📘 ইখলাস ২ 📄 লাভ কম, বিনিয়োগ বেশি

📄 লাভ কম, বিনিয়োগ বেশি


দ্বিতীয় অধ্যায়
দুনিয়াকেন্দ্রিক আমলের ভ্রষ্টাচার
দুনিয়ার তুচ্ছ কোনো কিছু অর্জনের জন্য আমল করা আখেরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করারই নামান্তর, যার ক্ষতি ভয়ানক। দুনিয়ার জন্য আমল এক ধরনের শিরক; যা তাওহিদের অন্তরায় এবং যা আমলকে বিনষ্ট করে ফেলে। দুনিয়ার উদ্দেশ্যে করা আমল রিয়ার চেয়েও বড় ক্ষতিকর। কারণ, যে ব্যক্তি তার আমলের মাধ্যমে দুনিয়া অর্জনের ইচ্ছে রাখে, তার সে ইচ্ছা অধিকাংশ আমলেই সক্রিয় থাকে। (যার ফলে ক্ষতির পরিমাণটাও অধিক।)
পক্ষান্তরে রিয়াকারী ব্যক্তির ‘লৌকিকতা প্রদর্শন’ সব আমলেই ক্রিয়াশীল থাকে না। এর ধারাবাহিকতা বজায় থাকে না। একটা আমল রিয়া হচ্ছে, তো, আরেকটা আমলে সে রিয়া করছে না। (ফলে তুলনামূলক তার ক্ষতি কিছুটা কম।) তবে মুমিন ব্যক্তি এ দুটো থেকেই দূরে থাকে।

ফন্ট সাইজ
15px
17px
🎤 ভাষা বেছে নিন
🇧🇩
বাংলা
Bengali
🕌
আরবি
العربية