গুনাহ মাফ হয় এবং সম্পদের মধ্যে উন্নতি ও বরকত হয়।

আয়াত নং-২৬৮
الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُم بِالْفَحْشَاءِ وَاللَّهُ يَعِدُكُم مَّغْفِرَةٌ مِّنْهُ وَفَضْلًا وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
"শয়তান তোমাদেরকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীল কাজের আদেশ করে। আর আল্লাহ তোমাদেরকে তার পক্ষ থেকেন ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।"

গোপনে দান-সদকা করা গুনাহ মাফের এবং মাগফিরাতের কারণ।

আয়াত নং-২৭১
إِن تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَّكُمْ وَيُكَفِّرُ عَنكُم مِّن سَيِّئَاتِكُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
"তোমরা যদি সদকা প্রকাশ কর, তবে তা উত্তম। আর যদি তা গোপন কর এবং ফকিরদেরকে তা দাও, তাহলে তাও তোমাদের জন্য উত্তম এবং তিনি তোমাদের গুনাহসমূহ মুছে দেবেন। আর তোমরা যে আমল কর, আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত।"

আয়াত নং-২৭৯
فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِن تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ
"যদি তোমরা তা না কর (সুদ পরিত্যাগ না কর) তাহলে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও, আর যদি তোমরা তাওবা কর, তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না।"

আয়াত নং-২৮৪
لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْফُوهُ يُحَاسِبْكُم بِهِ اللهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
"আল্লাহর জন্যই যা রয়েছে আসমানসমূহে এবং যা রয়েছে জমিনে। আর তোমরা যদি প্রকাশ কর যা তোমাদের অন্তরে রয়েছে অথবা গোপন কর, আল্লাহ সে বিষয়ে তোমাদের হিসাব নেবেন। অতঃপর তিনি যাকে চান ক্ষমা করবেন, আর যাকে চান আজাব দেবেন। আর আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান।"

আয়াত নং-২৮৫
آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَا ئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
“রাসুল তার নিকট তার রবের পক্ষ থেকে নাযিলকৃত বিষয়ের প্রতি ইমান এনেছে, আর মুমিনগণও। প্রত্যেকে ইমান এনেছে আল্লাহর উপর, তাঁর ফেরেশতাকুল, কিতাবসমূহ ও তাঁর রাসুলগণের উপর, আমরা তাঁর রাসুলগণের কারও মধ্যে তারতম্য করি না। আর তারা বলে, আমরা শুনলাম এবং মানলাম। হে আমাদের রব! আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি, আর আপনার দিকেই প্রত্যাবর্তনস্থল।”

আয়াত নং-২৮৬
لَا يُكَلِّفُ اللهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاখِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"আল্লাহ কোন ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন না। সে যা অর্জন করে তা তার জন্যই এবং সে যা কামাই করে তা তার উপরই বর্তাবে। হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব! আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব! আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।"

📘 ইলা মাগফিরাহ 📄 সূরা আলে-ইমরান

📄 সূরা আলে-ইমরান


সুরা আলে-ইমরান-এর ১৬. ১৭. ৩১. ৮৯. ৯০. ৯১. ১২৮. ১২৯. ১৩৩. ১৩৪. ১৩৫. ১৩৬. ১৪৭. ১৫২. ১৫৫. ১৫৭. ১৫৯. ১৯৩ ও ১৯৫ নং আয়াতে তাওবা, ইস্তিগফার ও মাগফিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে।

মানুষ দুনিয়াবী বস্তুর উপর আসক্ত হয়ে থাকে। যেমন স্ত্রী-সন্তান, স্বর্ণ-রূপা, মূল্যবান ঘোড়া, গবাদী পশু ও ক্ষেত-খামার ইত্যাদি। বস্তুত এগুলো হল সাময়িক উপকারী বস্তু। স্থায়ী সফলতা নয়। যেখানে আল্লাহ তা'আলা তাঁর মুত্তাকী বান্দাদের জন্য যা কিছু প্রস্তুত করেছেন, তা এসকল বস্তু থেকে উত্তম। আর তা হল চিরস্থায়ী জান্নাত, হুরসমূহ এবং আল্লাহ তা'আলার সন্তুষ্টি। এগুলো হল স্থায়ী নি'আমত, যা মুত্তাকী বান্দাদের জন্য। তাদের গুণ হল যে, তারা তাদের ইমানের স্বীকারোক্তি প্রদান করে এবং আল্লাহ তা'আলার নিকট ইস্তিগফার করে এবং জাহান্নাম থেকে পানাহ চায়। যেমন সুরা আলে-ইমরানে ইরশাদ হয়েছে-

আয়াত নং-১৬
الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
"যারা বলে হে আমাদের রব! নিশ্চয় আমরা ইমান আনলাম। অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন।"

আয়াত নং-১৭
الصَّابِرِينَ وَالصَّادِقِينَ وَالْقَانِتِينَ وَالْمُنفِقِينَ وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ
“যারা ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত্যশীল ও ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা-প্রার্থনাকারী।"

এই আয়াত থেকে বুঝা গেল সফল মুমিনের অন্যতম একটি গুণ হল তারা সাহরির সময় তথা রাতের শেষ অংশে আল্লাহ তা'আলার নিকট ইস্তিগফার করে।

আয়াত নং-৩১
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
"বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাস, তাহলে আমার অনুসরণ কর, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।”

বুঝা গেল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ মাগফিরাতের কারণ। যে ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ করে আল্লাহ তা'আলা তাকে ভালোবাসেন। আর আল্লাহ তা'লার ভালোবাসা ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণের বরকতে তার পেছনের গুনাহ মাফ হয়ে যায়।

আয়াত নং-৮৯
إِلَّا الَّذِينَ تَابُوا مِن بَعْدِ ذَلِكَ وَأَصْلَحُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
"তবে তারা ছাড়া যারা এরপরেও তাওবা করেছে এবং শুধরে নিয়েছে তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।"

ঐ সকল লোক যাদের নিকট ইসলামের সত্যতা সুস্পষ্ট হয়ে গিয়েছে কিন্তু তারপরও তার তাদের অহংকার, হিংসা, পদমর্যাদা ও সম্পদের লোভের কারণে ইমান গ্রহণ করছে না এবং ঐ সকল লোক যারা ইমান গ্রহণের পর মুরতাদ হয়ে যায় এমন লোকদের উপর আল্লাহ তা'আলার অভিশাপ বর্ষিত হয় এবং তাদেরকে ফেরেশতা ও মুসলমানরাও অভিশাপ দেয়। এমন লোক চিরস্থায়ী শাস্তি ভোগ করবে। তবে তাদের মধ্য হতে যারা সত্যিকারের তাওবা করে নেয় তাদের জন্য মাগফিরাত ও ক্ষমার দরজা উন্মুক্ত। কেননা আল্লাহ তা'আলা গাফুরুর রাহিম তথা ক্ষমাশীল ও পরম দয়ালু। এমন কঠিন অপরাধী ও প্রচণ্ড বিদ্রোহীদেরকে দুনিয়ার কোন বাদশাহই ক্ষমা করবে না। কিন্তু এটা তো ঐ ক্ষমাশীলের আশ্রয়স্থল যে, এমন কঠিন অপরাধ ও প্রচণ্ড বিদ্রোহের পরেও যদি অপরাধী লজ্জিত হয়ে খাটি মনে তাওবা করে এবং উত্তম চাল-চলন অবলম্বন করে তাহলে সকল গুনাহ সাথে সাথে ক্ষমা করে দেওয়া হয়।

আয়াত নং-৯০
إِنَّ الَّذِينَ كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَّن تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُولَئِكَ هُمُ الضَّالُّونَ
"নিশ্চয় যারা কুফরী করেছে ইমান আনার পর, তারপর তারা কুফরীতে বেড়ে গিয়েছে, তাদের তাওবা কখনো কবুল হবে না। আর তারাই পথভ্রষ্ট।"

আয়াত নং-৯১
إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارُ فَلَن يُقْبَلَ مِنْ أَحَدِهِم مِّلْءُ الْأَرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدَى بِهِ أُولَئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ
"নিশ্চয় যারা কুফরী করেছে এবং কাফির অবস্থায় মারা গেছে, তাদের কারো কাছ থেকে জমিনভরা স্বর্ণ বিনিময়স্বরূপ প্রদান করলেও গ্রহণ করা হবে না, তাদের জন্যই রয়েছে বেদনাদায়ক শাস্তি, আর তাদের জন্য কোন সাহায্যকারী নেই।"

যারা সত্যকে উপলব্ধি করেছে কিন্তু তারপরও সত্যকে গ্রহণ না করে স্বীয় কুফরীর উপর অটল থাকে এবং উক্ত কুফরীর উপরই মৃত্যুবরণ করে, এমন লোক যদি মৃত্যুর বিভীষিকার সময় তাওবা করে অথবা মৃত্যুর পরে তাওবা করে অথবা এমনিতেই মৌখিকভাবে প্রথাগত তাওবা করে তাহলে তার তাওবা কবুল হবে না। এমন লোক যদি গোটা জমিনভর্তি স্বর্ণও ফিদিয়া দেয় তাহলেও কবুল হবে না। দুনিয়াতেও যদি কোন কাফির জমিনভর্তি স্বর্ণ খরচ করে তাহলে আল্লাহ তা'আলার নিকট তা এক বিন্দু পরিমাণও দাম নেই। না পরকালে এই আমল তার কোন কাজে আসবে। কারণ আমলের প্রাণ হল “ইমান”। যে আমল ইমানের প্রাণ শূন্য হয় তা মৃত আমল। যা পরকালের চিরস্থায়ী জীবনে কোন কাজে আসবে না।

আয়াত নং-১২৮
لَيْسَ لَكَ مِنَ الْأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ
"এ বিষয়ে আপনার কোন অধিকার নেই- হয়তো তিনি তাদেরকে ক্ষমা করবেন অথবা তিনি তাদেরকে আজাব দেবেন। কারণ নিশ্চয় তারা জালিম।"

আয়াত নং-১২৯
لِلَّذِهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ يَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ ۚ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
“আর আল্লাহর জন্যই যা আছে আসমানসমূহে এবং যা আছে জমিনে। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, আর যাকে ইচ্ছা আজাব দেন। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।"

কারো তাওবা কবুল করা, কাউকে ক্ষমা করা এবং কাউকে আজাব দেওয়া এটা একমাত্র আল্লাহ তা'আলার ইচ্ছাধীন। উহুদ যুদ্ধের সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন কোন মুশরিকের নাম নিয়ে বদ-দু'আ করার ইচ্ছা করলেন তখন নির্দেশ অবতীর্ণ হল যে, ফলাফলের বিষয় আল্লাহ তা'আলার উপর ছেড়ে দিন। হতে পারে তাদের মধ্যে কেউ কেউ তাওবা করবে এবং আল্লাহ তা'আলা তাদেরকে আপনার গোলাম এবং ইসলামের প্রাণ উৎসর্গকারী সৈনিক বানিয়ে দেবেন। আর বাস্তবে হয়েছেও তাই।

আয়াত নং-১৩৩
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
"আর তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার পরিধি হচ্ছে আসমানসমূহ ও জমিনের সমান, যা মুত্তাকীদের জন্য প্রস্তুত করা হয়েছে।"

আয়াত নং-১৩৪
الَّذِينَ يُنفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
"যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।"

জান্নাতের উত্তরসূরি তথা সফল মুসলিমদের এটিও একটি গুণ যে, যখনই এদের কোন নির্লজ্জতা ও গুনাহের কাজ সংঘটিত হয়ে যায় তখন সাথে সাথে তারা আল্লাহ তা'আলার অভিমুখী হয় এবং তাওবা-ইস্তিগফার করে।

আয়াত নং-১৩৫
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنফُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَن يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ
“আর যারা কোন অশ্লীল কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়। আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে? আর তারা যা করেছে, জেনেশুনে তা তারা বার বার করে না।"

এ আয়াতে যে গুণাবলি উল্লেখ করা হয়েছে, এগুলো সবই মাগফিরাতের কারণ। যেমন: তাকওয়া, আনন্দ এবং দুঃখ উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করা, রাগ হজম করা, মানুষকে ক্ষমা করা। যদি কোন গুনাহ হয়ে যায় তাহলে তাওবা-ইস্তিগফার করা।

আয়াত নং-১৩৬
أُولَبِكَ جَزَاؤُهُم مَّغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ
“এরাই (উপরোল্লেখিত গুণের মুসলিমরা) তারা, যাদের প্রতিদান তাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতসমূহ যার তলদেশে প্রবাহিত রয়েছে নহরসমূহ। সেখানে তারা স্থায়ী হবে। আর আমলকারীদের প্রতিদান কতই না উত্তম!"

হজরত আম্বিয়া আলাইহিস সালামগণ এবং তাদের আল্লাহওয়ালা সহচরগণ আল্লাহ তা'আলার রাস্তায় কিতাল তথা জিহাদ করেছেন। উক্ত জিহাদে যখন তাদের উপর কোন বিপদ, পরীক্ষা কিংবা বাহ্যিক পরাজয় এসেছে তখন না তারা ভয় পেয়েছে, না তারা সাহস হারিয়েছে এবং না তারা শত্রুর সামনে নত করেছে। বরং সাথে সাথে আল্লাহ তা'আলার অভিমুখী হয়ে ইস্তিগফার করতে শুরু করেছে এবং আল্লাহ তা'আলার নিকট দৃঢ়পদ থাকা এবং সাহায্য কামনা করেছে। আল্লাহওয়ালা মুজাহিদদের ইস্তিগফার কুরআনুল কারিমে বর্ণিত অনেক প্রভাবশালী ইস্তিগফার।

আয়াত নং-১৪৭
وَمَا كَانَ قَوْلَهُمْ إِلَّا أَن قَالُوا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
"আর তাদের কথা শুধু এই ছিল যে, তারা বলল, হে আমাদের রব, আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পাসমূহকে (অবস্থানকে দৃঢ় করুন), আর কাফির কওমের উপর আমাদেরকে সাহায্য করুন।"

হজরত আম্বিয়া আলাইহিস সালামগণ এবং তাদের আল্লাহ ওয়ালা সঙ্গীসাথীগণ আল্লাহ তা'আলার রাস্তায় কিতাল করেছেন। উক্ত জিহাদে যখন তাদের উপর কষ্ট, বিপদ কিংবা বাহ্যিক পরাজয় এসেছে তখন তারা ভীত হয়নি। না তারা সাহস হারিয়েছেন এবং না শত্রুদের সামনে দমে গিয়েছেন। বরং এমতাবস্থায় সাথে সাথে আল্লাহ তা'আলার দিকে প্রত্যাবর্তন করে ইস্তিগফার করেছেন এবং আল্লাহ তা'আলার নিকট দৃঢ়পদ থাকা ও নুসরাত তথা সাহায্য কামনা করেছেন। আল্লাহওয়ালা মুজাহিদদের ইস্তিগফার ও কুরআনুল কারিমে বর্ণিত অউেপকারী একটি ইস্তিগফার হল-
رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
হে আমাদের রব, আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙ্ঘন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পাসমূহকে, আর কাফির কওমের উপর আমাদেরকে সাহায্য করুন।

অর্থাৎ জিহাদের তীব্রতা এবং বিপদের সময় না আশঙ্কার কোন কথা বলে, না যুদ্ধ থেকে পৃিষ্ঠ প্রদর্শন করে অথবা শত্রুর বশ্যতা স্বীকার করার মত কোন বাক্য উচ্চারণ করে। ব্যাস! শুধু এটাই বলে যে, হে আল্লাহ! যে কষ্ট কিংবা পরাজয় এসেছে তা আমাদের গুনাহের কারণেই এসেছে। আপনি আমাদের গুনাহসমূহ এবং সীমালঙ্ঘনগুলো ক্ষমা করে দিন এবং আমাদেরকে জিহাদে দৃঢ়পদ রাখুন এবং সাহায্য করুন।

আয়াত নং-১৫২
وَلَقَدْ صَدَقَكُمُ اللَّهُ وَعْدَهُ إِذْ تَحُسُّونَهُم بِإِذْنِهِ حَتَّى إِذَا فَشِلْتُمْ وَتَنَازَعْتُمْ فِي الْأَمْرِ وَعَصَيْتُم مِّن بَعْدِ مَا أَرَاكُم مَّا تُحبُّونَ مِنكُم مَّن يُرِيدُ الدُّنْيَا وَمِنكُم مَّن يُرِيدُ الْآخِرَةَ وَلَقَدْ عَفَا عَنكُمْ وَاللَّهُ ذُو فَضْلٍ عَلَى الْمُؤْمِنِينَ
"আর আল্লাহ তোমাদের কাছে তাঁর ওয়াদা সত্যে পরিণত করেন, যখন তোমরা তাদেরকে হত্যা করছিলে তাঁর নির্দেশে। অবশেষে যখন তোমরা দুর্বল হয়ে গেলে এবং নির্দেশ সম্পর্কে বিবাদ করলে আর তোমরা অবাধ্য হলে তোমরা যা ভালোবাসতে তা তোমাদেরকে দেখানোর পর। তোমাদের মধ্যে কেউ দুনিয়া চায় আর কেউ চায় আখিরাত। তারপর আল্লাহ তোমাদেরকে তাদের থেকে ফিরিয়ে দিলেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন। আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহশীল।"

আয়াত নং-১৫৫
إِنَّ الَّذِينَ تَوَلَّوْا مِنكُمْ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ إِنَّمَا اسْتَزَلَّهُمُ الشَّيْطَانُ بِبَعْضِ مَا كَسَبُوا وَلَقَدْ عَفَا اللَّهُ عَنْهُمْ إِنَّ اللَّهَ غَفُورٌ حَلِيمٌ
"নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা পিছু হটে গিয়েছিল সেদিন, যেদিন দু'দল মুখোমুখি হয়েছিল, শয়তানই তাদের কৃতকর্মের ফলে তাদেরকে পদস্খলিত করেছিল। আর অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, সহনশীল।"

হে মুসলিমগণ! কাফির ও মুনাফিকদের মত এমনটি বল না যে, অমুক ব্যক্তি যদি জিহাদে না যেত তাহলে মারা যেত না। জিহাদে গিয়ে নিহত হওয়া ও মৃত্যুবরণ করা তো মাগফিরাতের কারণ এবং এটা ঐ সকল বস্তু হতে অনেক উত্তম যা জীবিত লোকেরা দুনিয়াতে জমা করে।

আয়াত নং-১৫৭
وَلَبِن قُتِلْتُمْ فِي سَبِيلِ اللَّهِ أَوْ مُتُّمْ لَمَغْفِرَةٌ مِّنَ اللَّهِ وَرَحْمَةٌ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ
"আর তোমাদেরকে যদি আল্লাহর রাস্তায় হত্যা করা হয় অথবা তোমরা মারা যাও, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও দয়া তারা যা জমা করে তা থেকে উত্তম।"

জিহাদে গিয়ে শাহাদাতের মৃত্যু মাগফিরাতের কারণসমূহের মধ্যে অন্যতম একটি কারণ।

আয়াত নং-১৫৯
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللهِ لِنتَ لَهُمْ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَا نَفَضُّوا مِنْ حَوْلِكَ فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ فَإِذَا عَزَمْتَ فَتَوَكَّلْ عَلَى اللَّهِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
"অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণেই আপনি তাদের জন্য নম্র হয়েছিলেন। আর যদি আপনি কঠোর স্বভাবের, কঠিন হৃদয়সম্পন্ন হতেন, তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত। সুতরাং তাদেরকে ক্ষমা করুন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। আর কাজে-কর্মে তাদের সাথে পরামর্শ করুন। অতঃপর যখন কোন কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন, তখন আল্লাহ তা'আলার উপর তাওয়াক্কুল করুন। নিশ্চয় আল্লাহ তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন।"

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আপনি আপনার একনিষ্ঠ সঙ্গী-সাথীদের ভুল-ত্রুটি ক্ষমা করুন এবং তাদের জন্য আল্লাহ তা'আলার নিকট মাগফিরাত কামনা করুন।

فَاعْفُ عَنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمْ
আপনি তাদেরকে ক্ষমা করুন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন।

নবিজি তাঁর উম্মতের জন্য, আমির তার মা'মুরদের জন্য এবং বড়রা ছোটদের জন্য ইস্তিগফার করা।

আয়াত নং-১৯৩
رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوفَّنَا مَعَ الْأَبْرَارِ
“হে আমাদের রব, নিশ্চয় আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে, যে ইমানের প্রতি আহ্বান করত যে, তোমরা তোমাদের রবের প্রতি ইমান আন। তাই আমরা ইমান এনেছি। হে আমাদের রব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং বিদূরিত করুন আমাদের ত্রুটি-বিচ্যুতি, আর আমাদেরকে মৃত্যু দিন নেককারদের সাথে।"

উলুল আলবাব তথা বুদ্ধিমানের একটি নিদর্শন হল- সে আল্লাহ তা'আলার নিকট ক্ষমা ও মাগফিরাত কামনা করে ও বেশি বেশি ইস্তিগফার করে। উপর্যুক্ত আয়াতটি কুরআনুল কারিমে বর্ণিত একটি ব্যাপক ক্ষমা প্রার্থনার দু'আ। যার মধ্যে সুন্দর মৃত্যুর দু'আও অন্তর্ভুক্ত।

আয়াত নং-১৯৫
فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّي لَا أُضِيعُ عَمَلَ عَامِلٍ مِّنكُم مِّن ذَكَرٍ أَوْ أُنثَى بَعْضُكُم مِّن بَعْضٍ فَالَّذِينَ هَاجَرُوا وَأَخْرِجُوا مِن دِيَارِهِمْ وَأُوذُوا فِي سَبِيلِي وَقَاتَلُوا وَقُتِلُوا لَأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَأُدْخِلَنَّهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ثَوَابًا مِّنْ عِندِ اللَّهِ وَاللَّهُ عِندَهُ حُسْنُ الثَّوَابِ
“অতঃপর তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন যে, নিশ্চয় আমি তোমাদের কোন পুরুষ অথবা মহিলা আমলকারীর আমল নষ্ট করব না। তোমরা পরস্পর এক। সুতরাং যারা হিজরত করেছে এবং যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, আর যারা যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে, আমি অবশ্যই তাদের ত্রুটি-বিচ্যুতিসমূহ বিলুপ্ত করে দেব এবং তাদেরকে প্রবেশ করাবো জান্নাতসমূহে, যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহরসমূহ; আল্লাহর পক্ষ থেকে প্রতিদানস্বরূপ। আর আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রতিদান।"

আল্লাহর রাস্তায় হিজরত করা, ঘর-বাড়ি থেকে বের করে দেওয়া, আল্লাহর রাস্তায় কষ্ট সহ্য করা, কিতাল ফি সাবিলিল্লাহ করা এবং শহিদ হওয়া এগুলো সব মাগফিরাতের কারণসমূহের মধ্যে অন্যতম।

📘 ইলা মাগফিরাহ 📄 সূরা নিসা

📄 সূরা নিসা


সুরা নিসা-এর ১৬. ১৭. ১৮. ২৫. ২৬. ২৭. ৩১, ৪৩, ৪৮. ৬৪. ৯২. ৯৫. ৯৬. ৯৮. ৯৯. ১০০. ১০৫. ১০৬. ১১০. ১১১. ১১২. ১১৬. ১২৯. ১৩৭. ১৪৫. ১৪৬. ১৪৮. ১৪৯. ১৫২. ১৫৩ ও ১৬৮ নং আয়াতে তাওবা, ইস্তিগফার ও মাগফিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে।

আয়াত নং-১৬
وَالَّذَانِ يَأْتِيَانِهَا مِنكُمْ فَآذُوهُمَا فَإِن تَابَا وَأَصْلَحَا فَأَعْرِضُوا عَنْهُمَا إِنَّ اللَّهَ كَانَ تَوَّابًا رَّحِيمًا
“আর তোমাদের মধ্য থেকে যে দু'জন অপকর্ম করবে, তাদেরকে তোমরা আজাব দাও। অতঃপর যদি তারা তাওবা করে এবং শুধরিয়ে নেয় তাহলে তোমরা তাদের থেকে বিরত থাক। নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী, দয়ালু।”

দুই পুরুষ যদি পরস্পরে সমকামে লিপ্ত হয় অথবা নারী-পুরুষ পরস্পরে ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাদেরকে শাস্তি দাও। শাস্তি দেওয়ার পরে যদি তারা উক্ত কুকর্ম থেকে তাওবা করে এবং ভবিষ্যতের জন্য স্বীয় আমলের সংশোধন করে নেয় তাহলে আর তার পিছু নিও না এবং তাদেরকে ঠাট্টা- বিদ্রুপ করে কষ্ট দিও না। কারণ আল্লাহ তা'আলা স্বীয় বান্দাদের তাওবা কবুলকারী ও পরম দয়ালু।

আয়াত নং-১৭-১৮
إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُولَئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارُ أُولَبِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا
“নিশ্চয় তাওবা কবুল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য, যারা অজ্ঞতাবশত মন্দ কাজ করে। তারপর শীঘ্রই তাওবা করে। অতঃপর আল্লাহ এদের তাওবা কবুল করবেন আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আর তাওবা নাই তাদের, যারা অন্যায় কাজ করতে থাকে, অবশেষে যখন তাদের কারো মৃত্যু এসে যায়, তখন বলে, আমি এখন তাওবা করলাম, আর তাওবা তাদের জন্য নয়, যারা কাফির অবস্থায় মারা যায়; আমি এদের জন্যই তৈরি করেছি যন্ত্রণাদায়ক আজাব।”

এই আয়াতে ঐ সকল ব্যক্তিবর্গের আলোচনা করা হয়েছে আল্লাহ তা'আলা তার স্বীয় অনুগ্রহে যাদের তাওবা কবুল করা নিজের উপর অত্যাবশ্যক করে নিয়েছেন এবং ঐ সকল ব্যক্তি যাদের তাওবা কখনোই কবুল হয় না।

আয়াত নং-২৫
وَمَن لَّمْ يَسْتَطِعْ مِنكُمْ طَوْلًا أَن يَنكِحَ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ فَمَن مَّا مَلَكَتْ أَيْمَانُكُم مِّن فَتَيَاتِكُمُ الْمُؤْمِنَاتِ وَاللَّهُ أَعْلَمُ بِإِيمَانِكُمْ بَعْضُكُم مِّن بَعْضٍ فَانكِحُوهُنَّ بِإِذْنِ أَهْلِهِنَّ وَآتُوهُنَّ أُجُورَهُنَّ بِالْمَعْرُوفِ مُحْصَنَاتٍ غَيْرَ مُسَافِحَاتٍ وَلَا مُتَّخِذَاتِ أَخْدَانٍ فَإِذَا أُخْضِنَّ فَإِنْ أَتَيْنَ بِفَاحِشَةٍ فَعَلَيْهِنَّ نِصْفُ مَا عَلَى الْمُحْصَنَاتِ مِنَ الْعَذَابِ ذَلِكَ لِمَنْ خَشِيَ الْعَنَتَ مِنكُمْ وَأَن تَصْبِرُوا خَيْرٌ لَّكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
“আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুমিন নারীদেরকে বিবাহ করার সামর্থ্য রাখে না, সে (বিবাহ করবে) তোমাদের মুমিন যুবতীদের মধ্য থেকে, তোমাদের হাত যাদের মালিক হয়েছে তাদের কাউকে। আর আল্লাহ তোমাদের ইমান সম্পর্কে অধিক জ্ঞাত। তোমরা একে অন্যের থেকে (এসেছ)। সুতরাং তোমরা তাদেরকে তাদের মালিকদের অনুমতিক্রমে বিবাহ কর এবং ন্যায়সঙ্গতভাবে তাদেরকে তাদের মোহর দিয়ে দাও এমতাবস্থায় যে, তারা হবে সতীসাধ্বী, ব্যভিচারিণী কিংবা গোপন যৌনসঙ্গী গ্রহণকারিণী নয়। অতঃপর যখন তারা বিবাহিত হবে তখন যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাদের উপর স্বাধীন নারীর অর্ধেক আজাব হবে। এটা তাদের জন্য, তোমাদের মধ্যে যারা ব্যভিচারের ভয় করে এবং ধৈর্যধারণ করা তোমাদের জন্য উত্তম। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।”

উত্তম হল স্বাধীন নারীকে বিবাহ করা। কিন্তু যদি তার সামর্থ্য না থাকে এবং ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা হয় তাহলে দাসীকেও বিবাহ করতে পারবে। আর যদি ধৈর্যধারণ করে তাহলে তো ভাল। সন্তানসন্ততি স্বাধীন হবে। মোটকথা হল এ ব্যাপারে আল্লাহ তা'আলা সামর্থ্য দিয়েছেন। তিনি ক্ষমাকারী ও পরম দয়ালু।

আয়াত নং-২৬-২৭
يُرِيدُ اللَّهُ لِيُبَيِّنَ لَكُمْ وَيَهْدِيَكُمْ سُنَنَ الَّذِينَ مِن قَبْلِكُمْ وَيَتُوبَ عَلَيْكُمْ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ وَاللَّهُ يُرِيدُ أَن يَتُوبَ عَلَيْكُمْ وَيُرِيدُ الَّذِينَ يَتَّبِعُونَ الشَّهَوَاتِ أَن تَمِيلُوا مَيْلًا عَظِيمًا
“আল্লাহ চান তোমাদের জন্য বিস্তারিত বর্ণনা করতে, তোমাদেরকে তোমাদের পূর্ববর্তীদের আদর্শ প্রদর্শন করতে এবং তোমাদের তাওবা কবুল করতে। আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আল্লাহ চান তোমাদের তাওবা কবুল করতে। আর যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা চায় যে, তোমরা প্রবলভাবে (সত্য পথ থেকে) বিচ্যুত হও।"

আল্লাহ তা'আলা যে এ বিধানসমূহ বর্ণনা করেছেন যে, যেনা-ব্যভিচার হারাম, বিবাহ হালাল। অতঃপর বিবাহের বিস্তারিত বর্ণনা করেছেন যে, কার সাথে বিবাহ জায়েজ আর কার সাথে হারাম। এগুলো সব এজন্য বর্ণনা করেছেন যেন তোমাদের হিদায়াত, মাগফিরাত এবং তাওবার রাস্তা নসিব হয়ে যায় এবং তোমরা প্রবৃত্তির পূজারী পথভ্রষ্ট লোকদের হাতে পথ ভ্রষ্ট হওয়া থেকে বাঁচতে পার। আল্লাহ তা'আলা তোমাদের তাওবা কবুল করবেন এবং তোমাদের উপর রহমত বর্ষণ করবেন। এখন তোমরা যদি এ সকল ব্যাপারে আল্লাহ তা'আলার আনুগত্য না কর তাহলে হিদায়াত থেকে বঞ্চিত, আম্বিয়া আলাইহিস সালামদের পথ থেকে দূরে এবং আল্লাহ তা'আলার রহমত ও মাগফিরাত থেকে বঞ্চিত হয়ে যাবে।

আয়াত নং-৩১
إِن تَجْتَنِبُوا كَبَائِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَنُدْخِلْكُم مُّدْخَلًا كَرِيمًا
"তোমরা যদি সেসব কবিরা গুনাহ পরিহার কর, যা থেকে তোমাদের বারণ করা হয়েছে, তাহলে আমি তোমাদের (ছোট) গুনাহসমূহ ক্ষমা করে দেব এবং তোমাদেরকে প্রবেশ করাব সম্মানজনক প্রবেশস্থলে।"

যে ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকবে আল্লাহ তা'আলা তার সগিরা গুনাহ যা সে কবিরা গুনাহ পর্যন্ত না পৌঁছার জন্য করেছে তা ক্ষমা করে দেবেন।

আয়াত নং-৪৩
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنتُمْ سُكَارَى حَتَّى تَعْلَمُوا مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّى تَغْتَسِلُوا وَإِن كُنتُم مَرْضَى أَوْ عَلَى سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ إِنَّ اللَّهَ كَانَ عَفُوًا غَفُورًا
“হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হয়ো না, যতক্ষণ না তোমরা বুঝতে পার যা তোমরা বল এবং অপবিত্র অবস্থায়ও না, যতক্ষণ না তোমরা গোসল কর, তবে যদি তোমরা পথ অতিক্রমকারী হও। আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাক অথবা তোমাদের কেউ প্রস্রাব-পায়খানা থেকে আসে কিংবা স্ত্রী সম্ভোগ কর, তবে যদি পানি না পাও তাহলে পবিত্র মাটিতে তায়াম্মুম কর। সুতরাং তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ কর। নিশ্চয় আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল।"

আল্লাহ তা'আলা প্রয়োজনের সময় তায়াম্মুমের অনুমতি প্রদান করেছেন এবং মাটিকে পানির স্থলাভিষিক্ত করে দিয়েছেন। কেননা তিনি স্বীয় বান্দাদের প্রতি সহজ করতে চান এবং বান্দার গুনাহ ক্ষমা করতে চান। সর্বপরি এই আয়াতে এটাও ইঙ্গিত রয়েছে যে, মদ্যপান হারাম হওয়ার পূর্বে নামাজের মধ্যে নেশা অবস্থায় যা কিছু ভুল পড়া হয়েছে সেগুলোও ক্ষমা করে দিয়েছেন।

আয়াত নং-৪৮
إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا
"নিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরিক করাকে ক্ষমা করেন না। তিনি ক্ষমা করেন এ ছাড়া অন্যান্য পাপ, যার জন্য তিনি চান। আর যে আল্লাহর সাথে শরিক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে।"

মুশরিক ক্ষমার অযোগ্য। সে চির জাহান্নামী। তবে শিরকের নিচের যে সকল গুনাহ রয়েছে যেমন: সগিরা ও কবিরা গুনাহ। সেগুলো ক্ষমার যোগ্য। আল্লাহ তা'আলা যাকে ক্ষমা করতে চান তার সগিরা ও কবিরা গুনাহ মাফ করে দেন। কিছু শাস্তি দিয়ে হোক কিংবা একেবারেই বিনা শাস্তিতে। এই আয়াতে ইশারা হল ইহুদিরা যেহেতু কুফর-শিরকে লিপ্ত তাই তারা মাগফিরাত ও ক্ষমার আশাও করতে পারে না।

আয়াত নং-৬৪
وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنفُসَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمُ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَّحِيمًا
"আর আমি যে কোন রাসুল প্রেরণ করেছি তা কেবল এ জন্য, যেন আল্লাহর অনুমতিক্রমে তাদের আনুগত্য করা হয়। আর যদি তারা- যখন নিজেদের প্রতি জুলুম করেছিল তখন তোমার কাছে আসত অতঃপর আল্লাহর কাছে ক্ষমা চাইত এবং রাসুলও তাদের জন্য ক্ষমা চাইত তাহলে অবশ্যই তারা আল্লাহকে তাওবা কবুলকারী, দয়ালু পেত।”

মুনাফিকরা তাগুতের দ্বারা তাদের বিচার-ফায়সালা করাত। অর্থাৎ ঘুষখোর ইহুদিদের দ্বারা। তাদেরকে যখন এর থেকে বারণ করে বলা হল যে, নিজেদের বিচার-ফায়সালা আল্লাহ তা'আলার বিধান এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফায়সালা অনুযায়ী সমাধান কর। তখন তারা তা মানল না। তাদের সম্পর্কে বলা হয়েছে যে, তারা যদি তাদের এই কর্মকাণ্ডের জন্য আল্লাহ তা'আলার নিকট ক্ষমা চাইত এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তাদের জন্য আল্লাহ তা'আলার নিকট ক্ষমা চাইতেন তাহলে আল্লাহ তা'আলা তাদের তাওবা কবুল করতেন এবং তাদের উপর রহমত নাজিল করতেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যার জন্য ইস্তিগফার করেন তার তাওবা কবুল করা হয়। শর্ত হল সে ইমানদার হওয়া এবং সে নিজেও স্বীয় ভুলের জন্য লজ্জিত হওয়া।

আয়াত নং-৯২
وَمَا كَانَ لِمُؤْمِنٍ أَن يَقْتُلَ مُؤْمِنًا إِلَّا خَطَأً وَمَن قَتَلَ مُؤْمِنًا خَطَأً فَتَحْرِيرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ إِلَّا أَن يَصَّدَّقُوا فَإِن كَانَ مِن قَوْمٍ عَدُوٌّ لَّكُمْ وَهُوَ مُؤْمِنٌ فَتَحْرِيرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ وَإِن كَانَ مِن قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُم مِّيثَاقُ فَدِيَةٌ مُسَلَّمَةٌ إِلَى أَهْلِهِ وَتَحْرِيرُ رَقَبَةٍ مُّؤْمِنَةٍ فَمَن لَّمْ يَجِدْ فَصِيَامُ شَهْرَيْنِ مُتَتَابِعَيْنِ تَوْبَةٌ مِّنَ اللَّهِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا
“আর কোন মুমিনের কাজ নয় অন্য মুমিনকে হত্যা করা, তবে ভুলবশত (হলে ভিন্ন কথা)। যে ব্যক্তি ভুলক্রমে কোন মুমিনকে হত্যা করবে, তাহলে সে একজন মুমিন দাসকে মুক্ত করতে হবে এবং দিয়াত (রক্তপণ দিতে হবে) যা হস্তান্তর করা হবে তার পরিজনদের কাছে। তবে তারা যদি সদাকা (ক্ষমা) করে দেয় (তাহলে দিতে হবে না)। আর সে যদি তোমাদের শত্রু কওমের হয় এবং সে মুমিন, তাহলে একজন মুমিন দাস মুক্ত করবে। আর যদি এমন কওমের হয় যাদের মধ্যে ও তোমাদের মধ্যে সন্ধিচুক্তি রয়েছে তাহলে দিয়াত দিতে হবে, যা হস্তান্তর করা হবে তার পরিবারের কাছে এবং একজন মুমিন দাস মুক্ত করতে হবে। তবে যদি না পায় তাহলে একাধারে দু'মাস সিয়াম পালন করবে। এটি আল্লাহর পক্ষ থেকে ক্ষমাস্বরূপ। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।”

ভুলক্রমে হত্যা তথা ভুলে কোন মুসলিমকে হত্যা করে ফেললে তার ক্ষমা ও তাওবার পদ্ধতি হল একটি গোলাম আজাদ করা। তা যদি সম্ভব না হয় তাহলে একাধারে দুই মাস রোজা রাখবে। এটা হল আল্লাহ তা'আলার নিকট ক্ষমা পাওয়ার জন্য কাফ্ফ্ফারা। আর দ্বিতীয় কাজ হল নিহত ব্যক্তির ওয়ারিসদেরকে দিয়াত তথা রক্তপণ আদায় করা। এটা উক্ত ওয়ারিসদের হক। যা চাইলে তারা মাফও করতে পারে। তবে কাফ্ফ্ফারা কেউ মাফ করতে পারে না।

আয়াত নং-৯৫-৯৬
لَّا يَسْتَوِى الْقَاعِدُونَ مِنَ الْمُؤْمِنِينَ غَيْرُ أُولِي الضَّرَرِ وَالْمُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ عَلَى الْقَاعِدِينَ دَرَجَةً وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى وَفَضَّلَ اللَّهُ الْمُجَاهِدِينَ عَلَى الْقَاعِدِينَ أَجْرًا عَظِيمًا دَرَجَاتٍ مِّنْهُ وَمَغْفِرَةٌ وَرَحْمَةٌ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
"বসে থাকা মুমিনগণ, যারা ওজরগ্রস্ত নয় এবং নিজেদের জান ও মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদকারীগণ এক সমান নয়। নিজেদের জান ও মাল দ্বারা জিহাদকারীদের মর্যাদা আল্লাহ বসে থাকাদের উপর অনেক বাড়িয়ে দিয়েছেন। আর আল্লাহ প্রত্যেককেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন এবং আল্লাহ জিহাদকারীদেরকে বসে থাকাদের উপর মহা পুরস্কার দ্বারা শ্রেষ্ঠত্ব দান করেছেন। তাঁর পক্ষ থেকে অনেক মর্যাদা, ক্ষমা ও রহমত। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।”

আল্লাহর রাস্তায় স্বীয় জান-মাল দ্বারা জিহাদকারী মুসলিমের মর্যাদা অনেক বড় এবং অনেক উঁচু ঐ মুসলিমদের তুলনায় যারা জিহাদ করেনি। আল্লাহ তা'আলা গাফুরুর রাহিম তথা ক্ষমাশীল ও পরম দয়ালু। জিহাদকারীদের জন্য তিনি প্রতিদানস্বরূপ মাগফিরাত এবং রহমতের যে ওয়াদা করেছেন তা অবশ্যই পূর্ণ করবেন এবং কোন মুজাহিদের হাতে যদি তার অজান্তে কিংবা ভুলক্রমে কোন মুসলিম নিহত হয়ে যায় তাহলে আল্লাহ তা'আলা মাফ করে দেবেন। এই আশঙ্কায় জিহাদ পরিত্যাগ করো না। বরং জিহাদ ফি সাবিলিল্লাহ মাগফিরাতের কারণসমূহের মধ্য হতে অন্যতম একটি কারণ।

আয়াত নং-৯৮-৯৯
إِلَّا الْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ لَا يَسْتَطِيعُونَ حِيلَةٌ وَلَا يَهْتَدُونَ سَبِيلًا فَأُولَبِكَ عَسَى اللَّهُ أَن يَعْفُوَ عَنْهُمْ وَكَانَ اللهُ عَفُوا غَفُورًا
"তবে যে দুর্বল পুরুষ, নারী ও শিশুরা কোন উপায় অবলম্বন করতে পারে না এবং কোন রাস্তা খুঁজে পায় না। অতঃপর আশা করা যায় যে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। আর আল্লাহ মার্জনাকারী, ক্ষমাশীল।”

কোন কোন মুসলিম এমনও রয়েছে যে, মনে মনে তো পাক্কা মুসলিম কিন্তু দারুল কুফরে বসবাস করে এবং কাফিরদের ভয়ে ইসলামের উপর প্রকাশ্যে আমল করতে পারে না এবং জিহাদের হুকুমও বাস্তবায়ন করতে পারে না। এমন মুসলিমদের উপর ফরজ হল সেখান থেকে হিজরত করা। আর যদি তারা হিজরত না করে তাহলে তাদের ঠিকানা হল জাহান্নাম। তবে যে মুসলিম দুর্বল, বৃদ্ধ, নারী ও শিশু যারা হিজরত করতে অক্ষম কিংবা তারা হিজরতের পথ পাচ্ছে না তাহলে এমন মুসলিমগণ ক্ষমার যোগ্য।

ফায়দা: যে ভূমিতে মুসলিমগণ দীন ইসলামের উপর প্রকাশ্যে আমল করতে পারবে না, ইসলামের ফরজসমূহ পূর্ণ করতে পারবে না তাদের জন্য সেখান থেকে হিজরত করা ফরজ। ঐ লোকদের ব্যতীত যারা প্রকৃতই অক্ষম এবং অসহায়। কারণ প্রকৃত অক্ষমতা এবং অসহায়ত্ব মাগফিরাতের কারণসমূহের একটি।

আয়াত নং-১০০
وَمَن يُهَاجِرُ فِي سَبِيلِ اللَّهِ يَجِدْ فِي الْأَرْضِ مُرَاغَمًا كَثِيرًا وَسَعَةٌ وَمَن يَخْرُجُ مِن بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّهِ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
"আর যে আল্লাহর রাস্তায় হিজরত করবে, সে জমিনে বহু আশ্রয়ের জায়গা ও সচ্ছলতা পাবে। আর যে আল্লাহ ও তাঁর রাসূলের উদ্দেশ্যে মুহাজির হয়ে নিজ ঘর থেকে বের হয় তারপর তাকে মৃত্যু পেয়ে বসে, তাহলে তার প্রতিদান আল্লাহর উপর অবধারিত হয়। আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।”

যে ব্যক্তি আল্লাহর রাস্তায় হিজরত করবে, সে জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে। আর হিজরতের জন্য বের হয়ে যদি পথিমধ্যে ইন্তিকাল হয়ে যায় তাহলে তার জন্য হিজরতের সাওয়াব ও প্রতিদান অবধারিত। কেননা আল্লাহ তা'আলা গাফুরুর রাহিম তথা ক্ষমাশীল ও পরম দয়ালু।

আয়াত নং-১০৫-১০৬
إِنَّا أَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَا أَرَاكَ اللَّهُ وَلَا تَكُن لِلْخَابِنِينَ خَصِيمًا وَاسْتَغْفِرِ اللَّهَ إِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا
“নিশ্চয় আমি আপনার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি, যাতে আপনি মানুষের মধ্যে ফায়সালা করেন সে অনুযায়ী যা আল্লাহ আপনাকে দেখিয়েছেন। আর আপনি খিয়ানতকারীদের পক্ষে বিতর্ককারী হবেন না।"

বিচার-ফায়সালা করার ক্ষেত্রে ইনসাফ করা জরুরি। কেউ ভাল হোক কিংবা মন্দ হোক, মুসলিম হোক কিংবা কাফির হোক সকলের মাঝে আল্লাহ তা'আলার হুকুম অনুযায়ী ইনসাফের সাথে ফায়সালা করতে হবে এবং খিয়ানতকারীদের পক্ষাবলম্বন করা যাবে না। যদি যাচাই-বাছাই করার পূর্বেই কোন খিয়ানতকারীদের পক্ষাবলম্বন করা হয়ে যায়। তাহলে ইস্তিগফার এবং আল্লাহ তা'আলার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে। আল্লাহ তা'আলা গাফুরুর রাহিম তথা ক্ষমাশীল ও পরম দয়ালু।

আয়াত নং-১১০-১১২
وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا وَمَن يَكْسِبُ إِثْمًا فَإِنَّمَا يَكْسِبُهُ عَلَى نَفْسِهِ ۚ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا وَمَن يَكْسِبُ خَطِيئَةً أَوْ إِثْمًا ثُمَّ يَرْمِ بِهِ بَرِيئًا فَقَدِ احْتَمَلَ بُهْتَانًا وَإِثْمًا مُّبِينًا
"আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল, পরম দয়ালু। আর যে পাপ কামাই করবে, বস্তুত, সে নিজের বিরুদ্ধেই তা কামাই করবে। আর আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। আর যে ব্যক্তি কোন অপরাধ বা পাপ অর্জন করে, অতঃপর কোন নির্দোষ ব্যক্তির উপর তা আরোপ করে, তাহলে সে তো মিথ্যা অপবাদ ও প্রকাশ্য গুনাহের বোঝা বহন করল।”

কেউ কবিরা গুনাহ করুক বা সগিরা গুনাহ করুক। আর কেউ যদি এমন গুনাহ করে যার প্রভাব অন্যদের উপরও পড়ে যেমন: অপবাদ দেওয়া কিংবা এমন গুনাহ করে যা তার নিজ সত্তা পর্যন্তই সীমাবদ্ধ। এ সকল গুনাহের প্রতিষেধক হল ইস্তিগফার ও তাওবা। তাওবা করলে আল্লাহ তা'আলা ক্ষমা করে দেবেন।

গুনাহকে নিজের শত্রু মনে কর। কেননা গুনাহের ক্ষতি গুনাহগারকেই ক্ষতিগ্রস্ত করে এবং তার শাস্তিও সে নিজেই পায়। সুতরাং তাওবা করতে বিলম্ব করো না।

যে ব্যক্তি কোন ছোট কিংবা বড় গুনাহ করেছে অতঃপর তার অপবাদ কোন নিরপরাধ লোকের উপর লাগিয়ে দেয় তাহলে এটাও আরেকটি গুনাহ। প্রকৃত গুনাহও নিজের মাথার উপর এবং মিথ্যা অপবাদের গুনাহও নিজের উপর উঠিয়ে নিল। এজন্য গুনাহ করে অন্যের উপর চাপিয়ে দিও না বরং তাওবা কর।

আয়াত নং-১১৬
إِنَّ اللهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا
"নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না তাঁর সাথে শরিক করাকে এবং এ ছাড়া যাকে চান ক্ষমা করেন। আর যে আল্লাহর সাথে শরিক করে সে তো ঘোর পথভ্রষ্টতায় পথভ্রষ্ট হল।"

কোন মুশরিক যদি তাওবা ব্যতীত মারা যায় তাহলে তার মাগফিরাতের কোন প্রকার আশা নেই। তাওবা ব্যতীত মৃত্যুবরণ করা মাগফিরাত থেকে বঞ্চিত হওয়ার লক্ষণ।

আয়াত নং-১২৯
وَلَن تَسْتَطِيعُوا أَن تَعْدِلُوا بَيْنَ النِّسَاءِ وَلَوْ حَرَصْتُمْ ۖ فَلَا تَمِيلُوا كُلَّ الْمَيْلِ فَتَذَرُوهَا كَالْمُعَلَّقَةِ ۚ وَإِن تُصْلِحُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا
"আর তোমরা যতই কামনা কর না কেন তোমাদের স্ত্রীদের মধ্যে সমান আচরণ করতে কখনো পারবে না। সুতরাং তোমরা (একজনের প্রতি) সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ো না, যার ফলে তোমরা (অপরকে) ঝুলন্তের মত করে রাখবে। আর যদি তোমরা মীমাংসা করে নাও এবং তাকওয়া অবলম্বন কর তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।”

কারো বিবাহে যদি একাধিক স্ত্রী থাকে তাহলে এ কথা তার ক্ষেত্রে প্রযোজ্য নয় যে, আন্তরিক ভালোবাসা ও প্রত্যেক আচরণের ক্ষেত্রেই সকলের সাথে সমতা বজায় রাখবে। তবে তাই বলে জুলুম করাও জায়েয নেই। যেমন কোন একজনের প্রতি সম্পূর্ণরূপে ঝুঁকে পড়া এবং অপরজনকে ঝুলিয়ে রাখা। বরং সকল স্ত্রীদের সাথেই ন্যায় ও সমতা রক্ষার যথাসাধ্য চেষ্টা করা। তারপর যেটুকু সাধ্যের বাহিরে তার ব্যাপারে আল্লাহ তা'আলা ক্ষমাশীল ও পরম দয়ালু।

আয়াত নং-১৩৭
إِنَّ الَّذِينَ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ آمَنُوا ثُمَّ كَفَرُوا ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَّمْ يَكُنِ اللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ سَبِيلًا
“নিশ্চয় যারা ইমান এনেছে তারপর কুফরী করেছে, আবার ইমান এনেছে তারপর কুফরী করেছে, এরপর কুফরীকে বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করার নন এবং তাদেরকে পথ প্রদর্শন করার নন।"

ঐ সকল লোক যারা প্রকাশ্যে মুসলমান হয়েছে কিন্তু আন্তরিকভাবে ইমান গ্রহণ করেনি এবং অবশেষে উক্ত জাহেলিয়াতের উপর মৃত্যুবরণ করেছে, তাহলে তার জন্য মাগফিরাত এবং মুক্তি নেই। শুধুমাত্র বাহ্যিক মুসলমানী কোন কাজে আসবে না। এই আয়াতে ইহুদিদের দিকে ইশারা করা হয়েছে যে, তারা প্রথমে হজরত মূসা আলাইহিস সালামের উপর ইমান এনেছে অতঃপর বাছুরের উপাসনা করে কাফির হয়ে গেছে। অতঃপর তাওবা করে মুমিন হয়েছে। তারপর আবার হজরত মূসা আলাইহিস সালামের প্রতি অবিশ্বাসী হয়ে কাফির হয়েছে। তারপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের রিসালাতের অস্বীকার করে কুফরীর মধ্যে আরও একধাপ অগ্রসর হয়েছে। কুফর এবং কুফরের উপর মৃত্যু মাগফিরাত থেকে বঞ্চিত হওয়ার কারণ।

আয়াত নং-১৪৫-১৪৬
إِنَّ الْمُنَافِقِينَ فِي الدَّরْكِ الْأَسْفَلِ مِنَ النَّارِ وَلَن تَجِدَ لَهُمْ نَصِيرًا إِلَّا الَّذِينَ تَابُوا وَأَصْلَحُوا وَاعْتَصَمُوا بِاللَّهِ وَأَخْلَصُوا دِينَهُمْ لِلَّهِ فَأُولَبِكَ مَعَ الْمُؤْمِنِينَ وَسَوْفَ يُؤْتِ اللَّهُ الْمُؤْمِنِينَ أَجْرًا عَظِيمًا
“নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আর আপনি কখনও তাদের জন্য কোন সাহায্যকারী পাবেন না। তবে যারা তাওবা করে নিজেদেরকে শুধরে নেয়, আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহর জন্য নিজেদের দীনকে খালেস করে, তারা মুমিনদের সাথে থাকবে। আর অচিরেই আল্লাহ মুমিনদেরকে মহাপুরস্কার দান করবেন।"

মুসলিমদেরকে ছেড়ে কাফিরদের সাথে বন্ধুত্ব করা নিফাকের দলিল। আর মুনাফিক কাফিরের চেয়েও নিকৃষ্ট। তাই সে জাহান্নামের সর্বনিম্ন স্তর তথা ভয়াবহ স্তরে থাকবে। কিন্তু এমন পাক্কা মুনাফিকও যদি সত্যিকারের তাওবা করে নিজের আমল শুধরে নেয়, আল্লাহ তা'আলার পছন্দনীয় দীনকে মজবুতভাবে আঁকড়ে ধরে এবং আল্লাহ তা'আলার উপর তাওয়াক্কুল করে এবং লৌকিকতা ইত্যাদি রোগ থেকে স্বীয় দীনকে পাক-পবিত্র রাখে তাহলে তার তাওবা গ্রহণীয় এবং সে দুনিয়া ও আখিরাতে ইমানদারদের অন্তর্ভুক্ত হবে।

আয়াত নং-১৪৮-১৪৯
لَا يُحِبُّ اللَّهُ الْجَهْرَ بِالسُّوءِ مِنَ الْقَوْلِ إِلَّا مَن ظُلِمَ وَكَանَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا إِن تُبْدُوا خَيْرًا أَوْ تُخْفُوهُ أَوْ تَعْفُوا عَن سُوءٍ فَإِنَّ اللَّهَ كَانَ عَفُوًا قَدِيرًا
“মন্দ কথার প্রচার আল্লাহ পছন্দ করেন না, তবে কারো উপর জুলুম করা হলে ভিন্ন কথা। আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। যদি তোমরা ভাল কিছু প্রকাশ কর, কিংবা গোপন কর অথবা মন্দ ক্ষমা করে দাও, তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, ক্ষমতাবান।"

কারো কোন দোষ সম্পর্কে জানা থাকলে তা মানুষের সামনে বর্ণনা করা উচিত নয়। কারণ এটা গীবত। আর গীবত করা হারাম। তবে মাজলুমের ক্ষেত্রে অবকাশ রয়েছে যে, সে জালিমের জুলুমের কথা মানুষের নিকট বর্ণনা করতে পারবে। এমতাবস্থায় গীবত নিষেধ নয়। কিন্তু তারপরেও যদি মাজলুম ব্যক্তি সবর করে এবং ক্ষমা করে দেয় তাহলে এটা অতি উত্তম। অন্যকে ক্ষমা করা এটা মাগফিরাতের কারণসমূহের মধ্যে অন্যতম একটি কারণ। তাইতো বলা হয়-ক্ষমা কর, তাহলে ক্ষমা পাবে।

আয়াত নং-১৫২
وَالَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرُسُلِهِ وَلَمْ يُفَرِّقُوا بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ أُولَبِكَ سَوْفَ يُؤْتِيهِمْ أُجُورَهُمْ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا
“আর যারা আল্লাহ ও তাঁর রাসুলগণের প্রতি ইমান এনেছে এবং তাদের কারো মধ্যে পার্থক্য করেনি, তাদেরকে অচিরেই তিনি তাদের প্রতিদান দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।”

আয়াত নং-১৫৩
يَسْأَلُكَ أَهْلُ الْكِتَابِ أَن تُنَزِّلَ عَلَيْهِمْ كِتَابًا مِّنَ السَّمَاءِ فَقَدْ سَأَلُوا مُوسَى أَكْبَرَ مِن ذَلِكَ فَقَالُوا أَرِنَا اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ بِظُلْمِهِمْ ثُمَّ اتَّخَذُوا الْعِجلَ مِن بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ فَعَفَوْنَا عَن ذَلِكَ وَآتَيْنَا مُوسَى سُلْطَانًا مُّبِينًا
"আহলে কিতাবগণ আপনার নিকট কামনা করে যে, আপনি তাদের উপর আসমান থেকে লিখিত কিতাব অবতীর্ণ করিয়ে নিয়ে আসুন। বস্তুত এরা মূসার কাছে এরচেয়েও বড় কিছু চেয়েছিল, যখন তারা বলেছিল, আমাদেরকে সামনাসামনি আল্লাহকে দেখিয়ে দাও। ফলে তাদেরকে তাদের অন্যায়ের কারণে বজ্র পাকড়াও করেছিল। অতঃপর তারা বাছুরকে (উপাস্যরূপে) গ্রহণ করল, তাদের নিকট স্পষ্ট প্রমাণসমূহ আসার পরও। তারপর আমি তা ক্ষমা করে দিয়েছিলাম এবং মূসাকে দিয়েছিলাম স্পষ্ট প্রমাণ।"

ইহুদিরা আবেদন করল যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও যেন আসমান থেকে এমন লিখিত কিতাব নিয়ে আসেন যেমনটি হজরত মূসা আলাইহিস সালাম তাওরাত এনেছেন। এর উপর আয়াত নাজিল হয়েছে যে, ইহুদিদের স্বভাব হল যে, নবি গণের প্রতি এমন আবেদন করে কষ্ট দেওয়া। তারা তো বাছুরকে পর্যন্ত উপাস্য বানিয়েছে কিন্তু তারপরও আমি তাদেরকে একেবারে শেষ করে দেইনি বরং সামান্য কিছু শাস্তি দিয়ে মাফ করে দিয়েছি।

আয়াত নং-১৬৮
إِنَّ الَّذِينَ كَفَرُوا وَظَلَمُوا لَمْ يَكُنِ اللَّهُ لِيَغْফِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ طريقا
“নিশ্চয় যারা কুফরী করেছে এবং জুলুম করেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে কোন পথ দেখাবেন না।"

ঐ সকল লোক যারা নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অস্বীকার করেছে এবং নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঐ সকল গুণাবলীকেও গোপন করেছে যা তাওরাতে বর্ণিত হয়েছে। অর্থাৎ তারা কুফরীও করেছে জুলুমও করেছে। তাই তাদের জন্য মাগফিরাত এবং হিদায়াত কোনটাই নেই। কারণ কুফর এবং কিতমানে হক তথা সত্যকে গোপন করা মাগফিরাত থেকে বঞ্চিত হওয়ার কারণ।

📘 ইলা মাগফিরাহ 📄 সূরাতুল মায়িদা

📄 সূরাতুল মায়িদা


সূরাতুল মায়িদা-এর ৩. ৯. ১২. ১৩. ১৫. ১৮. ৩৩. ৩৪. ৩৯. ৪০. ৪৫. ৬৫. ৭১. ৭৪. ৯৫. ৯৮. ১০১ ও ১১৮ নং আয়াতে তাওবা, ইস্তিগফার ও মাগফিরাত সম্পর্কে আলোচনা করা হয়েছে।

আয়াত নং-৩
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ذَلِكُمْ فِسْقُ الْيَوْمَ يَبِسَ الَّذِينَ كَفَرُوا مِن دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِإِثْمٍ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
“তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত ও শূকরের গোশত এবং যা আল্লাহ ভিন্ন কারো নামে জবেহ করা হয়েছে; গলা টিপে মারা জন্তু, প্রহারে মরা জন্তু, উঁচু থেকে পড়ে মরা জন্তু, অন্য প্রাণীর শিঙের আঘাতে মরা জন্তু এবং যে জন্তুকে হিংস্র প্রাণী খেয়েছে-তবে যা তোমরা জবেহ করে নিয়েছ তাছাড়া, আর যা মূর্তি পূজার বেদিতে বলি দেওয়া হয়েছে এবং জুয়ার তীর দ্বারা বন্টন করা হয়, এগুলো গুনাহ। যারা কুফরী করেছে, আজ তারা তোমাদের দীনের ব্যাপারে হতাশ হয়ে পড়েছে। সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় কর। আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নি'আমত সম্পূর্ণ করলাম এবং তোমাদের দীন হিসেবে পছন্দ করলাম ইসলামকে। তবে যে তীব্র ক্ষুধায় বাধ্য হবে, কোন পাপের প্রতি ঝুঁকে নয় (তাকে ক্ষমা করা হবে), নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।"

এই আয়াতের শুরুতে হারাম বস্তুসমূহের বর্ণনা দেওয়া হয়েছে। তবে শেষের দিকে এ অবকাশ দেওয়া হয়েছে- যে ব্যক্তি অক্ষম তথা ক্ষুধা-পিপাসায় কাতর হয়ে অসহায় ও নিরুপায় হয়ে গেছে। খাবারের জন্য কোন প্রকার হালাল বস্তু পাচ্ছে না। তাহলে এমতাবস্থায় যদি সে হারাম বস্তু খেয়ে বা পান করে জীবন বাঁচায়। শর্ত হল শুধুমাত্র প্রয়োজন তথা জীবনধারণ পরিমাণই ব্যবহার করবে। প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করতে পারবে না এবং স্বাদ গ্রহণের উদ্দেশ্য হতে পারবে না। আল্লাহ তা'আলা গাফুরুর রাহিম তথা ক্ষমাশীল ও পরম দয়ালু। স্বীয় দয়া ও অনুগ্রহে তাকে ক্ষমা করে দেবেন। অর্থাৎ ঐ বস্তু তো হারামই কিন্তু অক্ষমতার সময় তা খেয়ে ও পান করে জীবনধারণকারী আল্লাহ তা'আলার নিকট অপরাধী নয়। এটাও আল্লাহ তা'আলার মাগফিরাতের একটি শান।

আয়াত নং-৯
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ عَظِيمٌ
"যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে আল্লাহ ওয়াদা দিয়েছেন, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার।"

অর্থাৎ শুধুমাত্র তাদের ঐ সকল অপরাধকেই ক্ষমা করবেন না যা তাদের মানবিক দুর্বলতার কারণে হয়ে থাকে। বরং তাদেরকে মহাপুরস্কার দ্বারাও পুরস্কৃত করবেন। ইমান ও নেক আমল মাগফিরাতের অন্যতম কারণ।

আয়াত নং-১২
وَلَقَدْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَى عَشَرَ نَقِيبًا وَقَالَ اللَّهُ إِنِّى مَعَكُمْ لَئِنْ أَقَمْتُمُ الصَّلَاةَ وَآتَيْتُمُ الزَّكَاةَ وَآمَنتُم بِرُسُلِى وَعَزَّرْتُمُوهُمْ وَأَقْرَضْتُمُ اللَّهَ قَرْضًا حَسَنًا لَّأُكَفِّرَنَّ عَنكُمْ سَيِّئَاتِكُمْ وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّاتٍ تَجْرِى مِن تَحْتِهَا الْأَنْهَارُ فَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ مِنكُمْ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيلِ
“আর অবশ্যই আল্লাহ বনি ইসরাইলের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মধ্য থেকে বার জন দলনেতা পাঠিয়েছিলাম এবং আল্লাহ বলেছিলেন, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, যদি তোমরা সালাত কায়েম কর, যাকাত দাও, আমার রাসুলদের প্রতি ইমান আন, তাদেরকে সহযোগিতা কর এবং আল্লাহকে ঋণ দাও, তবে নিশ্চয় আমি তোমাদের থেকে তোমাদের পাপসমূহ মুছে দেব। আর অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাব জান্নাতসমূহে, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। তোমাদের মধ্য থেকে এরপরও যে কুফরী করেছে, সে অবশ্যই সোজা পথ হারিয়েছে।”

সালাত কায়েম করা, জাকাত আদায় করা, সকল নবি-রাসুলগণের প্রতি ইমান আনা, শত্রুর মোকাবিলায় নবি-রাসুলদেরকে জান-মাল দিয়ে সাহায্য করা এবং আল্লাহর রাস্তায় ইখলাসের সাথে নিজের হালাল মাল খরচ করা এগুলো সব মাগফিরাতের কারণ। বনি ইসরাইলের ১২ জন দলনেতা থেকে এই অঙ্গীকার নেওয়া হয়েছে।

আয়াত নং-১৩
فَبِمَا نَقْضِهِم مِّيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً يُحَرِّفُونَ الْكَلِمَ عَن مَوَاضِعِهِ وَنَسُوا حَظًّا مِّمَّا ذُكِّرُوا بِهِ وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلَى خَابِنَةٍ مِنْهُمْ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
"সুতরাং তারা তাদের অঙ্গীকার ভঙ্গের কারণে আমি তাদেরকে লা'নত দিয়েছি এবং তাদের অন্তরসমূহকে করেছি কঠোর। তারা শব্দগুলোকে আপন স্থান থেকে বিকৃত করে এবং তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছে, তার একটি অংশ তারা ভুলে গিয়েছে এবং তুমি তাদের থেকে খিয়ানত সম্পর্কে অবগত হতে থাকবে, তাদের অল্প সংখ্যক ছাড়া। সুতরাং তুমি তাদেরকে ক্ষমা কর এবং এড়িয়ে যাও। নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।"

ইহুদিরা আল্লাহ তা'আলার সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছে। ফলে তাদের এই অঙ্গীকার ভঙ্গের কারণে তাদেরকে নিম্নের শাস্তিসমূহ প্রদান করা হয়েছে। যথা-
» লা'নত তথা আল্লাহ তা'আলার রহমত থেকে বঞ্চিত হওয়া।
> কঠোর অন্তর তথা অন্তর শক্ত হয়ে যাওয়া। কারো অন্তর শক্ত হয়ে গেলে সেই অন্তর আর তখন ভালো কথা ও কোন প্রকার নসিহত গ্রহণ করে না।
> আল্লাহ তা'আলার বাণীসমূহ বিকৃত করার রোগ।
> আল্লাহ তা'আলার বিধানসমূহ থেকে কোন কোন বিধানকে একেবারে ভুলে যাওয়া।
> খিয়ানতে অভ্যস্ত হওয়া।

তবে তাদের মধ্য থেকে যে সকল অল্প সংখ্যক লোক ইমান আনবে তারা এ সকল শাস্তি এবং রোগ থেকে নিরাপদ থাকবে। অভিশপ্ত ইহুদিদের যেহেতু অভ্যাস হল তারা সকল কাজে তর্ক করে এবং খিয়ানত করে থাকে তাই এখন তাদের প্রতিটি কথার জবাব দেওয়া ও তাদের প্রতিটি খিয়ানতের মুখোশ উন্মোচন করা জরুরি নয়। বরং উত্তম হল তাদের সাথে তর্কে না জড়িয়ে এড়িয়ে যাওয়ার পথ অবলম্বন করা। এই পদ্ধতির অনেক উপকারিতা রয়েছে।

**এমনিভাবে পরবর্তীতে যখন জিহাদ ও কিতালের বিধান নাযিল হয়ে গেল কিন্তু বর্তমানেও কখনো এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে, উপরোক্ত পদ্ধতি অবলম্বন জরুরি হয়ে পড়ে। কেননা তাদের সাথে সব বিষয়ে বিতর্ক করা স্বয়ং মুসলিমদের জন্যই ক্ষতিকর। দ্বিতীয় উদ্দেশ্য হল তাদের মধ্যে যারা ইমান এনেছে তাদের সাথে ক্ষমার আচরণ করা এবং অতীতের কোন কথা বা কাজের জন্য তাদেরকে জবাবদেহি না করা এবং তিরস্কার না করা।

আয়াত নং-১৫
يَا أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِّمَّا كُنتُمْ تُخْفُونَ مِنَ الْكِتَابِ وَيَعْفُو عَن كَثِيرٍ قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُّبِينٌ
“হে কিতাবীগণ, তোমাদের নিকট আমার রাসুল এসেছে, কিতাব থেকে যা তোমরা গোপন করতে, তার অনেক কিছু তোমাদের নিকট সে প্রকাশ করেছে এবং অনেক কিছু ছেড়ে দিয়েছে। অবশ্যই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে আলো ও স্পষ্ট কিতাব এসেছে।"

অর্থাৎ ইহুদি-খ্রিস্টানরা আল্লাহ তা'আলার যে সকল বিধান গোপন করত আমাদের নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাশরিফ এনে সেগুলোর মধ্য হতে অধিকাংশই প্রকাশ করে দিয়েছেন। তবে কোন কোন বিধান যা এখন আর প্রয়োজন নেই তা ছেড়ে দিয়েছেন। অনেক কিছু ছেড়ে দিয়েছে অর্থ হল কোন কোন কথার জবাব দেওয়া জরুরি নয়। সেগুলো এড়িয়ে যাওয়াই উত্তম। দ্বিতীয় অর্থ হল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের সাথে ক্ষমা ও এড়িয়ে যাওয়ার অচরণ করবেন তোমাদেরকে খুব বেশি জিজ্ঞাসাবাদ করবেন না। মোটকথা ক্ষমার বাক্যটিতে দা'ঈর দুটি গুণ বর্ণনা করা হয়েছে। যথা-
ক. অপ্রয়োজনীয় কথা ও কাজ এড়িয়ে চলা।
খ. সাধারণত ক্ষমা ও অনুগ্রহের পথ অবলম্বন করা যতক্ষণ পর্যন্ত না কিতাল শুরু না হয়।

আয়াত নং-১৮
وَقَالَتِ الْيَهُودُ وَالنَّصَارَى نَحْنُ أَبْنَاءُ اللَّهِ وَأَحِبَّاؤُهُ قُلْ فَلِمَ يُعَذِّبُكُم بِذُنُوبِكُم بَلْ أَنتُم بَشَرٌ مِّمَّنْ خَلَقَ يَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ ۚ وَلِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَإِلَيْهِ الْمَصِيرُ
"ইহুদি ও খ্রিস্টানরা বলে, আমরা আল্লাহর পুত্র ও তাঁর প্রিয়জন। আপনি বলুন, তবে কেন তিনি তোমাদেরকে তোমাদের পাপের কারণে আজাব দেন? বরং তোমরা তাদের অন্তর্ভুক্ত মানুষ, যাদেরকে তিনি সৃষ্টি করেছেন। তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা আজাব দেন। আর আসমানসমূহ ও জমিন এবং তাদের মধ্যবর্তী যা আছে তার সার্বভৌমত্ব আল্লাহর এবং তাঁরই নিকট প্রত্যাবর্তন।"

আয়াত নং-৩৩-৩৪
إِنَّمَا جَزَاءُ الَّذِينَ يُحَارِبُونَ اللَّهَ وَرَسُولَهُ وَيَسْعَوْنَ فِي الْأَرْضِ فَسَادًا أَن يُقَتَّلُوا أَوْ يُصَلَّبُوا أَوْ تُقَطَّعَ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُم مِّنْ خِلَافٍ أَوْ يُنفَوْا مِنَ الْأَرْضِ ذَلِكَ لَهُمْ خِزْيٌ فِي الدُّنْيَا وَلَهُمْ فِي الْآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ إِلَّا الَّذِينَ تَابُوا مِن قَبْلِ أَن تَقْدِرُوا عَلَيْهِمْ فَاعْلَمُوا অَنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
"যারা আল্লাহ ও তাঁর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে ফাসাদ করে বেড়ায়, তাদের আজাব কেবল এই যে, তাদেরকে হত্যা করা হবে অথবা শূলে চড়ানো হবে কিংবা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে অথবা তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এটি তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা এবং তাদের জন্য আখিরাতে রয়েছে মহাআজাব। তারা ছাড়া, যারা তাওবা করে তোমরা তাদের উপর নিয়ন্ত্রণ লাভের পূর্বে; সুতরাং জেনে রাখ যে, আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।" যারা আল্লাহ ও তাঁর রাসুলদের বিরুদ্ধে যুদ্ধ করে অর্থাৎ ঐ সকল কাফির যারা মুসলিমদের উপর আক্রমণ করে। আর ঐ সকল লোক যারা জমিনে বিশৃঙ্খলা ছড়ায়। এর ভেতরে সব ধরণের ফিতনাবাজ অন্তর্ভুক্ত। ইরতিদাদ তথা মুরতাদের ফিতনা, লুট-তরাজ, ডাকাতি, অন্যায় হত্যা ও ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ইত্যাদি। তাদের জন্য দুনিয়া ও আখিরাতে রয়েছে কঠিন শাস্তি। কিন্তু যদি গ্রেপ্তারের পূর্বেই কেউ সত্যিকারের তাওবা করে নেয় এবং অস্ত্র সমর্পণ করে তাহলে তার তাওবা গ্রহণীয়। তার ব্যাপারটি আল্লাহ তা'আলার উপর ন্যস্ত।

আয়াত নং-৩৯
فَمَن تَابَ مِن بَعْدِ ظُلْمِهِ وَأَصْلَحَ فَإِنَّ اللَّهَ يَتُوبُ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
"অতঃপর যে তার জুলুমের পর তাওবা করবে এবং নিজেকে সংশোধন করবে, তবে নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।”

কোন পুরুষ কিংবা নারী যদি চুরি করে তাহলে তার শাস্তি হচ্ছে তার হাত কাটা। কিন্তু সে যদি প্রকৃত তাওবা করে নেয় অর্থাৎ নিজের এই কর্মের জন্য অনুতপ্ত হয়, ভবিষ্যতে চুরি না করার দৃঢ় শপথ নেয় এবং চুরিকৃত মাল মালিকের নিকট ফেরত দিয়ে দেয়। আর যদি উক্ত মাল নষ্ট হয়ে যায় বা খরচ হয়ে যায় তাহলে তার ক্ষতিপূরণ দেয় অথবা মালিক থেকে মাফ করে নেয় তাহলে তার তাওবা আল্লাহ তা'আলার নিকট গ্রহণযোগ্য এবং সে আখিরাতে উক্ত অপরাধের কোন শাস্তি পাবে না।

আয়াত নং-৪০
أَلَمْ تَعْلَمْ أَنَّ اللَّهَ لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يُعَذِّبُ مَن يَشَاءُ وَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
"তুমি কি জান না যে, নিশ্চয় আল্লাহ, তাঁর জন্যই আসমানসমূহ ও জমিনের রাজত্ব, তিনি যাকে ইচ্ছা আজাব দেন এবং যাকে ইচ্ছা ক্ষমা করেন, আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান।"

আল্লাহ তা'আলাই প্রকৃত বাদশা এবং মালিক এবং তাঁরই এই ক্ষমতা যে, তিনি যাকে চান মাফ করে দেন এবং যাকে চান শান্তি দেন।

আয়াত নং-৪৫
وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنفَ بِالْأَنفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصُ ۚ فَمَن تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَّارَةٌ لَّهُ ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَبِكَ هُمُ الظَّالِمُونَ
"আর আমি এতে তাদের উপর অবধারিত করেছি যে, প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান ও দাঁতের বিনিময়ে দাঁত এবং জখমের বিনিময়ে সমপরিমাণ জখম। অতঃপর যে তা ক্ষমা করে দেবে, তার জন্য তা কাফফারা হবে। আর আল্লাহ যা নাজিল করেছেন, তার মাধ্যমে যারা ফায়সালা করবে না, তারাই জালিম।"

কিসাস তথা প্রতিশোধ নেওয়া বৈধ। কিন্তু কেউ যদি মাফ করে দেয় তাহলে স্বয়ং তার গুনাহ মাফ হয়ে যাবে। যে ব্যক্তি মাফ করে দিল সে গুনাহ থেকে মুক্ত হয়ে গেল। অপরকে মাফ করা, মাগফিরাত ও ক্ষমা পাওয়ার একটি কারণ।

আয়াত নং-৬৫
وَلَوْ أَنَّ أَهْلَ الْكِتَابِ آمَنُوا وَاتَّقُوا لَكَفَّরْنَا عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلَأَدْخَلْنَاهُمْ جَنَّاتِ النَّعِيمِ
"আর যদি কিতাবীরা ইমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তবে অবশ্যই আমি তাদের থেকে পাপগুলো দূর করে দিতাম এবং অবশ্যই তাদেরকে আরামদায়ক জান্নাতসমূহে প্রবেশ করাতাম।"

আহলে কিতাবগণ যদি নিজেদের এত অধিক পাপ সত্ত্বেও নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ইমান আনে এবং তাকওয়া অবলম্বন করে তাহলে তাদের জন্য রয়েছে মাগফিরাত।

আয়াত নং-৭১
وَحَسِبُوا أَلَّا تَكُونَ فِتْنَةٌ فَعَمُوا وَصَمُّوا ثُمَّ تَابَ اللَّهُ عَلَيْهِمْ ثُمَّ عَمُوا وَصَمُّوا كَثِيرٌ مِّنْهُمْ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ
"আর তারা ভেবেছে যে, কোন বিপর্যয় হবে না। ফলে তারা অন্ধ ও বধির হয়ে গিয়েছে। অতঃপর আল্লাহ তাদের তাওবা কবুল করেছেন। অতঃপর তাদের অনেকে অন্ধ ও বধির হয়ে গিয়েছে। আর তারা যা আমল করে আল্লাহ তার দ্রষ্টা।"

ইহুদিদের দুর্ভাগ্য যে, তাদের বড় বড় অপরাধের পরেও আল্লাহ তা'আলা তাদেরকে তাওবার তাওফিক দিয়েছেন এবং তাওবা কবুল করেছেন কিন্তু তারপরও তারা অন্ধ হয়ে পথভ্রষ্টতায় লিপ্ত। কেননা তারা আল্লাহ তা'আলার শাস্তি সম্পর্কে উদাসীন নয়। আল্লাহ তা'আলা তাদের আমল দেখছেন এবং তাদেরকে উম্মতে মুহাম্মাদির হাতে শাস্তি দিচ্ছেন।

আয়াত নং-৭৪
أَفَلَا يَتُوبُونَ إِلَى اللَّهِ وَيَسْتَغْفِرُونَهُ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
“সুতরাং তারা কি আল্লাহর নিকট তাওবা করবে না এবং তাঁর নিকট ক্ষমা চাইবে না? আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।"

তিন ইলাহ মান্যকারী ত্রিত্ববাদের অনুসারী খ্রিস্টানরা পাক্কা কাফির। এরা যদি নিজেদের এই ভ্রান্ত আকিদা থেকে ফিরে না আসে তাহলে তাদের জাহান্নামের ভয়াবহ শাস্তি পেতে হবে। তবে ইস্তিগফার এবং তাওবার দরজা তাদের জন্যও উন্মুক্ত। তাওবা ও ইস্তিগফার করো আর গাফুরুর রাহিম তথা ক্ষমাশীল ও পরম দয়ালু রবের মাগফিরাত ও রহমতের উপযুক্ত হয়ে যাও।

আয়াত নং-৯৫
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْتُلُوا الصَّيْدَ وَأَنتُمْ حُرُمٌ وَمَن قَتَلَهُ مِنكُم مُتَعَمِّدًا فَجَزَاءُ مِثْلُ مَا قَتَلَ مِنَ النَّعَمِ يَحْكُمُ بِهِ ذَوَا عَدْلٍ مِّنكُمْ هَدْيًا بَالِغَ الْكَعْبَةِ أَوْ كَفَّارَةٌ طَعَامُ مَسَاكِينَ أَوْ عَدْلُ ذَلِكَ صِيَامًا ليَذُوقَ وَبَالَ أَمْرِهِ عَفَا اللَّهُ عَمَّا سَلَفَ وَمَنْ عَادَ فَيَنتَقِمُ اللَّهُ مِنْهُ وَاللَّهُ عَزِيزٌ ذُو انتِقَامٍ
“হে মুমিনগণ, ইহরামে থাকা অবস্থায় তোমরা শিকারকে হত্যা করো না এবং যে তোমাদের মধ্যে ইচ্ছাকৃতভাবে তা হত্যা করবে তার বিনিময় হল যা হত্যা করেছে, তার অনুরূপ গৃহপালিত পশু, যার ফায়সালা করবে তোমাদের মধ্যে দু'জন ন্যায়পরায়ণ লোক- উক্ত গৃহপালিত পশুটি কুরবানীর জন্তু হিসেবে কা'বায় পৌঁছাতে হবে। অথবা মিসকিনকে খাবার দানের কাফফারা কিংবা সমসংখ্যক সিয়াম পালন, যাতে সে নিজ কর্মের শাস্তি আস্বাদন করে। যা গত হয়েছে তা আল্লাহ ক্ষমা করেছেন। যে পুনরায় করবে আল্লাহ তার থেকে প্রতিশোধ নেবেন। আর আল্লাহ মহাপরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী।”

ইহরাম অবস্থায় শিকার ধরা এবং মারা উভয়টিই হারাম। কেউ যদি শিকার ধরে তাহলে ছেড়ে দেবে। আর যদি কেউ শিকার মেরে ফেলে তাহলে তার শাস্তি হল সে নির্ভরযোগ্য অভিজ্ঞ ব্যক্তির দ্বারা উক্ত পশুর মূল্য নির্ধারণ করবে এবং উক্ত মূল্যের সমমূল্যের ছাগল, দুম্বা, গাভী, উট ইত্যাদি হারামের সীমায় নিয়ে জবাই করবে এবং নিজে উক্ত গোশত খাবে না। অথবা উক্ত মূল্যের খাদ্য-শস্য অভাবীদের মধ্যে এমনভাবে বণ্টন করবে যেন প্রত্যেক অভাবী এক সদকায়ে ফিতির পরিমাণ পায়। কিংবা অভাবীদের পরিমাণ রোজা রাখবে। এই বিধান অবতীর্ণের পূর্বে যে ব্যক্তি শিকার করেছে তাদেরকে আল্লাহ তা'আলা মাফ করে দিয়েছেন। আর ভবিষ্যতে যে ব্যক্তি জেনে-বুঝে এমনটি করবে তাদের থেকে আল্লাহ তা'আলা প্রতিশোধ নেবেন।

আয়াত নং-৯৬
اعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ وَأَنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
“জেনে রাখ, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর আর নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।"

ভালো করে শুনে নাও, নিশ্চয় আল্লাহ তা'আলা কঠোর শাস্তি প্রদানকারী এবং নিশ্চয় আল্লাহ তা'আলা ক্ষমাশীল ও পরম দয়ালু। অর্থাৎ যদি জবরদস্তি করে আল্লাহ তা'আলার অবাধ্যতা কর তাহলে তিনি শাদিদুল ইকাব তথা কঠোর শাস্তি প্রদানকারী। আর ভুল-ভ্রান্তির কারণে ত্রুটি হয়ে যায় তাহলে তিনি গাফুরুর রাহিম তথা ক্ষমাশীল ও পরম দয়ালু।

আয়াত নং-১০১
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِن تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ وَإِن تَسْأَلُوا عَنْهَا حِينَ يُنَزِّلُ الْقُرْآنُ تُبْدَ لَكُمْ عَفَا اللَّهُ عَنْهَا وَاللَّهُ غَفُورٌ حَلِيمٌ
“হে মুমিনগণ, তোমরা এমন বিষয়াবলী সম্পর্কে প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ করা হলে তা তোমাদেরকে পীড়া দেবে। আর কুরআন অবতরণ কালে যদি তোমরা সে সম্পর্কে প্রশ্ন কর তাহলে তা তোমাদের জন্য প্রকাশ করা হবে। আল্লাহ তা ক্ষমা করেছেন। আর আল্লাহ ক্ষমাশীল, পরম সহনশীল।”

নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট অধিক প্রশ্ন করো না। অতীতে যা করেছো করেছো। তা আল্লাহ তা'আলা ক্ষমা করে দিয়েছেন। এখন ভবিষ্যতে যেন এমনটি আর না হয়।

আয়াত নং-১১৮
إِن تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِن تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ
"যদি আপনি তাদেরকে শাস্তি প্রদান করেন তবে তারা আপনারই বান্দা, আর তাদেরকে যদি ক্ষমা করেন, তবে নিশ্চয় আপনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।"

আল্লাহ তা'আলা যদি কিয়ামতের দিন কোন অপরাধীকে শাস্তি দেন তাহলে এটা অবশ্যই ইনসাফ এবং হিকমত। আর যদি কাউকে মাফ করে দেন তাহলে এটা কোন দুর্বলতা কিংবা অক্ষমতার কারণে নয়।

ফন্ট সাইজ
15px
17px