📄 ইলা-মাগফিরাহ তথা মাগফিরাতের আহ্বান
তাওবা সংক্রান্ত আয়াত ও ইস্তিগফার সংক্রান্ত আয়াত দিয়ে সাজানো এই গ্রন্থটির নাম রাখা হল "ইলা-মাগফিরাহ” তথা “মাগফিরাতের আহ্বান"। গ্রন্থটি দুই খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে রয়েছে কুরআনুল কারিমের মাগফিরাত সংক্রান্ত আয়াতসমূহ এবং কুরআনুল কারিমের ইস্তিগফার সংক্রান্ত দু'আসমূহ। আর দ্বিতীয় খণ্ডে রয়েছে ইস্তিগফার এবং তাওবা সংক্রান্ত সকল হাদিস, ইস্তিগফার সংক্রান্ত বাণীসমূহ এবং ইস্তিগফারের দাওয়াত বা আহ্বান। প্রথম খণ্ডে এমন অনেক কিছু আপনারা আয়াতসমূহের মধ্যে পাঠ করবেন যার ব্যাখ্যা দ্বিতীয় খণ্ডের হাদিসসমূহে পেয়ে যাবেন।
📄 কৃতজ্ঞতা হে শহিদ ভাই!
কুরআনুল কারিমের কপিটি প্রদানকারী শহিদ ভাইটির কৃতজ্ঞতা আদায় করছি। তার ত্যাগ ও কুরবানীর গভীর প্রভাব এবং তার ইখলাসের গভীর উত্তাপ আমার মন-মানসিকতা ও প্রতিজ্ঞাকে শক্তিশালী করেছে। কুরআনুল কারিমের কপি তো বিভিন্ন সময়ই হাদিয়া এসে থাকে। সবই অনেক সম্মানী এবং অনেক বরকতময়। অধিকাংশই কিছু তিলাওয়াত করে অন্যদের দিয়ে দেওয়া হয়। কিন্তু এই কপিটি কয়েক বছর যাবত আমার সাথেই রয়েছে এবং আলহামদুলিল্লাহ এমন এক কাজের ভিত্তি হয়ে গেছে যা স্বয়ং আমার নিজেরও খুব প্রয়োজন ছিল। মনে চায় উক্ত শহিদ ভাইয়ের নাম-পরিচয়, অবস্থা, ত্যাগ ও কুরবানীও এখানে লিপিবদ্ধ করি। কিন্তু এমন অনেক কারণ রয়েছে, যা লিখতে পারছি না। এটাও উক্ত শহীদের কারামত এবং ইখলাস যে, এভাবেই গোপনে সকলের কাছ থেকে মহব্বত ও দু'আ পাচ্ছে। হে শহিদ ভাই আমার! অনেক শুকরিয়া! আল্লাহ তা'আলা তোমাকে তাঁর শান অনুযায়ী উত্তম বিনিময় দান করুন।
📄 দুটি দু’আ
গ্রন্থ পরিচিতির এই শুভক্ষণে মুসাফিরের অন্তর স্বীয় দয়াময় ও মেহেরবান প্রভুর নিকট দুটি দু'আ করছি।
প্রথম দু'আ: হে আল্লাহ! আমাকে আপনার মাগফিরাতের এমন প্রচন্ড আকাঙ্ক্ষা দান করুন যেন আমি এই গ্রন্থ থেকে আপনার মাগফিরাত ব্যতীত কখনোই আর অন্য কোন প্রতিদানের আশা না করি। হে আল্লাহ! এই গ্রন্থের লেখক-সম্পাদক ও প্রকাশকসহ যে যেভাবে সহযোগিতা করেছেন সকলকে আপনার মাগফিরাতের এমন সর্বোচ্চ আকাঙ্ক্ষা দান করুন, তারা যেন এ গ্রন্থের প্রচার-প্রসারে সর্বোচ্চ আন্তরিকতা ব্যয় করে। হে আল্লাহ! আপনার কিছু সৌভাগ্যশীল বান্দাকে আপনার মাগফিরাতের এমন মহান আকাঙ্ক্ষা দান করুন, তারা যেন এই গ্রন্থটি নিজেরাও পাঠ করে এবং অধিক পারিমাণ বিতরণ করে। হে আল্লাহ! এই গ্রন্থের সকল পাঠককে আপনার মাগফিরাতের এমন ব্যাপক আকাঙ্ক্ষা দান করুন, তারা যেন সকাল-বিকাল, দিন-রাত আপনার নিকট ইস্তিগফার করে তথা আপনার নিকট মাগফিরাত এবং ক্ষমা চায়। বিশেষ করে সেহরীর সময় তথা ভোর রাতে ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যিক আমলের তালিকার শীর্ষে যুক্ত করে নেয়।
দ্বিতীয় দু'আ: হে আল্লাহ! প্রথম দু'আতে যাদের আলোচনা তাদের সকলকে মাগফিরাতের আশা-আকাঙ্খা, প্রচন্ড কামনা ও চাহিদা দেওয়ার পরে তাদের এই আশা-আকাঙ্খা, তীব্র বাসনা ও চাহিদাকে পূরণও করে দিন এবং তাদের সকলকে পরিপূর্ণ মাগফিরাত দান করুন। এক বুজুর্গের ঘটনা পড়েছিলাম। সে একটি কুকুরকে রুটি খাওয়াত আর এর দ্বারা আশা করত যে, আমি এই কুকুরের চাহিদাকে পূরণ করেছি। আল্লাহ তা'আলা তো আমার প্রতি অনেক বেশি দয়ালু এবং উদার। আমি যদিও কুকুরের চেয়েও নিকৃষ্ট কিন্তু আল্লাহ তা'আলার রহমতের দ্বারা তো অসম্ভব নয় যে, আমাকে ক্ষমা করে দেবেন এবং আমার আশা-আকাঙ্খা, তীব্র বাসনা ও চাহিদাকে পূরণ করে দেবেন। আর আমার আশা-আকাঙ্খা, তীব্র বাসনা ও চাহিদা তো একটাই। আল্লাহ তা'আলা-আমাকে ক্ষমা করে দেবেন। আমাকে স্বীয় মাগফিরাত দান করবেন।